হোম / বিগত সালের প্রশ্ন ও উত্তর / কনস্টবল/নায়েক হতে এএসআই (নিঃ) পরীক্ষা, ২০২০
📥 Export CSV (অ্যাডমিন ফরম্যাট)

কনস্টবল/নায়েক হতে এএসআই (নিঃ) পরীক্ষা, ২০২০

৫০ প্রশ্ন
কার নির্দেশে বেআইনী সমাবেশে অংশগ্রহণকারীদের সেনাবাহিনী কোনো সৈন্যদলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার করতে পারেন?
ক.নির্বাহী ম্যাজিষ্ট্রেট
খ.পুলিশ কমিশনার
গ.অফিসার ইনচার্জ
ঘ.নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ কমিশনার
ফৌজদারী কার্যবিধির কত ধারায় বেআইনীভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট প্রদানের কথা বলা হয়েছে?
ক.৭৬ ধারায়
খ.৯৬ ধারায়
গ.১০০ ধারায়
ঘ.১১০ ধারায়
জিডি বহিতে লাল কালিতে লিখতে হয় কোনটি?
ক.হৈ চৈ বিজ্ঞাপন
খ.অনুসন্ধান শ্লিপ
গ.ওয়ারেন্ট
ঘ.হৈ চৈ বিজ্ঞাপন ও অনুসন্ধান শ্লিপ দুটিই
দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য নির্ভব করে?
ক.বল প্রয়োগের ক্ষেত্রে
খ.অপরাধীর সংখ্যার উপর
গ.লুন্ঠিত অর্থের পরিমাণের উপর
ঘ.ভিকটিমের সংখ্যার উপর
কোন ব্যক্তি মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হাতে-নাতে ধৃত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে তদন্তকারী কর্মকর্তাকে কত কার্যদিবসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করতে হবে?
ক.৩০
খ.২০
গ.১৫
ঘ.২৫
কোন মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হয়?
ক.কমপক্ষে ২ জন
খ.অন্ততপক্ষে ৩ জন
গ.সর্বোচ্চ ৪ জন
ঘ.কোন নির্দিষ্ট সংখ্যক নয়
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ মোতাবেক পুলিশ মানব পাচারের ঘটনা অবহিত হওয়ার পর কি ব্যবস্থা গ্রহণ করবে?
ক.ভিকটিম উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করবে
খ.মনিটরিং সেল গঠন করবে
গ.সংশ্লিষ্ট থানাকে অবহিত করবে
ঘ.সবগুলো কার্যক্রম গ্রহণ করবে
পুলিশ আইন-১৮৬১ অনুযায়ী কোন গুরুদন্ড নয়?
ক.পদাবনতি
খ.বেতন বৃদ্ধি স্থগিতকরণ
গ.তিরস্কার
ঘ.অপসারণ
নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর অধীন কোন অভিযুক্ত ব্যক্তি হাতেনাতে ধৃত হলে সেক্ষেত্রে তদন্ত কার্যক্রম সর্বোচ্চ কত দিনের মধ্যে সমাপ্ত করতে হবে?
ক.১৫ কার্যদিবস
খ.৩০ কার্যদিবস
গ.৪৫ কার্যদিবস
ঘ.৫২ কার্যদিবস
১০পুলিশ রিপোর্ট বলতে কি বুঝায়?
ক.এজাহার
খ.কেড ডায়েরী
গ.অভিযোগপত্র ও চুড়ান্ত রিপোর্ট
ঘ.সুরতহাল রিপোর্ট
১১কোন কোন ব্যক্তির বিবৃতি তার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে?
ক.যে ব্যক্তি মারা গিয়েছে
খ.যে ব্যক্তি নিখোঁজ হয়েছে
গ.যে ব্যক্তি সাক্ষ্য প্রদানে অসমর্থ
ঘ.সবগুলোই
১২জন্ম ও মৃত্যু রেজিষ্টার কোথায় থাকে?
ক.থানায়
খ.জেলখানায়
গ.ফাঁড়িতে
ঘ.আদালতে
১৩থানার অফিসার ইনচার্জ নিম্নবর্ণিত কোন ধরণের মামলার তদন্ত কার্যক্রম থেকে সম্পূর্ণরূপ বিরত থাকতে পারেন?
ক.ক. দন্ডবিধির ৯৫ ধারা মতে সামান্য ক্ষতিকারক কার্য
খ.খ. গুরুতর আঘাতের ঘটনা
গ.গ. দেওয়ানী প্রকৃতির ঘটনা
ঘ.ঘ. ক এবং গ উভয়
১৪কোনটি চুড়ান্ত প্রতিবেদনের প্রকারভেদ নয়?
