হোম / পূর্ণাঙ্গ মডেল টেষ্ট / মডেল টেষ্ট - ১৫
মডেল টেষ্ট - ১৫
৫০ প্রশ্ন১ঢাকা মহানগরী থেকে কু-চরিত্র, ভবঘুরে, সন্দেহভাজন এবং অপরাধের দায়ে দন্ডিত ব্যক্তিদের কে অপসারণ, বহিস্কার বা বিতাড়ন করতে পারেন?
ক.পুলিশ কমিশনার
খ.চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
গ.সরকার
ঘ.পুলিশ সুপার
২অস্বাভাবিক মৃত্যু মামলা ২৪ ঘন্টার মধ্যে তদন্ত শেষ না হলে?
ক.কেস ডায়েরী পেশ করতে হয়
খ.না করলে ক্ষতি নেই
গ.করলে ভালো
ঘ.কোনটিই সঠিক নয়
৩যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন সংঘটিত হলে তার শাস্তি-
ক.মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড
খ.মৃত্যুদণ্ড
গ.যাবজ্জীবন কারাদণ্ড
ঘ.যাবজ্জীবন কারাদণ্ড বা ১৪ বছরের কারাদণ্ড
ব্যাখ্যা: [ধারা : ৩০৩, দণ্ডবিধি]
৪কোন ক্ষেত্রে গর্ভপাত করানোর সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদণ্ড?
ক.যখন শিশুর বিচরণ স্ত্রীলোকটি অনুভব করেন
খ.যখন শিশুর গর্ভকালীন বয়স ৭ মাস হয়
গ.যখন শিশুর গর্ভকালীন বয়স ৫ মাস হয়
ঘ.বর্ণিত সবগুলোই সঠিক
ব্যাখ্যা: [ধারা : ৩১২, দণ্ডবিধি]
৫তদন্ত পুনরুজ্জীবন মামলার ক্ষেত্রে অভিযোগপত্র দাখিল করা সম্ভব না হলে আদালতে কোন প্রতিবেদনটি দাখিল করতে হবে?
ক.সম্পূরক চূড়ান্ত প্রতিবেদন
খ.চূড়ান্ত প্রতিবেদন সত্য
গ.অভিযোগপত্র
ঘ.কোনটিই নয়
৬ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কত বছরের কম বয়সের কোনো শিশুর অপরাধ (মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতীত) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করতে পারেন?
ক.১২ বছর
খ.১৪ বছর
গ.১৫ বছর
ঘ.১৬ বছর
ব্যাখ্যা: [ধারা : ২৯খ, ফৌজদারি কার্যবিধি]
৭আগাম জামিন বলতে কী বুঝায়?
ক.গ্রেফতারের পূর্বে জামিন
খ.গ্রেফতারের পর জামিন
গ.চার্ট গঠনের পূর্বে জামিন
ঘ.শুনানীর পূর্বে জামিন
৮তল্লাশি কার্যক্রম কখন পরিচালনা করা উত্তম?
ক.দিনের আলোতে
খ.রাতের বেলা
গ.সন্ধ্যা বেলা
ঘ.গভীর রাতে
৯বাংলাদেশের মুদ্রা জাল করার শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে?
ক.২৩০ ধারা
খ.২৩১ ধারা
গ.২৩২ ধারা
ঘ.২৩৩ ধারা
ব্যাখ্যা: [ধারা : ২৩২, দণ্ডবিধি]
১০কোন জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ পদ কোনটি?
ক.মহানগর ম্যাজিস্ট্রেট
খ.জেলা ম্যাজিস্ট্রেট
গ.ডেপুটি কমিশনার
ঘ.মুখ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট
১১রহিম রাজপথে করিমকে দেখতে পেয়ে তাকে একটি ছুরি দেখায় ও তার টাকার ব্যাগ দাবি করে, ফলে করিম তার টাকার ব্যাগ রহিমকে দেয়। রহিমের কি অপরাধ হবে?
ক.দস্যুতা
খ.বলপূর্বক গ্রহণ
গ.প্রতারণা
ঘ.ডাকাতি
১২ওজন ও মাপ সংক্রান্ত অপরাধ সম্পর্কে নিচের কোন ধারাটি সম্পর্কিত?
ক.৩৭৬ ধারা
খ.২৬৬ ধারা
গ.৭৬ ধারা
ঘ.১৯২ ধারা
ব্যাখ্যা: [ধারা : ২৬৬, দণ্ডবিধি]
১৩কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের উদ্যোগের সাজা হিসেবে নিচের কোন মন্তব্যটি সঠিক?
