হোম / বিগত সালের প্রশ্ন ও উত্তর / কনস্টবল/নায়েক হতে এএসআই (নিঃ) পরীক্ষা, ২০২৩
কনস্টবল/নায়েক হতে এএসআই (নিঃ) পরীক্ষা, ২০২৩
৫০ প্রশ্ন১দণ্ডাহ নরহত্যা ও আত্নহত্যা করার উদ্যোগ অপরাধ দুটি কী ধরনের হবে?
ক.(ক) আমলযোগ্য
খ.(খ) আপোসযোগ্য নয়
গ.(গ) ক ও খ উভয়ই
ঘ.(ঘ) জামিন অযোগ্য
ব্যাখ্যা: পেনাল কোড ৩০৪/৩০৯ ধারা
২মোক্তারনামা কার উপস্থিতিতে সম্পাদিত হয়?
ক.(ক) নোটারী পাবলিক
খ.(খ) ম্যাজিস্ট্রেট
গ.(গ) আদালত
ঘ.(ঘ) ক, খ ও গ সবগুলো
ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ৮৫ ধারা
৩বেঙ্গল ক্রিমিনাল ল' (ইন্ডাস্ট্রিয়াল এরিয়া) অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ১৯৪২ অনুযায়ী চুরির দায়ে দণ্ডিত ব্যক্তিকে নির্দিষ্ট স্থানসমূহে নির্দিষ্ট অবস্থায় সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে পাওয়া গেলে কিংবা উক্ত স্থানে তার অবস্থানের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে নিম্নবর্ণিত কোন ব্যবস্থাটি সঠিক হবে?
ক.ম্যাজিস্ট্রেট তার পূর্ণ আদালতে বিচার করবেন
খ.ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে
গ.পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে
ঘ.পরোয়ানা মূলে পুলিশ গ্রেফতার করতে পারবে
ব্যাখ্যা: বিসিএল ৩ ধারা
৪জনসাধারণ রাষ্ট্রবিরোধী কোনো তথ্য প্রাপ্ত হলে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক কার নিকট তাৎক্ষণিকভাবে সংবাদ প্রদান করতে বাধ্য থাকবে?
ক.নিকটস্থ ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার
খ.স্থানীয় যে কোনো সাংবাদিক
গ.নিকটস্থ আইনজীবি
ঘ.শুধুমাত্র থানার অফিসার ইনচার্জ
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি ৪৪ ধারা
৫নীচের কোনটি কেস ডায়েরির অংশ নয়?
ক.স্কেচ ম্যাপ
খ.সাক্ষ্য মেমো
গ.সাক্ষীর জবানবন্দী
ঘ.সুরতহাল রিপোর্ট
ব্যাখ্যা: পুলিশ রেগুলেশন ২৭৪ বিধি
৬নিচে বর্ণিত কোন কর্মকর্তার পূর্ব অনুমতি ব্যতীত কোনো পুলিশ অফিসার সরকারি নিলামে মালামাল ক্রয়ের জন্য ডাক দিতে পারবেন না?
ক.সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার
খ.জেলা ম্যাজিস্ট্রেট
গ.নিলামে আদেশ প্রদানকারী ম্যাজিস্ট্রেট
ঘ.সংশ্লিষ্ট ডিআইজি
ব্যাখ্যা: পুলিশ রেগুলেশন ১১০ বিধি
৭হৈ চৈ নোটিশ পাবার পর থানার অফিসার ইনচার্জ কীভাবে তা রেকর্ডভুক্ত করবেন?
ক.লালকালিতে অপরাধ মানচিত্রে চিহ্ন দিয়ে এবং জিডিতে নোট দিয়ে
খ.লালকালিতে চিঠিপ্রাপ্ত রেজিস্টারে উঠিয়ে এবং জিডিতে নোট দিয়ে
গ.চৌকিদার রেজিস্টারে উঠিয়ে এবং জিডিতে নোট দিয়ে
ঘ.হারানো বিজ্ঞপ্তি জারী রেজিস্টারে উঠিয়ে এবং জিডিতে নোট দিয়ে
ব্যাখ্যা: পুলিশ রেগুলেশন ২৫০ বিধি
৮কোনটি Criminal Misconduct ?