ক.চুড়ান্ত প্রতিবেদন ধর্তব্য
খ.চুড়ান্ত প্রতিবেদন সত্য
গ.চুড়ান্ত প্রতিবেদন মিথ্যা
ঘ.চুড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল
১৫বেসরকারী লোক কোন ধরণের অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন?
ক.জামিনযোগ্য ও আমলযোগ্য
খ.আমলযোগ্য
গ.জামিন অযোগ্য
ঘ.জামিন অযোগ্য ও আমলযোগ্য
১৬একজন ব্যক্তি চোরাইমাল অসাধুভাবে গ্রহণ করে, যার দখল ডাকাতির সাহায্যে হস্তান্তরিত হয়েছে বলে তার জানা আছে। এক্ষেত্রে উক্ত ব্যক্তি দন্ডবিধি আইনের কত ধারার অপরাধ করেছে?
ক.৪১১ ধারা
খ.৪১২ ধারা
গ.৪১০ ধারা
ঘ.৪০৯ ধারা
১৭মালখানা রেজিস্টারে লাল কালি দিয়ে কখন জের টানা হয়?
ক.প্রতিবছর পহেলা জানুয়ারী
খ.প্রতিবছর পহেলা জুন
গ.প্রতিবছর পহেলা জুলাই
ঘ.প্রতিবছর পহেলা ডিসেম্বর
১৮”ক” নামক এক ব্যক্তি ১৪ বছরের কম বয়স্ক একটি ছেলেকে তার আইনানুগ অভিভাবকের সম্মত্তি ব্যতিরেকে প্রলুব্ধ করে নিয়ে যায়। দন্ডবিধি আইন অনুসারে “ক” কোন অপরাধ করেছে?
ক.অপ্রাকৃত লালসা
খ.মনুষ্যহরণ
গ.শিশু পাচার
ঘ.বেআইনী আটক
১৯সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা-২০১৮ মোতাবেক অসদাচরণ বলতে বুঝায়?
ক.কর্তৃপক্ষের বৈধ আদেশ মান্য করা
খ.কোন সরকারী কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা
গ.কর্তব্য অবহেলা প্রদর্শন না করা
ঘ.সবগুলোই
২০সড়ক পরিবহণ আইন - ২০১৮ অনুযায়ী দন্ডভোগকারী একই অপরাধের পুণরাবৃত্তি করলে সংঘটিত অপরাধের জন্য কি দন্ড প্রাপ্য হবে?
ক.পূর্ব দন্ডের দিগুনের কম হবে
খ.পূর্ব দন্ডের দিগুনের কম হবে না
গ.পূর্ব দন্ডের সমান দন্ড
ঘ.৬ মাস কারাদন্ড
২১অস্ত্র আইন ১৮৭৮ অনুযায়ী অস্ত্রের লাইসেন্সধারী নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে সাধারণত অস্ত্র থানায় জমা প্রদানে বাধ্য নয়?
ক.তদন্তকারী কর্মকর্তা অস্ত্র জমার নির্দেশ প্রদান করলে
খ.লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে
গ.গেজেট বিজ্ঞপ্তি মারফত অস্ত্র দখলে রাখা নিষিদ্ধ করলে
ঘ.অস্ত্র দখলে রাখা বেআইনী বা অবৈধ হলে
২২কোন শিশু মাদকদ্রব্য অপরাধ সংঘটনের অভিযোগে অভিযুক্ত হলে তার বিচার কোন আইনে হবে?
ক.মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮
খ.শিশু আইন-২০১৮
গ.দন্ডবিধি আইন - ১৮৬০
ঘ.শিশু বিচারের আওতাভুক্ত হবে না
২৩কোন মামলায় এক্সপ্রেস লেটার প্রেরণ করতে হয়?
ক.চুরি
খ.ডাকাতি
গ.দস্যুতা
ঘ.সিঁধেল চুরি
২৪প্রজাতন্ত্রের কর্মচারীকে কিভাবে সমন ইস্যু করতে হয়?
ক.কর্মচারীর নিকট ব্যক্তিগভাবে
খ.কর্মচারীর অফিস প্রধানের নিকট ডাকযোগে
গ.কর্মচারীর স্থায়ী ঠিকানায়
ঘ.কর্মচারীর বর্তমান ঠিকানায়
২৫ক্রাইম ইনডেক্স কোথায় সংরক্ষণ করা হয়?
ক.সার্কেল অফিসে
খ.থানায়
গ.পুলিশ সুপারের কার্যালয়
ঘ.কোর্টে
২৬অসনাক্তকৃত লাশের সুরতহাল কে করতে পারেন?
ক.অফিসার ইনচার্জ
খ.সাব-ইন্সপেক্টর
গ.ম্যাজিস্ট্রেট
ঘ.সবগুলোই
২৭দন্ডবিধি আইনে বলপূর্বক আদায়ের ঘটনা সাধারণত কি ধরণের হয়ে থাকে?
