হোম / বিগত সালের প্রশ্ন ও উত্তর / কনস্টবল/নায়েক হতে এএসআই (নিঃ) পরীক্ষা, ২০২২
📥 Export CSV (অ্যাডমিন ফরম্যাট)

কনস্টবল/নায়েক হতে এএসআই (নিঃ) পরীক্ষা, ২০২২

৫০ প্রশ্ন
আদালতে আসামী হাজির করার বিষয়ে নিচের কোন বিবৃতিটি সঠিক আছে?
ক.েএকই সাথে ওয়ারেন্ট এবং হুলিয়া জারি
খ.সমন জারী ব্যর্থ হলে ওয়ারেন্ট জারী
গ.ওয়ারেন্ট জারী ব্যর্থ হলে সমন জারী
ঘ.হুলিয়া জারী ব্যর্থ হলে ওয়ারেন্ট জারী
তল্লাশি পরোয়ানার বলে তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে ন্যূনতম কতজন সাক্ষীর উপস্থিতি অত্যাবশ্যক?
ক.দুই বা ততোধিক
খ.তিন বা ততোধিক
গ.চারচন
ঘ.কোনটিই নয়
অস্ত্র আইন ১৮৭৮ অনুযায়ী কোন লাইসেন্সধারী ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করার ক্ষমতা নিচের কোন কর্মকর্তার রয়েছে?
ক.(ক) পুলিশ সুপার
খ.(খ) জেলা ম্যাজিস্ট্রেট
গ.(গ) এ আইনের অধীন দন্ড প্রদানকারী বিচারক
ঘ.(ঘ) খ ও গ
বিচারিক আদালতে নিচের কোনটি সরকারী দলিল মর্মে বিবেচিত হবে?
ক.(ক) উইল
খ.(খ) বিভাগীয় তদন্তে সাক্ষীর জবানবন্দী
গ.(গ) পৌরসভার জন্ম-মৃত্যু রেজিষ্টার
ঘ.(ঘ) ক ও খ
দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী নিচের কোন সম্পত্তিকে স্থাবর সম্পত্তি বলা যায়?
ক.জাহাজ
খ.ট্রেন
গ.ফ্ল্যাট
ঘ.কম্পিউটার
নিচের কোনটি পুলিশ রিপোর্ট?
ক.এজাহার
খ.অভিযোগপত্র
গ.জব্দ তালিকা
ঘ.সবগুলোই
আদালত কর্তৃক কোন সম্পত্তি ক্রোক করার কত মাসের মধ্য হুলিয়া করা ব্যক্তি ব্যতীত অন্য কোন ব্যক্তি উক্ত সম্পত্তি তার বলে দাবি জানাতে পারবে?
ক.১ মাস
খ.২ মাস
গ.৩ মাস
ঘ.৬ মাস
কমান্ড সার্টিফিকেট সম্পর্কে নিচের কোনটি সঠিক?
ক.কমান্ড সার্টিফিকেটের সঙ্গে বহন করার প্রয়োজন নাই
খ.কমান্ড সার্টিফিকেট কার্যকর থাকার কোন সময়সীমা নাই
গ.একই ডিউটিতে নিয়োজিত সকলের জন্য একটিমাত্র কমান্ড সার্টিফিকেট প্রদান করা হয়
ঘ.ডিউটি শেষে কমান্ড সার্টিফিকেট বিনষ্ট করে ফেলতে হয়
সংবাদদাতা এজাহারে স্বাক্ষর প্রদানে অস্বীকার করলে তার অস্বীকৃতির পরিনাম কি?
ক.কোন অপরাধ হবে না
খ.দন্ডবিধির ১৭৯ দারায় দন্ডনীয় হবে
গ.দন্ডবিধির ১৮০ ধারায় দন্ডনীয় হবে
ঘ.ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারার অপরাধ
১০“ক” “খ”-কে রাস্তায় একা পেয়ে ছুরি দিয়ে ভয় ধেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এক্ষেত্রে “ক” কর্তৃক সংঘটিত অপরাধ কোনটি?