ক.উক্ত মূল অপরাধটির সাজার সর্বোচ্চ এক চতুর্থাংশ কারাদণ্ড
খ.উক্ত মূল অপরাধটির সাজার সর্বোচ্চ এক তৃতীয়াংশ কারাদণ্ড
গ.উক্ত মূল অপরাধটির সাজার সর্বোচ্চ অর্ধেক পরিমাণ কারাদণ্ড
ঘ.উক্ত মূল অপরাধটির সাজার সমান সাজা
ব্যাখ্যা: [ধারা : ৫১১, দণ্ডবিধি]
১৪সার্জন ‘ক’ আহত শিশুর জীবন বাঁচতে অভিভাবকের সম্মতি ছাড়াই অস্ত্রোপাচার করে। সার্জন ’ক’ এর কার্যটি অপরাধ হবে না- পেনাল কোডের
ক.৯২ ধারায়
খ.৮০ ধারায়
গ.৭৬ ধারায়
ঘ.৮১ ধারায়
১৫কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য?
ক.মৃত্যুর কারণ
খ.সম্পত্তি দান
গ.পরিচয়
ঘ.বিবাহ
১৬কোন ব্যক্তির বিবৃতি তার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে?
ক.সবগুলি
খ.যে ব্যক্তি সাক্ষ্য প্রদানে অসমর্থ
গ.যে ব্যক্তি নিখোঁজ হয়েছে
ঘ.যে ব্যক্তি মারা গেছে
১৭দণ্ডবিধির কোন ধারা অনুসারে বাংলাদেশে সমকামীতা একটি অপরাধ বলে গণ্য হয়?
ক.৩৯৭ ধারা
খ.৩৯৮ ধারা
গ.৩৭৬ ধারা
ঘ.৩৭৭ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৩৭৭, দণ্ডবিধি]
১৮The Penal Code, 1860 অনুযায়ী অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে?
ক.রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ
খ.মানহানি
গ.আঘাত
ঘ.রাষ্ট্রদ্রোহিতা
১৯আইনবলে বাধ্য বা ভুল ধারণাবশত নিজেকে আইনবলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তিবিশেষ দ্বারা সম্পাদিত কাজ অপরাধ হবে না’ এটি দণ্ডবিধির কোন ধারার বিধান?
ক.৭৬ ধারা
খ.৭৩ ধারা
গ.৭৪ ধারা
ঘ.৭৫ ধারা
২০ফৌঃ কাঃ বিঃ কোন ধরনের আইন?
ক.পদ্ধতিগত আইন
খ.মূল আইন
গ.বিধিবদ্ধ আইন
ঘ.কোনোটাই নয়
২১ফৌজদারি কার্যবিধি আইনের ১৬১ রেকর্ড করার নিয়মানুযায়ী পিআরবি-
ক.২৬৫ বিধি
খ.১৮৬ বিধি
গ.১৮৮ বিধি
ঘ.১৬৩ বিধি
২২নালিশের ভিত্তিতে কোন অপরাধ ম্যাজিস্ট্রেট আমলে আনলে ফরিয়াদী ও সাক্ষীকে শপথপূর্বক জবানবন্দির সারাংশ লিপিবদ্ধ করার পর উক্ত লিপিতে কার স্বাক্ষর থাকবে?
ক.নিচের সবগুলো
খ.আমলে আনয়নকারী ম্যাজিস্ট্রেটের
গ.ফরিয়াদির
ঘ.সাক্ষীর
২৩অনুসন্ধান করে কে?
ক.ম্যাজিস্ট্রেট
খ.বেসরকারি ব্যক্তি
গ.পুলিশ
ঘ.ঘ.নির্বাহী ম্যাজিস্ট্রেট
২৪মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে পুলিশ অপরাধ সংঘটনের এজাহার (FIR) গ্রহণের পূর্বে কি প্রক্রিয়া গ্রহণ করতে পারবেন?
ক.প্রতিরোধমূলক অনুসন্ধান
খ.অনুসন্ধান
গ.তদন্ত
ঘ.কোনটিই নয়
২৫‘কোনো আইন বা বিজ্ঞপ্তিতে সাধারণের জ্ঞাতব্য ধরনের ঘটনা সংক্রান্ত বক্তব্যের প্রাসঙ্গিকতা’-এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?
