হোম / সাক্ষ্য আইন, ১৮৭২ / সাক্ষ্য আইন : পর্ব - ২৫
সাক্ষ্য আইন : পর্ব - ২৫
২০ প্রশ্ন১অপরাধে অভিযুক্ত ব্যক্তির দ্বারা দোষ স্বীকার করাকে কি বলা হয়?
ক.স্বীকারোক্তি
খ.সরকারী স্বীকারোক্তি
গ.বেসরকারী স্বীকারোক্তি
ঘ.উক্তি
২সাক্ষ্য আইনের ৪১ ধারা অনুযায়ী নিম্নলিখিত কোন ধরনের এখতিয়ার সম্পন্ন আদালতের রায় , ডিক্রি বা আদেশ প্রাসঙ্গিক করা হয়েছে?
ক.উপরের সবগুলো
খ.প্রবেট এখতিয়ার সম্পন্ন আদালতের
গ.ম্যাট্রোমোনিয়াল এখতিয়ার সম্পন্ন আদালতের
ঘ.এ্যাডমিরালটি এখতিয়ার সম্পন্ন আদালতের
৩স্বীকৃতি নিম্নের কোন ক্ষেত্রে কাজ করতে পারে?
ক.কোনটিয় নয়
খ.Comc,isive proof
গ.Discovers in consequence of information
ঘ.Estoppel
৪সাক্ষ্য আইন মতে ভয়ভীতি, প্রলোভন মুক্ত অবস্থায় স্বীকারোক্তি-
ক.প্রাসঙ্গিক
খ.সাক্ষগত মূল্য থাকবে না
গ.অপ্রাসঙ্গিক
ঘ.কোনটিই নয়
৫কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে-
ক.সাক্ষীর ব্যক্তিত্বের ধরণ পরীক্ষা
খ.ভিন্ন দাবী প্রতিষ্ঠা
গ.সাক্ষীর মর্যাদা পরীক্ষা
ঘ.তর্কিত বিষয়ে সত্য উদঘাটন
৬সাক্ষ্য এবং সাক্ষী সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
ক.ফৌজদারী মামলায় মামলার পক্ষগণ সাক্ষী হতে পারেন
খ.দেওয়ানী মামলার পক্ষগণ উক্ত মামলায় সাক্ষ্য হিসাবে উপযুক্ত
গ.দেওয়ানী মামলায় পক্ষগণের স্বামী বা স্ত্রী মামলায় সাক্ষী হতে পারেন
ঘ.ফৌজদারী মামলায় পক্ষগণের স্বামী বা স্ত্রী উক্ত মামলায় সাক্ষ্য দিতে পারেন
৭নিজ সাক্ষীকে বৈরী ঘোষণা ও জেরা করা যায় ইহা কত ধারায়?
ক.১৪৬ ধারা
খ.১৫৫ ধারা
গ.১৫১ ধারা
ঘ.১৫৪ ধারা
৮সাক্ষ্য আইন ১৮৭২ সালের কত তারিখে কার্যকর হয়?
ক.১ সেপ্টেম্বর
খ.১ জানুয়ারী
গ.১ অক্টোবর
ঘ.১ ডিসেম্বর
৯স্বীকৃত বিষয় প্রমাণের অাবশ্যকতা নেই এ বিধান সাক্ষ্য আইনের কোথায় আছে?
ক.৫৪ ধারায়
খ.৫৬ ধারায়
গ.৫২ ধারায়
ঘ.৫৮ ধারায়
১০স্বীকৃতি চূড়ান্ত প্রমান নয় কিন্তু প্রমাণে বাধা তৈরি করতে পারে । সাক্ষ্য আইনের কত ধারায় এটি বলা হয়েছে?
ক.৩১ ধারা
খ.২৫ ধারা
গ.২০ ধারা
ঘ.৩২ ধারা
১১সাক্ষ্য আইনের ৫ ধারায় বলা হইয়াছে -
ক.সবগুলো
খ.বিচার্য বিষয়ে সাক্ষ্য প্রদান সম্পর্কে
গ.প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদানকে
ঘ.বিচার্য ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান সম্পর্কে
১২নিম্নোক্ত কোন উক্তিটি সঠিক?