ক.চুরি
খ.বলপূর্বক আদায়
গ.দস্যুতা
ঘ.ডাকাতি
১১বিষ্ফোরক আইন ১৮৮৪ অনুযায়ী নিচের কোনটি বিষ্ফোরক?
ক.পারদ
খ.বারুদ
গ.নাইট্রোগ্লিসারিন
ঘ.সবগুলোই
১২পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী কোনো সম্পত্তি বেওয়ারিশ বা দাবিদারবিহীন ঘোষণার কতদিনের মধ্যে মালিকানা দাবি পেশ করতে হবে?
ক.৩ মাস
খ.৬ মাস
গ.৯ মাস
ঘ.১ বছর
১৩বেআইনী সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সংঘটিত অপরাধের ক্ষেত্রে কারা অভিযুক্ত হবে?
ক.যারা শুধুমাত্র অপরাধ কাজে অংশগ্রহণ করেছে
খ.উদ্দেশ্য জানার পরও যারা সমাবেশে অংশগ্রহণ করেছে
গ.অপরাধ সংঘটনে প্রত্যক্ষ অংশগ্রহণকারী ও হুকুমদাতা
ঘ.সবগুলোই
১৪অফিসার-ইনচার্জ ব্যতীত থানায় কর্মরত এএসআইকে সাধারণত নিম্নোক্ত কোন রেজিস্টার রক্ষনাবেক্ষণের দায়িত্ব দেওয়া যাবে না?
ক.এফআইআর
খ.ভিলেজ ক্রাইম নোটবুক
গ.জেনারেল ডায়েরী
ঘ.কোনটিই নয়
১৫সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য আবশ্যিক শর্তের মধ্যে নিচের কোনটি সঠিক নয়?
ক.পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে বয়স অন্যূন ২১ বছর
খ.অন্যূন পিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
গ.শারীরিক ও মানসিক ভাবে সক্ষম
ঘ.মোটরযান চালানোর যোগ্যতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ
১৬নিচের কোনটি পুলিশ সদস্যদের জন্য শ্রমমূলক ডিউটি নয়?
ক.প্যারেড ময়দান পরিস্কার
খ.কম গুরুত্বপূর্ণ করণিক কাজ
গ.অগ্নি নির্বাপক সরঞ্জাম রক্ষনাবেক্ষণ
ঘ.তাঁবু খাটানো
১৭বিচারিক আদালতে মৃত্যুকালীন জবানবন্দী কোন ক্ষেত্রে গ্রহণযোগ্র হবে?
ক.লিখিত হলে
খ.মৌখিক বিবৃতি হলে
গ.ভাবভঙ্গীর মাধ্যমে বর্ণনাকৃত হলে
ঘ.সবকটি ক্ষেত্রে
১৮দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত?
ক.ঘাড়ে ১.৫ ইঞ্চি কাটা আঘাত
খ.বাম কানের শ্রবনশক্তি রহিতকরণ
গ.পায়ে গভীর আঘাত
ঘ.কোনটিই নয়
১৯থানা হাজতখানার চাবি সার্বক্ষণিক কার নিকট থাকবে?
ক.অফিসার-ইনচার্জ
খ.প্রহরী
গ.পুলিশ পরিদর্শক তদন্ত
ঘ.ডিউটি অফিসার
২০মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী দেহ তল্লাশির অংশ হিসেবে নিচের কোনটি পরীক্ষাটি সংশ্লিষ্ট নয়?
ক.আলট্রাসনোগ্রাম
খ.এন্ডোসকপি
গ.কোলনস্কপি
ঘ.ম্যামোগ্রাফি
২১আদালতে কোন বিষয়ে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়?
ক.কোন দলিলের বিষয়বস্তু সম্পর্কে
খ.জন্ম-মুত্যু প্রমাণ করতে
গ.জমির দখল প্রমাণ করতে
ঘ.সবগুলোই
ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ৫৯ ধারা
২২নিচে বর্ণিত কোন ব্যক্তি আদালতে সাক্ষ্য প্রদানে যোগ্য মর্মে বিবেচিত হবে?