ক.প্রতারণামূলকভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করা
খ.উর্ধ্বতন কর্মকর্তার বৈধ আদেশের প্রতি অবাধ্যতা
গ.কর্তব্যে মারাত্মক অবহেলা
ঘ.বৈধ কারণ ছাড়া সরকারি আদেশ অবজ্ঞা করা
৯দেওয়ানী মামলায় কথিত আচরণ প্রমাণ করার জন্য নিচের কোনটি অপ্রাসঙ্গিক?
ক.(ক) আর্থিক সক্ষমতা
খ.(খ) চরিত্র
গ.(গ) বিশেষজ্ঞ মতামত
ঘ.(ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা: সাক্ষ্য আইনে ৫২ ধারা
১০একই ঘটনায় একাধিক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘটলে নিচের কোন বিবৃতিটি সঠিক হবে?
ক.(ক) প্রত্যেক ব্যক্তির জন্য পৃথক সুরতহাল রিপোর্ট দাখিল করতে হবে
খ.(খ) একটি অপমৃত্যু মামলা রুজু হবে এবং একটি অভিযোগপত্র বা চূড়ান্ত রিপোর্ট দাখিল হবে
গ.(গ) ক ও খ উভয়ই
ঘ.(ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা: পুলিশ রেগুলেশন ২৯৯ (ঘ) বিধি
১১বিপি ফরম নং ২৭ অনুযায়ী নিচের কোন অফিসে পিয়ন বুক ব্যবহার করা হয় না?
ক.থানা
খ.সার্কেল অফিস
গ.কোর্ট অফিস
ঘ.রিজার্ভ অফিস
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি ১৫৪/পুলিশ রেগুলেশন ২৪৩
১২সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তির প্রতি সমন কার মাধ্যমে জারি করতে হয়?
ক.সাব ইন্সপেক্টর হতে তদূর্ধ্ব অফিসারের মাধ্যমে
খ.অফিসার ইনচার্জের মাধ্যমে
গ.অফিস প্রধানের মাধ্যমে
ঘ.জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি ৭২ ধারা
১৩‘ক’ ‘খ’ এর চুরি হওয়া ছাগল উদ্ধার করে দিবে বলে ‘খ’ এর নিকট থেকে এক হাজার টাকা বকশিস গ্রহণ করে। এ ক্ষেত্রে 'ক' দণ্ডবিধি আইনের কোন ধারার অপরাধ করেছে?
ক.২১৫ ধারার
খ.২৩৪ ধারার
গ.২৫৫ ধারার
ঘ.২৬০ ধারার
১৪মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর অন্যতম বৈশিষ্ট্য কী?
ক.(ক) ক্ষতিপূরণ আদায়ের জন্য ফৌজদারি মামলার পাশাপাশি দেওয়ানী মামলা রুজুর অধিকার
খ.(খ) দোভাষী নিয়োগ
গ.(গ) রুদ্ধ কক্ষে বিচার
ঘ.(ঘ) ক, খ ও গ সবগুলো
১৫একজন পুলিশ সদস্য মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার সর্বোচ্চ কত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে?
ক.৭ বছর
খ.১০ বছর
গ.২ বছর
ঘ.১ বছর
ব্যাখ্যা: দণ্ডবিধি ২২১ ধারা
১৬ইচ্ছাকৃতভাবে আদালতের রায়, ডিক্রী, আদেশ, রীট অবমাননা করাকে আদালত অবমাননা আইন ২০১৩ অনুযায়ী কী বলে?
ক.ফৌজদারি অবমাননা
খ.দেওয়ানী অবমাননা
গ.জুডিশিয়াল প্রসেডিং
ঘ.অপরাধ
ব্যাখ্যা: আদালত অবমাননা আইনের ২(৬) ধারা
১৭মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর অধীন সংঘটিত সম্পৃক্ত অপরাধ (Predicate Offense) বাংলাদেশ পুলিশের কোন ইউনিট কর্তৃক তদন্ত করা হয়ে থাকে?