ক.স্বীকারোক্তি যথাযথ অবস্থার পরিপ্রেক্ষিতে বক্তার বিপক্ষে যেতে পারে
খ.স্বীকারোক্তি অবশ্যই লিখিত হতে হবে
গ.স্বীকারোক্তি সেই বক্তব্য যা বক্তার বিপক্ষে যায় না
ঘ.স্বীকারোক্তি যখন বক্তার বিপক্ষে যায় তখন সহ-আসামীদের বিষয়ে অবশ্যই যাবে
১৩মোক্তার নামা সম্পর্কে অনুমান –
ক.সাক্ষ্য আইনের ৮৫ ধারায়
খ.সাক্ষ্য আইনের ৮২ ধারায়
গ.সাক্ষ্য আইনের ৮৩ ধারায়
ঘ.সাক্ষ্য আইনের ৮১ধারায়
১৪কোন ব্যক্তি যদি দাবী করে দখলকারী ব্যক্তি সেই সম্পত্তি বা জিনিসের মালিক নয় তাহলে সেই ব্যক্তির উপর তা প্রমাণের দায়িত্ব ন্যস্ত হয় - ইহা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে-
ক.১০৯ ধারায়
খ.১১১ ধারায়
গ.১০১ ধারায়
ঘ.১১০ ধারায়
১৫অনুমান করতে পারে, অনুমান করবে এবং চুড়ান্ত প্রমানের সংজ্ঞা সাক্ষ্য আইনের -
ক.৪ ধারায়
খ.২ ধারায়
গ.৩ ধারায়
ঘ.৫ ধারায়
১৬মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রতক্ষ্য হতে হবে, এই নিয়মের ব্যতিক্রম আছে কত ধারায়?
ক.৩৪ ধারায়
খ.৩২ ধারায়
গ.৩৩ ধারায়
ঘ.৩২ ও ৩৩ উভয় ধারায়
১৭বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক, কোন ধারায়?
ক.সাক্ষ্য আইনের ৪৬ ধারা
খ.সাক্ষ্য আইনের ৪৭ ধারা
গ.সাক্ষ্য আইনের ৪৮ ধারা
ঘ.সাক্ষ্য আইনের ৪৫ ধারা
১৮সাক্ষ্য আইনের ১১২ ধারা অনুযায়ী নিচের কোন উক্তিটি সত্য?
ক.সবগুলো
খ.নবজাতকের জন্ম অবশ্যই একটি বৈধ বিয়ে চলমান অবস্থায় হতে হবে
গ.বিবাহের পক্ষগণের মধ্যে বিবাহ চলাকালীন সময় দাম্পত্য সম্পর্কের সুযোগ না থাকলে নবজাতকের জন্ম অবৈধ হবে
ঘ.বিবাহ বিচ্ছেদের পরবর্তী ২৮০ দিনের মধ্যে নবজাতকের জন্ম হতে হবে যদি ইতিমধ্যে নবজাতকের মা অবিবাহিত অবস্থায় থাকে
১৯স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য যে লিখিত বিবৃতি ব্যবহার করা হয়েছে, তা সম্পর্কে বিরোধী পক্ষের অধিকার হলো-
ক.(ঘ). ক এবং খ উভয়
খ.(ক). বিরোধী পক্ষ উক্ত লিখিত বিবৃতি দেখতে চাইতে পারে
গ.(খ). উক্ত সাক্ষীকে জেরা করতে পারে
ঘ.(গ). উক্ত সাক্ষীর জবানবন্দি গ্রহন করতে পারে
২০সাক্ষ্য আইনের কত ধারা মতে অশালীন ও কুৎসাজনক প্রশ্ন করা যায় না?
ক.১৫১ ধারায়
খ.১৫০ ধারায়
গ.১৫২ ধারায়
ঘ.১৫৩ ধারায়