ক.মোকদ্দমার যে কোন পক্ষের উকিল
খ.স্বামীর পক্ষে স্ত্রী
গ.বোবা ব্যক্তি
ঘ.সকলেই
২৩কোন নির্দিষ্ট দিনে কুমিল্লায় “ক” হত্যার দায়ে “খ” এর বিচার চলছিল। “খ” আদালতকে জানায় যে, ঘটনার দিন সে বরগুনায় অবস্থান করেছিল। এ ঘটনায় “খ” এর বিবৃতিকে সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী নিচের কোন ক্ষেত্রে ব্যাখ্যা করা যাবে?
ক.স্বীকৃতি
খ.অজুহাত
গ.জবানবন্দী
ঘ.স্বীকারোক্তি
২৪যৌতুক নিরোধ আইন ২০১৮ অনুযায়ী মিথ্যা মামলা দায়েরের দন্ড কি হবে?
ক.অনধিক ২ বছরের কারাদন্ড বা অনধিক ৫০,০০০ টাকা অর্থদন্ড বা উভয়দন্ড
খ.অনধিক ৫ বছরের কারাদন্ড কিন্তু অন্যূন ১ বছর কারাদন্ড বা অনধিক ৫০,০০০ টাকা অর্থদন্ড বা উভয়দন্ড
গ.অনধিক ৩ বছরের কারাদন্ড বা অনধিক ৫০,০০০ টাকা অর্থদন্ড বা উভয়দন্ড
ঘ.অনধিক ৫ বছরের কারাদন্ড বা অনধিক ৫০,০০০ টাকা অর্থদন্ড বা উভয়দন্ড
২৫ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী জরিমানা অনাদায়ে প্রদত্ত কারাদন্ড মূল কারাদন্ডের কত অংশ হতে পারে?
ক.অর্ধেক
খ.এক-তৃতীয়াংশের বেশি নয়
গ.এক-চতুর্থাংশের বেশি নয়
ঘ.সমান
২৬নিম্নবর্ণিত কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা তার কর্তব্যরত এলাকার লোকের বিরুদ্ধে দেওয়ানী মামলা রুজু করতে পারেন?
ক.এএসআই
খ.সাব-ইন্সপেক্টর
গ.কনষ্টবল
ঘ.কোনটিই নয়
২৭গৃহ তল্লাশীকালে পুলিশ কর্তৃক জুয়ার সামগ্রী উদ্ধার হলে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ অনুযায়ী কারা জুয়া খেলার উদ্দেশ্যে উক্ত স্থানে জড়ো হয়েছিল মর্মে গণ্য হবে?
ক.জুয়ার আসরে উপস্থিত সকলেই
খ.শুধুমাত্র যাদের নিকট টাকা ও জুয়ার সামগ্রী পাওয়া যাবে
গ.শুধুমাত্র নাম-ঠিকানা প্রকাশ করতে অস্বীকৃতি জ্ঞাপনকারী ব্যক্তি
ঘ.শুধুমাত্র তদন্তের মাধ্যমে প্রমাণিত ব্যক্তি
২৮বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে বাল্য বিবাহ অর্থে নিচের কোনটি সঠিক?
ক.যখন বরের বয়স ২১ বছর
খ.যখন কনের বয়স ১৮ বছর
গ.যখন বর ও কনে উভয়েই অপ্রাপ্তবয়স্ক
ঘ.সবকটি
২৯জরিমানা ওয়ারেন্ট রেজিস্টার কোথায় সংরক্ষণ করা হয়?
ক.ট্রেজারিতে
খ.সার্কেল অফিসে
গ.থানায়
ঘ.ট্রাফিক অফিসে
৩০The Criminal Law (Industrial Area) Amendment Act, 1942 এর ৩ ধারা অনুযায়ী পুলিশ কখন যুক্তিসঙ্গতভাবে কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?
ক.দিনে যে কোন সময়
খ.সূর্যাাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত সময়ে
গ.মধ্যরাতের পর হতে সূর্যোদয় পর্যন্ত সময়ে
ঘ.সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত সময়ে
৩১সাধারণ ডায়েরী সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?
