হোম / বিগত সালের প্রশ্ন ও উত্তর / কনস্টবল/নায়েক হতে এএসআই (নিঃ) পরীক্ষা, ২০২৫
কনস্টবল/নায়েক হতে এএসআই (নিঃ) পরীক্ষা, ২০২৫
৫০ প্রশ্ন১পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দেয়ার এখতিয়ার কার?
ক.হুলিয়া প্রদানকারী আদালতের
খ.পুলিশ সুপার
গ.ওসি
ঘ.জেলা ম্যাজিষ্ট্রেট
২ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যেমূলক অভিসন্ধিতে উল্লেখিত কার্যসমূহ-
ক.সবগুলি
খ.শ্রুতিগোচর হয় এমনভাবে কোন কথা বলে বা শব্দ করে
গ.দৃষ্টিগোচর হয় এমন কোন অঙ্গভঙ্গি করে
ঘ.দৃষ্টিগোচর হয় এমন কোন বস্তু স্থাপন করে
৩পুলিশ আইন ১৮৬১ এর অধীনে বিশেষ পুলিশ অফিসার নিয়োগপ্রাপ্ত হয়-
ক.স্থানীয় অধিবাসীগণের মধ্য হতে
খ.আরআরএফ থেকে
গ.এসএএফ হতে
ঘ.যৌথ বাহিনী হতে
৪অস্ত্র আইন অনুযায়ী অবৈধ অস্ত্র রাখার সর্বোচ্চ শাস্তি?
ক.যাবজ্জীবন
খ.৫ বছর
গ.১০ বছর
ঘ.৭ বছর
৫বেআইনী সমাবেশের শাস্তি-
ক.০৬ মাস পর্যন্ত যে কোন বর্ণনার কারাদন্ঠ কিংবা অর্থদন্ঠ বা উভয়দন্ঠ
খ.০১ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদন্ঠ
গ.০৬ মাস পর্যন্ত সশ্রম কারাদন্ঠ
ঘ.০৩ মাস পর্যন্ত সশ্রম কারাদন্ঠ
৬একজন পুলিশ অফিসার অভিযুক্তের মোবাইল থেকে তথ্য পেলেন কিন্তু ফরেনসিক সার্টিফিকেট নিলেন না। আদালতে প্রমাণ টিকবে?
ক.না
খ.ভিকটিম চাইলে হবে
গ.হ্যাঁ
ঘ.ম্যাজিস্ট্রেট চাইলে হবে
৭কর্তব্যকর্মে যাতায়াতের সময় পুলিশ অফিসারকে সেতু, সড়ক ও ফেরী পারাপারের শুল্ক হতে অব্যাহতি দেয়া হয়েছে কোন বিধি মূলে-
ক.পিআরবি বিধি ৯১
খ.পুলিশ আইনের ১৪ ধারা
গ.বিশেষ ক্ষমতা আইনের ৭ ধারা
ঘ.সড়ক পরিবহণ আইনের ৩৫
৮পেনাল কোড অনুযায়ী নিচের কোনটি প্রতারণার উদাহরণ-
ক.কাচের হার হীরার হার বলে বিক্রি করা
খ.স্ত্রী থাকাবস্থায় বিনা অনুমতিতে বিয়ে করা
গ.একই জমি একাধিক ব্যক্তির নিকট বিক্রি করা
ঘ.উপরের সবগুলো
৯কনস্টেবলকে করণীক কাজে কোন বিধানাবলীর আলোকে নিয়োজিত করা যায়?
ক.পিআরবি ২০৮
খ.পুলিশ অফিসার অধ্যাদেশের ৭ ধারা
গ.পিআরবি ২৭০
ঘ.পুলিশ আইনের ৪২ ধারা
১০জন্ম সনদ কি ধরণের দলিল?
ক.সরকারি দলিল
খ.বেসরকারি দলিল
গ.আধা সরকারি দলিল
ঘ.কোনটিই নয়
১১নবজাতক শিশুকে হাসপাতাল, শিশু বা মাতৃ সদন ক্লিনিক ইত্যাদি থেকে চুরির শাস্তি-
ক.যাবজ্জীবন কারাদন্ড
খ.মৃত্যুদন্ঠ বা যাবজ্জীবন সশ্রম কারাদন্ঠ ও অর্থদন্ঠ
গ.মৃত্যুদন্ঠ
ঘ.১০ বছরের সশ্রম কারাদন্ঠ
১২পেনাল কোড অনুযায়ী কোন ব্যক্তি গ্রেফতারে বাধা দিলে কত বছরের কারাদন্ডের বিধান রয়েছে?
ক.২
খ.৪
গ.৫
ঘ.৩
১৩এফআইআর এবং কেস ডায়রী এর প্রধান পার্থক্য হলো-
ক.এফআইআর অভিযোগ নথিভুক্ত করে, কেস ডায়রী তদন্ত প্রক্রিয়া লিপিবদ্ধ করে
খ.এফআইআর তদন্তের জন্য, কেস ডায়রী অভিযোগের জন্য
গ.একটি কোর্টে ও অন্যটি থানায় থাকে
ঘ.দুটি একই
১৪সাক্ষ্য আইনের কত ধারায় পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয়?
ক.২৫
খ.৪৫
গ.৫৫
ঘ.৩৫
১৫সাক্ষ্য আইন ১৮৭২ অনুযায়ী বিশেষজ্ঞ বা বিশারদ হলেন-
ক.সুনির্দিষ্ট বিষয়ে আদালতকে অভিমত গ্রহণ করতে হলে সে বিষয়ে পারদর্শী ব্যক্তির অভিমত যখন প্রাসঙ্গিকহয়
খ.বিচার্য বিষয়ে বিশেষ অভিজ্ঞ ব্যক্তি
গ.বিশেষ বিষয়ে পারদর্শী ব্যক্তি
ঘ.বিচার্য বিষয়ে কোন ব্যক্তির যখন সুনির্দিষ্ট ডিগ্রী থাকে
১৬একজন সাক্ষী বললেন, আমি শুনেছি প্রতিবেশী বলেছিল অভিযুক্ত ‘ক’ একজন ডাকাত। এটি কোন ধরণের সাক্ষ্য?
ক.শুনা সাক্ষ্য
খ.বিশেষজ্ঞ সাক্ষ্য
গ.পারিপার্শ্বিক সাক্ষ্য
ঘ.প্রত্যক্ষ সাক্ষ্য
১৭যৌতুক নিরোধ আইন ২০১৮ অনুযায়ী কনের পিতার নিকট যৌতুক দাবী করলে কোন ধরণের অপরাধ?
ক.অজামিনযোগ্য অপরাধ
খ.জামিনযোগ্য অপরাধ
গ.কোন অপরাধ নয়
ঘ.দেওয়ানী অপরাধ
১৮প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ অনুযায়ী একবার দন্ঠিত হওয়ার পর পুনরায় একই ধরণের অপরাধ করলে উক্ত আইন অনুযায়ী দন্ঠের পরিমাণ কেমন হবে?
ক.দ্বিগুণ
খ.একই রকম
গ.চারগুণ
ঘ.তিনগুণ
১৯পিআরবি অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষীর জবানবন্দি কোথায় লিপিবদ্ধ করবেন?
ক.কেস ডায়রীতে
খ.জিডি বহিতে
গ.খতিয়ানে
ঘ.এফআইআরএ
২০মামলার চার্জশিট পাওয়ার পর কোর্ট অফিসারের কাজ কি?
ক.মামলার সংক্ষিপ্ত সার (ব্রিফ) তৈরী করা
খ.মামলায় চার্জশিট ও অন্যান্য ডকুমেন্ট সরাসরি আদালতে জমা দান
গ.মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব করা
ঘ.মামলার চার্জ ও অন্যান্য ডকুমেন্ট পুলিশ সুপারের নিকট প্রেরণ করা
২১পেনাল কোড ১৮৬০ অনুসারে বেআইনী সমাবেশে কতজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন-
ক.০৫ জন বা ততোধিক
খ.০৭ জন বা ততোধিক
গ.০৩ জন বা ততোধিক
ঘ.০৪ জন বা ততোধিক
২২ধর্ষণ মামলায় ভিকটিমের জবানবন্দি কোথায় রেকর্ড করতে হয়?
ক.ম্যাজিস্ট্রেটের কাছে
খ.থানায়
গ.হাসপাতালে ডাক্তারের উপস্থিতিতে
ঘ.তদন্তকারী কর্মকর্তার নিকট
২৩সাক্ষ্য আইন অনুযায়ী কে সাক্ষ্য দিতে অযোগ্য?
ক.মানসিক ভারসাম্যহীন ব্যক্তি
খ.সরকারি কর্মকর্তা
গ.পক্ষভুক্ত ব্যক্তি
ঘ.অপ্রাপ্ত বয়ষ্ক ব্যক্তি
২৪একজন ৮ বছরের শিশু দোকান থেকে চকলেট চুরি করলে পেনাল কোড অনুযায়ী তার কি শাস্তি হবে?
ক.শাস্তি হবে না, কারণ বয়স ৯ বছরের নিচে
খ.আদালতের অনুমতিতে শাস্তি হতে পারে
গ.ভিকটিমের ইচ্ছায় শাস্তি হবে
ঘ.চুরির শাস্তি পাবে
২৫শিশু আইন ২০১৩ অনুযায়ী কত বছরের নিচে কোন শিশুকে কোন অবস্থাতেই গ্রেফতার করা যায় না?
ক.৯ বছরের নীচে
খ.৭ বছরের নীচে
গ.১২ বছরের নীচে
ঘ.১০ বছরের নীচে
২৬‘ক’ একজন পুলিশ সদস্য। বিনা অনুমতিতে ৬২ দিন কর্মস্থলে অনুপস্থিত। তার এ ধরণের কার্যকলাপ কি ধরণের অপরাধ?
ক.অসদাচরণ
খ.অনুপস্থিত
গ.কর্তব্যে অবহেলা
ঘ.দুর্নীতি
২৭লক-আপের চাবি কার নিকট রাখতে হয়?
ক.সেন্ট্রি ডিউটির নিকট
খ.ডিউটি অফিসারের নিকট
গ.পরিদর্শক তদন্ত এর নিকট
ঘ.ওসি
২৮বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী বাল্য বিবাহ বন্ধে কে নির্দেশনা দিতে পারে?
ক.উপজেলা সমাজসেবা কর্মকর্তা
খ.ওসি
গ.উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
ঘ.আদালত
২৯কোন আইন অনুযায়ী হস্তরেখা বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ করা হয়?
ক.সাক্ষ্য আইন
খ.পুলিশ আইন ১৮৬১
গ.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬
ঘ.আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার)
৩০গ্রেফতারের ক্ষেত্রে কখন ব্যক্তিকে স্পর্শ করা যায়?
ক.সবগুলো
খ.পুলিশ অফিসারের কথা না শুনলে
গ.আত্মসমর্পণ না করলে
ঘ.পুলিশ অফিসারকে আঘাত করতে উদ্যত হলে
৩১ওসি বা তদন্তকারী কর্মকর্তা ব্যতীত অধঃস্তন অফিসার কর্তৃক আইনসঙ্গতভাবে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে গ্রেফতারকারীকে ওসি বা তদন্তকারী কর্মকর্তা-
ক.একটি লিখিত আদেশ প্রদান করবেন
খ.শ্লিপ প্রদান করবেন
গ.সিসি প্রদান করবেন
ঘ.মেদ্বখিক আদেশ প্রদান করবেন
৩২আমলঅযোগ্য অপরাধ সংঘটিত হলে পুলিশ অফিসার-
ক.পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারেন না
খ.বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে
গ.আদালতের অনুমতি সাপেক্ষে গ্রেফতার করতে পারে
ঘ.পুলিশ সুপারের অনুমতি নিয়ে
৩৩জাল নোট ব্যবহার কোন অপরাধের অন্তর্ভুক্ত?
ক.জালিয়াতি
খ.প্রতারণা
গ.রাষ্ট্রদ্রোহ
ঘ.ষড়যন্ত্র
৩৪একজন ব্যক্তি রাতে চুরি করতে গিয়ে ধরা পড়ে। পুলিশ তাকে গ্রেফতার করার সময় সে আঘাতপ্রাপ্ত হয়। ফৌজদারী কার্যবিধি অনুযায়ী পুলিশের কি করণীয়?
ক.চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং মেডিকেল রিপোর্ট সংগ্রহ করা
খ.প্রাথমিক চিকিৎসা দিয়ে হেফাজতে রাখা
গ.ম্যাজিস্ট্রেটকে ফোন করে নির্দেশ নেয়া
ঘ.সরাসরি থানায় নিয়ে আটকে রাখা
৩৫পুলিশ আইন, ১৮৬১ অনুযায়ী অসতর্কভাবে বা অবহেলা করে ডিউটি পালন করার জন্য পুলিশ সুপার অধঃস্তন কর্মচারীকে কত দিন পর্যন্ত ব্যারাকে আটক রাখার নির্দেশ দিতে পারেন?
ক.অনধিক ১৫ দিন
খ.অনধিক ১০
গ.৩০ দিন
ঘ.১৫ দিন
৩৬জনগণের শ্রদ্ধা, শুভেচ্ছা ও সহযোগিতা ব্যতিত পুলিশ সাফল্যজনকভাবে কর্ম সম্পাদনে সক্ষম হবে না, পিআরবিদ্ধর যে বিধিতে বলা হয়েছে-
ক.৩৩(ক)
খ.৩৩(খ)
গ.৩৪(ক)
ঘ.৩২(খ)
৩৭ভ্রাম্যমান আদালত সর্বোচ্চ কতদিনের সাজা দিতে পারে?
ক.২ বছর
খ.১ বছর
গ.৬ মাস
ঘ.৩ বছর
৩৮সর্বশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয় কত সালে?
ক.২০১৮
খ.১৯৮৫
গ.১৯৯৫
ঘ.১৯৯০
৩৯আমলযোগ্য অপরাধ নিরোধকল্পে ম্যাজিস্ট্রেটের আদেশ ও পরোয়ানা ব্যতিত গ্রেফতার করতে সক্ষম-
ক.যে কোন পদবীর পুলিশ অফিসার
খ.পুলিশ পরিদর্শকের নিম্নে নহে এমন অফিসার
গ.এএসআই ও তদুর্ধ্ব অফিসার
ঘ.এসআই ও তদুর্ধ্ব
৪০ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী নালিশের অভিযোগ কার নিকট পেশ করতে হয়?
ক.ম্যাজিস্ট্রেট
খ.কমপক্ষে এসআই পদমর্যাদার কর্মকর্তা
গ.ওসি
ঘ.যে কোন পুলিশ অফিসার
৪১কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে?
ক.সবক্ষেত্রে
খ.ধর্ষণের উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ
গ.এমন আক্রমণ যা প্রতিরোধ না করলে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে
ঘ.এমন আক্রমণ যা প্রতিরোধ না করলে অঙ্গহানির মতো গুরুতর আহত হতে পারে
৪২পেনাল কোড ৩৪ ধারানুযায়ী কমন ইনটেনশন বা সাধারণ উদ্দেশ্য এর ব্যবহার কোথায় হয়?
ক.একাধিক অভিযুক্তের অপরাধে যেখানে তাদের পরিকল্পনার ছাপ রয়েছে
খ.শুধুমাত্র মারামারির মামলায়
গ.শুধুমাত্র হত্যা মামলার ক্ষেত্রে
ঘ.শুধুমাত্র ডাকাতি মামলার ক্ষেত্রে
৪৩গ্রেফতারী পরোয়ানায় কোথায় কার্যকর করা যায়?
ক.সমগ্র বাংলাদেশ
খ.ব্যক্তি যে এলাকায় ভাড়াকৃত বাসায় থাকেন
গ.গ্রেফতারী পরোয়ানা ইস্যুকারী কোর্টের এখতিয়ারাধীন এলাকায়
ঘ.যার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়েছে সেই ব্যক্তির স্থায়ী ঠিকানায়
৪৪মামলার চার্জশিট জমা দেয়ার পর প্রাথমিক তথ্য বিবরণী কার নিকট থাকবে?
ক.কোর্ট অফিসারের নিকট
খ.সার্কেল অফিসারের নিকট
গ.ওসির নিকট
ঘ.তদন্তকারী কর্মকর্তার নিকট
৪৫গ্রেফতারকৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার বেশি আটক রাখা যাবে না, তা ফৌজদারী কার্যবিধির কোন ধারায় বলা হয়েছে
ক.৬১
খ.৫৪
গ.৫৬
ঘ.৫১
৪৬ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার শর্ত কি?
ক.ন্যূনতম অষ্টম শ্রেনী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
খ.ন্যূনতম পঞ্চম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
গ.এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
ঘ.যথাযথ দক্ষতা প্রদর্শন, শিক্ষাগত যোগ্যতা বিবেচ্য নয়
৪৭কত বছরের শিশুর কোন কাজ অপরাধ নয়?
ক.নয় বছরের কম
খ.ছয় বছরের কম
গ.সাত বছরের কম
ঘ.আট বছরের কম
৪৮শিশু ভিকটিমের সাক্ষ্য গ্রহণ কোথায় হতে হবে?
ক.শিশুবান্ধব কক্ষে
খ.আদালত ভবনে
গ.থানায়
ঘ.পাবলিক প্লেসে
৪৯একজন পুলিশ অফিসার কোন নাগরিককে ফৌজদারী কার্যবিধির ধারা ১০০ অনুযায়ী বাড়ী তল্লাশী করতে যায় কিন্তু বাড়ীর মালিক অনুপস্থিত। এ অবস্থায় পুলিশ অফিসার কি করবেন?
ক.স্থানীয় ২ জন স্বনামধন্য ব্যক্তিকে সাক্ষী করে প্রবেশ করবেন
খ.কোন কাগজপত্র ছাড়াই প্রবেশ করবেন
গ.আদালতের অনুমতি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন
ঘ.তালা ভেঙ্গে প্রবেশ করবেন
৫০কোন ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা জারীর পর সেই ব্যক্তি যদি পলাতক বা আত্মগোপনে থাকে তাহলে আদালতকি জারীর নির্দেশ দিবেন?
ক.হুলিয়া
খ.আটক
গ.সমন
ঘ.গৃহ তল্লাশী