ক.স্পেশাল ব্রাঞ্চ
খ.জেলা বিশেষ শাখা
গ.সিআইডি
ঘ.পিবিআই
১৮পুলিশ রেগুলেশন অনুযায়ী অশনাক্তকৃত মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংরক্ষণের ক্ষেত্রে নিম্নবর্ণিত কোন পদ্ধতি অবলম্বন করতে হবে?
ক.এক হাতের পাঁচ আঙ্গুলের ছাপ নিতে হবে
খ.দুই বৃদ্ধাঙ্গুলের ছাপ নিতে হবে
গ.দশ আঙ্গুলের ছাপ নিতে হবে
ঘ.ডানহাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ নিতে হবে
ব্যাখ্যা: পুলিশ রেগুলেশন ৩১৩ বিধি
১৯চৌকিদার প্যারেড অনুষ্ঠানে সভাপতিত্ব কে করবেন?
ক.উপজেলা নির্বাহী কর্মকর্তা
খ.ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
গ.অফিসার ইনচার্জ
ঘ.সাব-ইন্সপেক্টর
ব্যাখ্যা: পুলিশ রেগুলেশন ৩৬৯ বিধি
২০যেক্ষেত্রে দুষ্কর্মে সহায়তাকারীর অভিপ্রায় এবং সহায়তাকৃত ব্যক্তি কর্তৃক সম্পাদিত কার্য হতে ভিন্ন সেক্ষেত্রে দণ্ডবিধি আইন ১৮৬০ এর কোন ধারা প্রযোজ্য হবে?
ক.ধারা ১১৩
খ.ধারা ১১১
গ.ধারা ১১০
ঘ.ধারা ১০৯
ব্যাখ্যা: দণ্ডবিধি ১১০ ধারা
২১সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধান লংঘনকারীর বিরুদ্ধে পোশাকধারী পুলিশ অফিসার কী ব্যবস্থা গ্রহণ করতে পারেন?
ক.জরিমানা করতে পারবে
খ.যানবাহন জব্দ করতে পারেন
গ.গ্রেফতার করতে পারেন
ঘ.সবগুলোই
ব্যাখ্যা: সড়ক পরিবহন আইন ২০১৮ ১১০/১১৩ ধারা
২২‘ক’ ‘খ’ ও ‘গ’ তিনজন মিলে ‘চ’ এর হেফাজতে কিছু পণ্য রাখে। পরবর্তীতে তারা পণ্য ফেরত চাইলে ‘চ’ ফেরত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে ‘চ’-কে হত্যা করে। তদন্তে প্রমাণিত হয়েছে যে, ‘ক’ এর অস্ত্রে ‘চ’ এর মৃত্যু ঘটেছে, ‘খ’ নিরস্ত্র ছিল এবং ‘খ’ এর নিকট একটি লাঠি ছিল। ‘ক’ ‘খ’ এবং ‘গ’ এর দণ্ডের মাত্রা কীরূপ হবে?
ক.‘ক’ ‘খ’ এবং ‘গ’ সকলে সমান দণ্ডে দণ্ডনীয় হবে
খ.‘খ’ এর দণ্ড ‘ক’ এবং ‘খ’ এর চেয়ে কম হবে
গ.'খ' এর দণ্ড ‘ক’ এর চেয়ে কম হবে
ঘ.'ক' এর সর্বোচ্চ দণ্ড হবে
ব্যাখ্যা: দণ্ডবিধি ৩৪ ধারা
২৩বোবা ব্যক্তির সাক্ষ্য কী সাক্ষ্য বলে?
ক.লিখিত সাক্ষ্য
খ.মৌখিক সাক্ষ্য
গ.দালিলিক সাক্ষ্য
ঘ.বোবা সাক্ষ্য
ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ১১৯ ধারা
২৪ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এর ১৫৬(৩) ধারা নিচের কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
ক.(ক) ম্যাজিস্ট্রেট সুনির্দিষ্ট বিষয়ের উপর তদন্তের নির্দেশ দিতে পারেন
খ.(খ) অফিসার ইনচার্জ আমলযোগ্য অপরাধ তদন্ত করতে পারেন
গ.(গ) ক ও খ উভয়ই
ঘ.(ঘ) পুলিশ অফিসার তদন্তের জন্য ক্ষমতাপ্রাপ্ত নন এরূপ প্রশ্ন করা যাবে না
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি ১৫৬(৩) ধারা
২৫ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দীতে কে স্বাক্ষর করবেন?
