হোম / সাক্ষ্য আইন, ১৮৭২ / সাক্ষ্য আইন : পর্ব - ২১
সাক্ষ্য আইন : পর্ব - ২১
২০ প্রশ্ন১কয়টি ক্ষেত্রে দেওয়ানী মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক নয়?
ক.৫টি ক্ষেত্রে
খ.৩টি ক্ষেত্রে
গ.৪টি ক্ষেত্রে
ঘ.২টি ক্ষেত্রে
২অপরাধে অভিযুক্ত ব্যক্তি পুলিশ অফিসারের নিকট দোষ স্বীকার করে থাকলে তা তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না, কোন ধারায় বলা হয়েছে?
ক.সাক্ষ্য আইনের ২৪ ধারা
খ.সাক্ষ্য আইনের ২৬ ধারা
গ.সাক্ষ্য আইনের ২৭ ধারা
ঘ.সাক্ষ্য আইনের ২৫ ধারা
৩আদালতে পরিদর্শনের জন্য যে সকল দলিল উপস্থাপন করা হয়, তাকে -
ক.দলিলি সাক্ষ্য বলে
খ.মেীখিক সাক্ষ্য বলে
গ.প্রাথমিক সাক্ষ্য বলে
ঘ.মাধ্যমিক সাক্ষ্য বলে
৪সাক্ষ্য আইনের খসড়া সর্বপ্রথম প্রস্তুত হয় -
ক.১৮৫০ সালে
খ.১৮৭১ সালে
গ.১৮৭২ সালে
ঘ.১৮৭৭ সালে
৫প্রমাণের দায়িত্ব কার?
ক.আসামীর ও সপক্ষে রায় প্রার্থনাকারী পক্ষের
খ.বাদীর
গ.বিবাদীর
ঘ.সপক্ষে রায় প্রার্থনাকারী পক্ষের
৬কোনটি Private Document-
ক.মূল বিক্রয় দলিল
খ.লিখিত জবাব
গ.খতিয়ান
ঘ.কোন পক্ষ কর্তৃক দাখিলী আরজি
৭B এর হত্যার জন্য A অভিযুক্ত। বিচারকালে নিম্নের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না-
ক.A এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল
খ.A, B এর মৃত্যু ঘটানোর জন্য অভিপ্রায় করেছিল
গ.A, B এর মৃত্যু ঘটিয়েছিল
ঘ.A, B এর নিকট হতে আকস্মিক প্ররোচনা পেয়েছিল
৮কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘােষনা নিম্নোক্ত কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসাবে গ্রহণযােগ্য?
ক.সম্পত্তি দান
খ.পরিবার
গ.বিবাহ
ঘ.মৃত্যুর কারন
৯Estoppel এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়?
ক.Estoppel এর নীতিটি সাক্ষ্য আইনের নীতি
খ.এটি স্বেচ্ছাপ্রনোদিত নাও হতে পারে
গ.আইনের বিরুদ্ধে Estoppel দাবীকারী ব্যক্তি প্রকৃত ঘটনা সম্পর্কে অবগত ছিল না
ঘ.Estoppel এর নীতিটি সাক্ষ্য আইনের নীতি ও এটি স্বেচ্ছাপ্রনোদিত নাও হতে পারে
১০কত বৎসর পর্যন্ত কোন ব্যক্তির কোন খোঁজ খবর পাওয়া না গেলে তাকে মৃত বলে ধরে নেয়া হবে?
ক.৭ বছর
খ.৮ বছর
গ.৮ বছর
ঘ.৯ বছর
১১অপ্রমাণিত বলা হবে যখন বিষয়টি -
ক.কোনটিই নয়
খ.অপ্রমাণিত
গ.প্রমাণিত
ঘ.প্রমাণিত এবং অপ্রমাণিত উভয়
১২বিবাহ স্থির থাকাকালে কিংবা বিবাহ বিচ্ছেদের ২৮০ দিনের মধ্যে সন্তানের জন্মেই উহার বৈধতার চূড়ান্ত প্রমাণ সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত আছে?
ক.সাক্ষ্য আইনের ১১২ ধারায়
খ.সাক্ষ্য আইনের ১১০ ধারায়
গ.সাক্ষ্য আইনের ১১১ ধারায়
ঘ.সাক্ষ্য আইনের ১১৩ ধারায়
১৩দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে, কোন ধারায় বলা হয়েছে?
ক.সাক্ষ্য আইনের ৬০ ধারা
খ.সাক্ষ্য আইনের ৬১ ধারা
গ.সাক্ষ্য আইনের ৬২ ধারা
ঘ.সাক্ষ্য আইনের ৫৯ ধারা
১৪সাক্ষ্য আইনের কোন ধারায় প্রাইভেট ডকুমেন্ট এর কথা উল্লেখ আছে?
ক.৭৫ ধারা
খ.৭৪ ধারা
গ.৭৮ ধারা
ঘ.৭৭ ধারা
১৫‘ক’ একটি জমির জন্য ‘খ’ এর বিরুদ্ধে দেওয়ানী মোকদ্দমা দায়ের করে । জমিটি ‘খ’ এর দখলে আছে। ‘ক’ দাবি করে যে , ‘খ’ এর পিতা ‘গ’ উইল করে ঔ জমি ‘ক’ কে দিয়ে গেছে। এখানে প্রমানের দায়িত্ব-
ক.‘ক’ এর উপর
খ.‘খ’ এর উপর
গ.‘ক’ এবং ‘খ’ উভয়ের উপর
ঘ.‘গ’ এর উপর
১৬সাক্ষ্য আইনে কোন ধরনের দোষ স্বীকারোক্তি Extra Judicial স্বীকারোক্তি হিসাবে পরিচিত?
ক.কোনটিই নয়
খ.ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি
গ.ম্যাজিস্ট্রেট ও পুলিশ উভয়ের নিকট স্বীকারোক্তি
ঘ.বিচারিক ভিন্ন অন্য কাহার ও নিকট স্বীকারোক্তি
১৭জনশ্রুত সাক্ষ্য বর্জনের কারণ কোনটি?
ক.ইহা প্রত্যক্ষ সাক্ষ্য
খ.উকৃষ্ট সাক্ষ্যের পরিপন্থী
গ.ইহাতে শঠতার আশ্রয় থাকিতে পারে
ঘ.সবগুলি
১৮নিম্নের কোন ধরণের দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হলেও অগ্রহণযোগ্য?
ক.পুলিশের নিকট করা দোষ স্বীকারোক্তি ও পুলিশের হেফাজতে করা দোষ স্বীকারোক্তি
খ.পুলিশের হেফাজতে করা দোষ স্বীকারোক্তি
গ.পুলিশের নিকট করা দোষ স্বীকারোক্তি
ঘ.পুলিশের হেফাজতে কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা দোষ স্বীকারোক্তি
১৯একটি দলিলের বিষয় বস্তু প্রমাণ করা যেতে পারে-
ক.স্বয়ং দলিলটি দ্বারা
খ.প্রাথমিক সাক্ষ্য দ্বারা
গ.গৌণ সাক্ষ্য দ্বারা
ঘ.উপরের যে কোন একটির দ্বারা
২০আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য প্রতিটি কর্তব্য হচ্ছে-
ক.বাধ্য বাধকতা
খ.জিম্মা
গ.প্রতিকার
ঘ.জিম্মাদার