ক.ডায়েরিতে মাসিক ভিত্তিতে ক্রমিক নম্বর প্রদান ও অফিসার-ইনচার্জ কর্তৃক সত্যায়ন
খ.ডায়েরির এক কপি পুলিশ সুপারের নিকট প্রেরণ করতে হবে
গ.প্রতিটি ডায়েরি একটি সংক্ষিপ্ত শিরোনাম থাকবে
ঘ.প্রতিদিন সকাল ০৮.০০ ঘটিকার সময় ডায়েরি খুলতে হবে
৩২নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) মোতাবেক ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী সুস্থ কন্যা সন্তানের ভরণপোষণের ব্যয় কত বছর পর্যন্ত প্রদেয় হবে?
ক.১৮ বছর পূর্তি না হওয়া পর্যন্ত
খ.২১ বছরের অধিক বয়স্ক কন্যা সন্তানের ক্ষেত্রে বিয়ে না হওয়া পর্যন্ত
গ.স্বীয় ভরণপোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত
ঘ.কোনটিই নয়
৩৩রেলওয়ে আইন, ১৮৯০ এর ১৩০ ধারা অনুসারে ১২ বছরের কম বয়সের কোন শিশু বা নাবালকের কোন অপরাধের কারণে পিতা-মাতা বা অভিভাবককে দন্ড দেয়া যায়?
ক.মহিলাদের জন্য সংরক্ষিত আসনে ভ্রমন করলে
খ.চলন্ত গাড়ীতে উঠা-নামা করলে
গ.চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কররে ইচ্ছাকৃতভাবে যাত্রীকে আহত করলে
ঘ.পাস বা টিকেট ‍বিকৃত বা পরিবর্তন করলে
৩৪কোন ক্ষেত্রে ব্যক্তিগত আত্নরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না?
ক.আক্রমণকারী অপ্রকৃতিস্থ হলে
খ.আক্রমণকারীর বয়স ১৮ বছরের কম হলে
গ.আক্রমণকারীর বিবেক অপরিণত হলে
ঘ.সরকারী কর্মচারী কর্তৃক সদবিশ্বাসে সম্পাদিত কার্য কিন্তু আইনের দৃষ্টিতে যথাযথভাবে যুক্তযুক্ত নয়
৩৫নিচের কোন কার্যক্রমটি তদন্তকারী অফিসারের জন্য সঠিক হবে?
ক.অস্বাভাবিক মৃত্যুর তদন্ত একদিনের বেশি স্থায়ী হলে কেইস ডায়েরী পেশ করতে হবে না
খ.মামলার জন্য ব্যয়িত সময় মফস্বল ডায়েরীতে উল্লেখ করতে হবে
গ.মামলা তদন্তের বিস্তারিত মফস্বল ডায়েরীতে লিখতে হবে
ঘ.কোনটিই নয়
৩৬মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী সম্পৃক্ত অপরাধ (Predicate Offense) বলতে কোন অপরাধকে বুঝায়?
ক.চাঁদাবাজি, প্রতারণা ও জালিয়াতি
খ.চুরি, ডাকাতি ও দস্যুতা
গ.যৌতুক ও যৌন নিপীড়ন
ঘ.সবগুলাই
৩৭কোন ব্যক্তি মাতাল অবস্থায় প্রকাশ স্থানে বিরক্তিকর উদ্রেক করলে তার কী মেয়াদের বিনাশ্রম কারাদন্ড হতে পারে?
ক.৭২ ঘন্টা
খ.৪৮ ঘন্টা
গ.৩৬ ঘন্টা
ঘ.২৪ ঘন্টা
৩৮শিশু আইন ২০১৩ অনুযায়ী কত বছর পর্যন্ত একজন ব্যক্তিকে শিশু বলা যায়?
ক.অনুর্ধ্ব বছর বয়স
খ.অনুর্ধ্ব ১৬ বছর বয়স
গ.অনুর্ধ্ব ১৮ বছর বয়স
ঘ.কোনটিই নয়
৩৯দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী নিচের কোনটি দন্ড নয়?
ক.কারাবাস
খ.জরিমানা
গ.সম্পত্তি বাজেয়াপ্ত
ঘ.মুচলেকা প্রদান
৪০“ক” “খ” এর সাথে একটি খামারে এজমালী অধিকারী হয়ে “খ” এর প্রতি অবৈধ ক্ষতিসাধন করার অভিপ্রায়ে খাবারে বিষ মিশিয়ে একটি গরু মেরে ফেলে। এ ক্ষেত্রে “ক” কর্তৃক সংঘটিত অপরাধ কোনটি?