ক.সাক্ষী নিজে
খ.সাক্ষ্য লিপিবদ্ধকারী কর্মকর্তা
গ.বিচারক
ঘ.সাক্ষ্য লিপিবদ্ধকালে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধির ১৬১/১৬২ ধারা
২৬অপ্রাপ্ত বয়স্ক কোনো নারী তার পিতা-মাতার চাপে পড়ে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে আরোপিত অর্থদণ্ড কে পাবে?
ক.সরকারি কোষাগার
খ.ক্ষতিগ্রস্থ পক্ষ
গ.সমাজসেবা অধিদপ্তর
ঘ.সরকারি কোষাগার ও ক্ষতিগ্রস্থ পক্ষ
ব্যাখ্যা: বাল্য বিবাহ নিরোধ আইনের ১৩(১) ধারা
২৭ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ অনুযায়ী নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে জনগণ পুলিশকে সাহায্য করতে বাধ্য থাকবে?
ক.(ক) ওয়ারেন্টের আসামী গ্রেফতারের ক্ষেত্রে
খ.(খ) সরকারি সম্পত্তির ক্ষতি প্রতিরোধে
গ.(গ) শান্তিভঙ্গের আশংকা প্রতিরোধে
ঘ.(ঘ) ক, খ ও গ সবগুলো
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি ৪২ ধারা
২৮ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ অনুযায়ী নিচের কোনটি নালিশের অনুষঙ্গ?
ক.পুলিশ রিপোর্ট
খ.ম্যাজিস্ট্রেটের নিকট অপরাধ সংক্রান্ত লিখিত অভিযোগ
গ.থানায় দাখিলকৃত এজাহার
ঘ.সবগুলোই
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি ৪(১)(জ)
২৯দণ্ডবিধি ১৮৬০ এ দস্যুতা ও ডাকাতির মধ্যে মূল পার্থক্য কী?
ক.অপরাধগত
খ.উদ্দেশ্যগত
গ.সংখ্যাগত
ঘ.সময়গত
ব্যাখ্যা: দণ্ডবিধি ৩৯০/৩৯১ ধারা
৩০পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী কত দিন পূর্বে আবেদন করলে আবেদনকারী অতিরিক্ত পুলিশ কর্মচারী নিয়োগের খরচ বহনের দায় হতে অব্যাহতি পাবে?
ক.১৫ দিন
খ.৩০ দিন
গ.৪৫ দিন
ঘ.৬০ দিন
ব্যাখ্যা: পুলিশ আইনের ১৩ ধারা
৩১মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী অপরাধের শাস্তি নির্ভর করে কোন কোন বিষয়ের উপর?
ক.(ক) মাদকের পরিমাণের উপর
খ.(খ) অপরাধের ধরনের উপর
গ.(গ) মাদকের শ্রেণির উপর
ঘ.(ঘ) ক, খ ও গ সবল ক্ষেত্রে
৩২বক্সিং প্রতিযোগিতা চলাকালীন বক্সার 'ক' বক্সার ’খ’ এর আঘাতে মৃত্যুবরণ করে। দণ্ডবিধি অনুযায়ী বক্সার 'খ' এর অপরাধ কী?
ক.৩০২ ধারা
খ.৩০৪ ধারা
গ.৩০৪-ক ধারা
ঘ.কোনো অপরাধ হবে না
ব্যাখ্যা: দণ্ডবিধি ৮৭ ধারা
৩৩দণ্ডবিধি আইন ১৮৬০ অনুযায়ী ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণের হাত থেকে রেহাই পাবার ক্ষেত্রে ভিকটিম সর্বোচ্চ কতটুকু শক্তির প্রয়োগ করতে পারবে?
ক.আক্রমণকারীর মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন
খ.আক্রমণকারীর মৃত্যু ঘটানো পর্যন্ত
গ.গুরুতর আঘাত ঘটানো পর্যন্ত
ঘ.সাধারণ জখম ঘটানো পর্যন্ত
ব্যাখ্যা: দণ্ডবিধি ১০০ ধারা
৩৪পূর্বে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে তার নিজ এলাকায় দীর্ঘদিন দেখা না গেলে বা তার গতিবিধি জানা না গেলে জেল হতে প্রাপ্ত বিবৃতি কোথায় প্রেরণ করতে হবে?