ক.ঘটনাটি জামিনযোগ্য, আমলযোগ্য নয় এবং মীমাংসাযোগ্য নয়
খ.ঘটনাটি জামিনযোগ্য নয়, আমলযোগ্য নয় এবং মীমাংসাযোগ্য নয়
গ.ঘটনাটি জামিনযোগ্য, আমলযোগ্য এবং মীমাংসাযোগ্য
ঘ.ঘটনাটি জামিনযোগ্য নয়, আমলযোগ্য নয় এবং তবে মীমাংসাযোগ্য
২৮একজন বেসরকারী প্রতিষ্ঠানের পিয়ন তার মালিকের অব্যবহৃত একটি নতুন ল্যাপটপ কাউকে না জানিয়ে তার মেয়ের ব্যবহারের জন্য অফিস থেকে রাতের বেলায় বাসায় নিয়ে আসেন। তিনি কোন ধারার অপরাধ করেছেন?
ক.দন্ডবিধির ৩৭৯ ধারা
খ.দন্ডবিধির ৩৮০ ধারা
গ.দন্ডবিধির ৩৮১ ধারা
ঘ.কোন অপরাধ করেন নাই
২৯গ্রেফতারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে?
ক.১ মাস
খ.৬ মাস
গ.আসামী গ্রেফতার না হওযা পর্যন্ত
ঘ.১ বছর
৩০ডিজিটাল নিরাপত্তা আইন - ২০১৮ অনুযায়ী ম্যালওয়্যার বলতে কি বুঝায়?
ক.অ্যাপস এর মাধ্যমে ডিজিটাল ডিভাইসের তথ্য চুরি
খ.অ্যাপস এর মাধ্যমে অন্য ডিভাইসের সাথে সংযোগ স্থাপন
গ.কম্পিউটারের সকল হার্ডওয়্যারকে
ঘ.অ্যাপস এর মাধ্যমে সেবা প্রদান
৩১ক্রোকী পরোয়ানা কখন জারি করা হয়?
ক.সমন জারির একই সাথে
খ.ওয়ারেন্ট জারির একই সাথে
গ.সমন জারি ও ওয়ারেন্ট জারি ব্যর্থ হলে
ঘ.কখনই জারি করা যায় না
৩২অস্ত্র আইন-১৮৭৮ অনুযায়ী অস্ত্র মামলা তদন্তের জন্য নিম্নের কোন সময়সীমা সঠিক হবে?
ক.হাতে-নাতে অস্ত্রসহ আসামী ধৃত হলে ১০ কার্যদিবস
খ.আসামী হাতে নাতে ধৃত না হলে ৬০ কার্যদিবস
গ.প্রথম পর্যায়ে তদন্ত সমাপ্ত করতে না পারলে অতিরিক্ত ১৫ দিন
ঘ.কোনটিই সঠিক নয়
৩৩তদন্ত শ্লিপ পুরণের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
ক.অসৎ চরিত্রের লোকের গতিবিধি পর্যবেক্ষণের ক্ষেত্রে
খ.পলাতক ব্যক্তি সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে
গ.ফৌজদারী প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কোন বিষয়ে তথ্য জানার ক্ষেত্রে
ঘ.প্রেরিত ঘটনা রেজিস্টারে লাল কালি দিয়ে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে
৩৪টিআই প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়?
ক.আদালতে
খ.থানায়
গ.জেলখানায়
ঘ.সবগুলো
৩৫ক’ একজন মৃত ব্যক্তির উইল কার্যকরী করার ভারপ্রাপ্ত হয়ে উইল সংক্রান্ত আইনের নির্দেশ অসঙ্গতভাবে লঙ্ঘন করে উক্ত সম্পত্তি নিজের ব্যবহারের জন্য নিয়ে নেয়। দন্ডবিধি আইন অনুসারে “ক” কী ধরণের অপরাধ করেছে?
ক.অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
খ.প্রতারণা
গ.অসাধুভাবে সম্পত্তি আত্নসাৎ
ঘ.জালিয়াতি
৩৬কত বছরের শিশুর অপরাধ দন্ডবিধি আইনে অপরাধ নয়?
ক.৯ বছর
খ.১০ বছর
গ.১১ বছর
ঘ.১২ বছর
৩৭রাজসাক্ষী কে হতে পারে?
ক.এজাহারনামীয় গুরুত্বপূর্ণ আসামী
খ.পুলিশের পরামর্শ মোতাবেক যে কোন আসামী
গ.ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্ত প্রদানকারী কোন আসামী
ঘ.এজাহারনামীয় যে কোন আসামী
৩৮নিচের কোন দুটি কার্যক্রম এএসআই এর দায়িত্বের মধ্যে পড়ে?