ক.অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
খ.অনিষ্ট
গ.প্রতারণা
ঘ.প্রতিশোধ
৪১নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেটের কোন অংশে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে?
ক.দশম অংশে
খ.পঞ্চম অংশে
গ.তৃতীয় অংশে
ঘ.প্রথম অংশে
৪২দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী চুরির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
ক.চোরাই সম্পত্তি স্থাবর বা অস্থাবর হতে পারে
খ.চোরাই সম্পত্তি শুধু অস্থাবর হতে পারে
গ.সম্পত্তি অসাধুভাবে গ্রহণের অভিপ্রায় থাকে
ঘ.সবগুলোই
৪৩মৃত্যুদন্ড, যাবজ্জীবন কারাদন্ড বা দশ বছরের উর্ধ্ব মেয়াদের কারাদন্ডে দন্ডনীয় নয় এমন ধরণের অপরাধ তদন্ত সংঘটনের জন্য ম্যাজিষ্ট্রেট কর্তৃক তদন্ত সংঘটনের নির্দেশন প্রদত্ত হওয়ার পর কত দিনের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী আসামীকে জামিনে মুক্তি প্রদান করা যাবে?
ক.৬০ দিন
খ.৯০ দিন
গ.১২০ দিন
ঘ.কোনটিই সঠিক নয়
৪৪একজন পুলিশ অফিসার কর্তৃক গ্রেফতার হওয়া কোন ব্যক্তির ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী কীভাবে মুক্তি প্রদান করা যাবে?
ক.মুচলেকায়
খ.জামিনে
গ.ম্যাজিষ্ট্রেটের বিশেষ আদেশে
ঘ.সবগুলোই
৪৫কোন আসামীর নাম, ঠিকানা ও অপরাধ ইতিহাস জানার জন্য নিচের কোনটি ইস্যু করতে হয়?
ক.“এ” রোল
খ.“বি” রোল
গ.তদন্ত শ্লিপ
ঘ.হৈ-চৈ নোটিশ
৪৬বেসরকারী ব্যক্তি কোন অপরাধীকে আটকের পর কোথায় প্রেরণ করবেন?
ক.কারাগারে
খ.আদালতে
গ.সংশোধন কেন্দ্রে
ঘ.থানায়
৪৭সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতাভুক্ত কোন অপরাধে দন্ডভোগকারী একই অপরাধের পুনরাবৃত্তি করলে উক্ত ব্যক্তির ক্ষেত্রে কোন দন্ড প্রযোজ্য হবে?
ক.সংঘটিত অপরাধের জন্য নির্ধারিত সর্বনিম্ন দন্ডের দ্বিগুন
খ.সংঘটিত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ দন্ডের দ্বিগুন
গ.সংঘটিত অপরাধের জন্য নির্ধারিত সর্বনিম্ন দন্ডের সমপরিমান
ঘ.সংঘটিত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ দন্ডের সমপরিমান
৪৮ফৌজদাদি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিদের সদাচরণের মুচলেকা কত শ্রেণীর ব্যক্তির কাছ থেকে আদায় করা যায়?
ক.
খ.
গ.
ঘ.১২
৪৯“ক” কোন মামলায় “খ” কে অর্থের বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচিত করে। প্ররোচনার ফলে “খ” আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়। এ ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সঠিক হবে?
ক.“ক” এবং “খ” সমপরিমাণ দন্ডে দন্ডিত হবে
খ.“ক” এর দন্ড “খ” এর চেয়ে বেশি হবে
গ.“খ” এর দন্ড “ক” এর চেয়ে বেশি হবে
ঘ.কোনটিই নয়
৫০নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর কত ধারা অনুযায়ী ম্যাজিষ্ট্রেট ভিকটিমের জবানবন্দী রেকর্ড করতে পারেন?
ক.১৭ ধারা
খ.৩২ ধারা
গ.২২ ধারা
ঘ.৩০ ধারা