ক.স্থায়ী ঠিকানাস্থ থানার অফিসার ইনচার্জের নিকট
খ.নিজ জেলার পুলিশ সুপারের নিকট
গ.সর্বশেষ দণ্ডপ্রাপ্ত জেলার পুলিশ সুপারের নিকট
ঘ.কোনটিই নয়
৩৫সাক্ষ্য (সংশোধনী) আইন ২০২২ মূলে কত বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে কোর্ট অনুমান করতে পারেন?
ক.৫ বছর
খ.১০ বছর
গ.৩০ বছর
ঘ.২০ বছর
ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ৯০-ক ধারা
৩৬দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত নয়?
ক.ঘুষি দিয়ে দাঁত ভেঙে ফেলা
খ.লাঠির আঘাতে দৈহিক যন্ত্রণার কারণে দশ দিন কাজ করতে না পারা
গ.ঘুষি দিয়ে শ্রবণশক্তি নষ্ট করা
ঘ.কান কেটে নেয়া
ব্যাখ্যা: দণ্ডবিধি ৩২০ ধারা
৩৭FIR এর পূর্ণরূপ কী?
ক.Fabricated Information Report
খ.Fake Informal Reputation
গ.Fact Identify Report
ঘ.First Information Report
ব্যাখ্যা: পুলিশ রেগুলেশন ২৪৩ বিধি
৩৮হুলিয়া জারির ক্ষেত্রে কোন পদ্ধতি গ্রহণযোগ্য?
ক.বসবাসের প্রকাশ্য স্থানে পাঠ করে
খ.বসবাসের প্রকাশ্য স্থানে টানিয়ে
গ.আদালত ভবনের প্রকাশ্য স্থানে টানিয়ে
ঘ.সবগুলোই
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি ৮৭ ধারা
৩৯বিস্ফোরক উপাদানাবলি আইন ১৯০৮ এর অধীন অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় জনসাধারণ কর্তৃক ধৃত হয়ে পুলিশের নিকট সোপর্দ হলে পরবর্তী কত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে?
ক.৬০ কার্যদিবস
খ.৪৫ কার্যদিবস
গ.৩০ কার্যদিবস
ঘ.১৫ কার্যদিবস
ব্যাখ্যা: বিস্ফোরক উপাদানাবলি আইনের ৬-ক (১)(ক) ধারা
৪০‘ক’ ও ‘খ’ দুই ভাই। তাদের আর্থিক স্বচ্ছলতা থাকা সত্ত্বেও তারা তাদের মায়ের ভরণ-পোষণ করতে অস্বীকার করে এবং বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাদের সংঘটিত অপরাধ নিচের কোনটি হবে?
ক.আমল অযোগ্য
খ.জামিন অযোগ্য
গ.আমল অযোগ্য ও জামিন অযোগ্য
ঘ.আমলযোগ্য ও জামিনযোগ্য
ব্যাখ্যা: পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৬ ধারা
৪১শিশু আইন ২০১৩ অনুযায়ী সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিম্নবর্ণিত কোনটি প্রাতিষ্ঠানিক পরিচর্যা কেন্দ্র হিসেবে বিবেচিত হবে?
ক.(ক) সরকারি আশ্রয় কেন্দ্র
খ.(খ) ছোটমণি নিবাস
গ.(গ) দুঃস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র
ঘ.(ঘ) ক, খ ও গ সবগুলো
ব্যাখ্যা: শিশু আইনের ৮৫ ধারা
৪২নিচের কোন বিবৃতিটি মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়?
ক.‘ক’ ঘটনা সংঘটনকারীদের কথোপকথন শুনেছে
খ.‘ক’ ঘটনাটি দেখেছে
গ.‘ক’ ‘খ’ এর নিকট থেকে ঘটনাটি শুনেছে
ঘ.ঘটনার সাথে সংশ্লিষ্ট দলিলে ‘ক’ নিজে স্বাক্ষর করেছে
ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ৬০ ধারা
৪৩দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দশজন ব্যক্তি একত্রিত হয়ে সকলেই আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা প্রদানের নিমিত্ত উগ্রতা প্রদর্শন কররে তাদেরকে কী অপরাধে সাব্যস্ত করা যাবে?