ক.মামলার এফআইআর লিখন এবং ভিসিএনবিতে তথ্য লিপিবদ্ধকরণ
খ.নন-এফআইআর প্রসিকিউশন লিখন এবং ভিসিএনবিতে তথ্য লিপিবদ্ধকরণ
গ.সুরতহাল রিপোর্ট প্রস্তুতকরণ এবং ভিসিএনবিতে তথ্য লিপিবদ্ধকরণ
ঘ.সমন জারি এবং ওয়ারেন্ট তামিল করা
৩৯সড়ক পরিবহণ আইন - ২০১৮ অনুযায়ী পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কোন ব্যক্তির বয়স অন্যূন কত বছর হতে হবে?
ক.১৮ বছর
খ.২১ বছর
গ.২০ বছর
ঘ.২২ বছর
৪০ধর্ষণের ফলে ধর্ষিতার মৃত্যু হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ?
ক.৯ (৪) ধারা
খ.৯ (৩) ধারা
গ.৯ (২) ধারা
ঘ.৯ (১) ধারা
৪১কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়?
ক.দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য
খ.গৌণ সাক্ষ্য
গ.অবস্থাগত সাক্ষ্য
ঘ.অন্যের নিকট কোন ভিত্তিতে সাক্ষ্য
৪২মৃত্যুকালীন ঘোষণা কি ধরণের সাক্ষ্য?
ক.বস্তুগত সাক্ষ্য
খ.প্রাসঙ্গিক সাক্ষ্য
গ.ব্যক্তিগত সাক্ষ্য
ঘ.দালিলিক সাক্ষ্য
৪৩সমাবেশ বা মিছিলে যোগদানকারী ব্যক্তিগণ লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে পুলিশ আইন-১৮৬১ অনুযায়ী কে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ হওয়ার আদেশ প্রদান করতে পারেন?
ক.সহকারী পুলিশ সুপার
খ.ম্যাজিষ্ট্রেট
গ.অফিসার ইনচার্জ
ঘ.সবগুলোই
৪৪কাজের চাপ কম থাকায় এএসআই সমর পুলিশ লাইন মার্কেটে একটি মোবাইলের দোকান খুলে ব্যবসা শুরু করলো। এএসআই সমর কোন আইন ভঙ্গ করলো?
ক.দন্ডবিধির ২৬৮ ধারা
খ.দন্ডবিধি ১৬৮ ধারা
গ.পুলিশ আইনের ১২ ধারা
ঘ.ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারা
৪৫সাধারণ ডায়েরী পুলিশ আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক.৪২ ধারা
খ.৪৩ ধারা
গ.৪৪ ধারা
ঘ.৪৫ ধারা
৪৬”ক” “খ” কে মিথ্যা সাক্ষ্যদানের নিমিত্ত প্ররোচিত করে। “খ” উক্ত প্ররোচনার ফলে উক্ত অপরাধ সংঘটন করে। “ক” উক্ত অপরাধে সহায়তা করার জন্য দন্ডবিধি আইনে কোন ধারায় দোষী সাব্যস্ত হবে?
ক.১০৯ ধারা
খ.৩৪ ধারা
গ.৩৭৯ ধারা
ঘ.৩৬৬-ক ধারা
৪৭একজন কনস্টবল কোন ক্ষেত্রে তদন্ত করতে পারে?
ক.জিডিতে লিপিবদ্ধকৃত ঘটনা
খ.থানায় অফিসার উপস্থত না থাকলে
গ.আমলযোগ্য ঘটনা
ঘ.কোন ক্ষেত্রেই তদন্ত করতে পারবে না
৪৮কোন স্থানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ সংঘটিত হবার আশংকা রয়েছে মর্মে বিশ্বাস করার কারণ থাকলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ক্ষমতাবলে উক্ত স্থানে পরোয়ানা ব্যতিরেকে কে তল্লাশী পরিচালনা করতে পারে?
ক.এসআই
খ.কাস্টমের পরিদর্শক
গ.ল্যান্স নায়েক বিজিবি
ঘ.সবগুলোই
৪৯ম্যাজিষ্ট্রেট আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারী কার্যবিধির কোন ধারার পদ্ধতি মোতাবেক রেকর্ড করেন?
ক.১৬৪ ধারা
খ.২৬৪ ধারা
গ.৩৬৪ ধারা
ঘ.৫৩৩ ধারা
৫০কোন আইনে সন্তানের অপরাধের জন্য অভিভাবকের শাস্তির বিধান রয়েছে?
ক.জুয়া আইন
খ.গবাদি পশু আইন
গ.রেলওয়ে আইন
ঘ.কোনটিই নয়