ক.৩৩ ধারা
খ.৩৭ ধারা
গ.৩৬ ধারা
ঘ.৪২ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৩৭, সাক্ষ্য আইন]
২৬সরকার প্রত্যেক দায়রা আদালতে কয়জন জজ নিয়োগ করবেন?
ক.৪ জন
খ.২ জন
গ.৫ জন
ঘ.৭ জন
২৭সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুযায়ী অপরাধ কি ধরণের হয়ে থাকে----
ক.আমলযোগ্যতা, জামিনযোগ্যতা এবং আপোসযোগ্যতা
খ.অ-আমলযোগ্যতা, জামিনযোগ্যতা এবং আপোসযোগ্যতা
গ.জামিনযোগ্য, অ-আপোসযোগ্যতা এবং আমলযোগ্য
ঘ.কোনটিই নয়
২৮ডিজিটাল নিরাপত্তা আইনের কোন ধারায় ফরেনসিক প্রমাণ বিচার কার্যে সাক্ষ্য হিসাবে গণ্য হবে?
ক.৫৮ ধারায়
খ.৩৪ ধারায়
গ.৫৪ ধারায়
ঘ.৪৮ ধারায়
২৯কোন Quick with Child নারীর জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত সদবিশ্বাস ছাড়া ইচ্ছাকৃতভাবে তার গর্ভপাত করার সর্বোচ্চ শাস্তি কত বছরের কারাদণ্ড?
ক.৭
খ.৫
গ.৩
ঘ.২
৩০চুরি করতে গিয়ে আসামি যদি স্বেচ্ছাক্রমে আঘাত দেয়, তার অপরাধটি?
ক.দস্যুতা
খ.ডাকাতি
গ.চুরি
ঘ.বলপূর্বক আদায়
৩১ফৌজদারী কার্যবিধির কোন ধারায় গর্ভবর্তী স্ত্রীলোকের মৃত্যুদন্ড স্থগিতকরণের বিধান রয়েছে?
ক.৩৮২ ধারায়
খ.৩৬১ ধারায়
গ.৫০১ ধারায়
ঘ.৪৮২ ধারায়
৩২মানিলন্ডারিং অপরাধের তদন্তে বাধা বা অসযোগিতা করার শাস্তি কি?
ক.৩০ হাজার টাকা অর্থদণ্ড
খ.৫০ হাজার টাকা অর্থদণ্ড
গ.২৫ হাজার টাকা অর্থদণ্ড
ঘ.অনধিক ১ বছর কারাদণ্ড
৩৩ক্রাইম ইনডেক্স থাকে-
ক.থানায়
খ.আদালতে
গ.সার্কেল অফিসে
ঘ.জেলখানায়
৩৪মামলার ব্রীফ রেজিস্টার কোথায় রক্ষণাবেক্ষণ করা হয়?
ক.আদালতে
খ.থানায়
গ.এসপি অফিসে
ঘ.সার্কেল অফিসে
৩৫বিদেশী কোন রাষ্ট্রদুত বাংলাদেশে অপরাধ করলে তাকে বিচারের পদ্ধতি?
ক.বাংলাদেশে বিচার করা যাবে না
খ.ক.মহামান্য রাষ্ট্রপতির অনুমতি নিয়ে বিচার করা যাবে
গ.সুপ্রিম কোর্টে বিচার করা যাবে
ঘ.জজ কোর্টে বিচার করা যাবে
৩৬‘অন্যান্য অফিসিয়াল দলিলাদির প্রমাণ’-এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?
ক.৭৮ ধারা
খ.৮৪ ধারা
গ.৯০ ধারা
ঘ.১০০ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৭৮, সাক্ষ্য আইন]
৩৭প্রতারণামূলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে কোন ব্যক্তি কর্তৃক স্বামী-স্ত্রীরূপে সহবাস এর শাস্তি কোন ধারায় উল্লেখ আছে?
ক.৪৯৩
খ.৪৯০
গ.৪৯১
ঘ.৪৯২
৩৮একজন ম্যাজিস্ট্রেট কখন অপরাধীকে গ্রেফতার করতে পারেন?
ক.ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংঘটিত অপরাধের ক্ষেত্রে
খ.পুলিশের উপস্থিতিতে সংঘটিত অপরাধের ক্ষেত্রে
গ.জনসাধারণের উপস্থিতিতে সংঘটিত অপরাধের ক্ষেত্রে
ঘ.সবগুলো
৩৯দণ্ডবিধি অনুযায়ী কোনো মাস এর হিসাব কোন ক্যালেন্ডার অনুযায়ী গণনা করতে হয?
ক.ব্রিটিশ ক্যালেন্ডার মোতাবেক
খ.বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে
গ.হিজরি ক্যালেন্ডার অনুসারে
ঘ.বাংলা ও ব্রিটিশ ক্যালেন্ডার অনুসারে
ব্যাখ্যা: [ধারা : ৪৯, দণ্ডবিধি]
৪০সাধারণ ব্যতিক্রম অনুসারে কোন কার্যটি অপরাধ নয়?
ক.মৃত্যুর হুমকিতে কৃতকাজ
খ.পূর্ব পরিকল্পিত খুন
গ.আত্মরক্ষার অধিকার ব্যতীত খুন
ঘ.সংঘবন্ধ ডাকাতি
৪১থানার নগদ হিসাবের বহিতে স্বাক্ষর করা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপর ন্যস্ত?
ক.স্থায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তার
খ.পুলিশ পরিদর্শক তদন্ত
গ.পুলিশ পরিদর্শক অপারেশন
ঘ.ডিউটি অফিসার
৪২আসামির রিমান্ড ফৌজদারি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?
ক.৩৪২
খ.৪৩২
গ.৩৪৪
ঘ.৫০৯
ব্যাখ্যা: [ধারা : ৩৪৪, ফৌজদারি কার্যবিধি]
৪৩কোন অপরাধের ক্ষেত্রে স্ত্রী লোকটি অপরাধের সহায়তাকারী হিসেবে দন্ডিত হবে না?
ক.ব্যভিচার
খ.ধর্ষণ
গ.গর্ভপাতকরণ
ঘ.খুন
৪৪একজন সাব-ইন্সপেক্টর স্কুল কমিটিতে নিযুক্ত হতে পারবেন পিআরবি-
ক.৮৬ বিধি
খ.৮৮ বিধি
গ.৯০ বিধি
ঘ.৮৯ বিধি
৪৫টিআই প্যারেড অনুষ্ঠানের উদ্দেশ্য কি?
ক.প্রকৃত সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা
খ.প্রকৃত সাক্ষীকে শনাক্ত করা
গ.এজাহারকারীকে শনাক্ত করা
ঘ.প্রকৃত ঘটনাস্থলকে শনাক্ত করা
৪৬Confession হলো-
ক.দোষ স্বীকার
খ.অন্যের দোষ স্বীকার
গ.নিজের দোষ স্বীকারোক্তি
ঘ.স্বীকারোক্তি
ব্যাখ্যা: [ধারা : ২৪, সাক্ষ্য আইন]
৪৭সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে সর্বোচ্চ কোন ধরনের দণ্ড প্রদান করতে পারে?
ক.ক) ১০ বছরের উপর কারাদণ্ড
খ.খ) অর্থদণ্ড
গ.গ) ক ও খ উভয়ই
ঘ.ঘ) দণ্ডবিধিতে উল্লিখিত যেকোন দণ্ড
৪৮চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেটকে যদি মামলা আমলে নেবার ক্ষমতা প্রদান করা হয়, তবে সেটি কার অনুমোদন সাপেক্ষে করতে হয়?
ক.আইন মন্ত্রনালয়ের
খ.আইনমন্ত্রীর
গ.হাইকোর্ট বিভাগের
ঘ.দায়রা জজের
ব্যাখ্যা: [ধারা : ১৯০, ফৌজদারি কার্যবিধি]
৪৯প্যান্টের পকেটে লাইসেন্স ছাড়া বিদেশি অস্ত্র রাখলে শাস্তি কী?
ক.অস্ত্র আইনের ১৯ ধারা
খ.অস্ত্র আইনের ১৯-ক ধারা
গ.অস্ত্র আইনের ১৯ (চ) ধারা
ঘ.অস্ত্র আইনের ২০-ক ধারা
৫০কোনো আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদর্থণ্ডের বিষয়ে কী হবে?
ক.অপরাধীর সম্পত্তি থেকে অর্থদর্থণ্ড আদায় করা যাবে
খ.অপরাধীর উত্তরাধিকারীরা ব্যক্তিগতভাবে অর্থদর্থণ্ডের জন্য দায়ী থাকবেন
গ.অপরাধীর মৃত্যুমৃ ত্যুর কারণে অর্থদর্থণ্ড মওকুফ হয়ে যাবে
ঘ.অর্থদর্থণ্ডের অধের্ক আদায় করা যাবে