ক.দুষ্কর্ম
খ.অনধিকার প্রবেশ
গ.দাঙ্গা
ঘ.বেআইনী সমাবেশ
ব্যাখ্যা: দণ্ডবিধি ১৪৬ ধারা
৪৪কোন ব্যক্তি মৃত্যুকালীন জবানবন্দী লিপিবদ্ধ করার জন্য ক্ষমতাবান?
ক.(ক) যে কোন পুলিশ কর্মকর্তা
খ.(খ) হাসপাতালের চিকিৎসক
গ.(গ) ম্যাজিস্ট্রেট
ঘ.(ঘ) ক, খ ও গ সকলেই
ব্যাখ্যা: পুলিশ রেগুলেশন ২৬৬ বিধি
৪৫ঋণ আছে এরূপ সম্পত্তির উপর নিম্নোক্ত কোন পদ্ধতিতে ক্রোকাদেশ কার্যকর করা যাবে?
ক.(ক) সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধপূর্বক অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের মাধ্যমে
খ.(খ) রিসিভার নিয়োগ করে
গ.(গ) ক্রোকাদেশ প্রদান করা যাবে না
ঘ.(ঘ) ক ও খ উভয় ব্যবস্থা গ্রহণ করে
ব্যাখ্যা: ফৌজদারি কার্যবিধি ৮৮(৩) ধারা
৪৬তদন্তে সংক্ষুব্ধ হয়ে বাদী আদালতে যে দরখাস্ত দাখিল করে তাকে কী বলে?
ক.নাখোশ দরখাস্ত
খ.নালিশ
গ.নারাজি দরখাস্ত
ঘ.কোনটিই নয়
ব্যাখ্যা: পুলিশ রেগুলেশন ২৭৬, ফৌজদারি কার্যবিধি ২০০/২০১ ধারা
৪৭ফাইনাল খেলার টিকিটের মূল্য ৫০ টাকা। এ টিকিট ১০০ টাকায় বিক্রি করে। কোন পদমর্যাদার পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন?
ক.(ক) কনস্টেবল
খ.(খ) সার্জেন্ট
গ.(গ) এএসআই
ঘ.(ঘ) ক, খ, গ সবগুলো
ব্যাখ্যা: পুলিশ আইনের ৩৪-ক ধারা
৪৮তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধনী) আইন ২০১৩ অনুযায়ী সংঘটিত অপরাধের তদন্তের জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কে?
ক.পুলিশ পরিদর্শক বা তদূর্ধ্ব কর্মকর্তা
খ.নিয়ন্ত্রক বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা
গ.স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা
ঘ.সবগুলোই
ব্যাখ্যা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধনী) আইনের ২৯ ধারা
৪৯মামলার আসামী পলাতক থাকলে তা খতিয়ান রেজিস্টারের শেষ কলামে কীভাবে লিপিবদ্ধ করতে হয়?
ক.লাল কালি দিয়ে 'A' লিখে
খ.লাল কালি দিয়ে 'প' লিখে
গ.লাল কালি দিয়ে 'X' লিখে
ঘ.পলাতক লিখে
৫০নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) অনুযায়ী অপরাধের শিকার ব্যক্তির যুক্তিসংগত সময়ের মধ্যে মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন না করার ক্ষেত্রে চিকিৎসক দায়ী বলে প্রমাণিত হলে নিচের কোন ব্যবস্থাটি আইনসঙ্গত হবে?
ক.ট্রাইব্যুনাল কর্তৃক নিয়োগকারী কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আদেশ
খ.আইও কর্তৃক চিকিৎসককে আসামী হিসেবে চার্জশিটভুক্ত করা
গ.অন্য হাসপাতালে মেডিক্যালের ব্যবস্থা করা
ঘ.কোনটিই নয়
ব্যাখ্যা: নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩২ (৩) ধারা