হোম / পূর্ণাঙ্গ মডেল টেষ্ট / মডেল টেষ্ট - ২৬
📥 Export CSV (অ্যাডমিন ফরম্যাট)

মডেল টেষ্ট - ২৬

৫০ প্রশ্ন
কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারনে পুনঃ পরীক্ষা (Reexamination) করতে পারে?
ক.পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ
খ.কোন কিছু মিথ্যা প্রমাণ
গ.বিশেষজ্ঞ মতামত বিষয়ে
ঘ.পূর্বের বক্তব্যে ভূল শোধরানো
সাক্ষ্য আইন অনুসারে জেরায় আইনসম্মত প্রশ্ন বলতে নিচের কোনগুলোকে বুঝানো হয়েছে?
ক.উপরের সবগুলো
খ.সত্যবাদিতা পরীক্ষার প্রশ্ন
গ.পরিচয় ও মর্যাদা জানার প্রশ্ন
ঘ.বিশ্বাসযোগ্যতা চরিত্রে আঘাত করে এমন প্রশ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তদন্তের ক্ষেত্রে কে থানার ভারপ্রাপ্ত অফিসারের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন?
ক.মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
খ.মহাপরিচালক বিজিবি
গ.মহাপরিচালক কোস্টগার্ড
ঘ.সকলেই
ঢাকা মেট্রোপলিটনের শাহবাগ থানাধীন একজন ১ মাসের কারাদণ্ডে দণ্ডিত হলে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?
ক.এই দণ্ডাদেশের বিরুদ্ধে মহানগর দায়রা কোর্টে আপিল করতে হবে
খ.এই দণ্ডাদেশের বিরুদ্ধে যুগ্ম মহানগর দায়রা কোর্টে আপিল করতে হবে
গ.এই দণ্ডাদেশের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে হবে
ঘ.প্রকৃতপক্ষে এই ধরনের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না
ব্যাখ্যা: [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি]
অবৈধ যৌন মিলনে বাধ্য বা প্ররোচিত করার উদ্দেশ্যে বা তা হতে পারে জেনে অন্য কোন দেশ থেকে বাংলাদেশে............... বয়স্ক মেয়ে আমদানী করলে আমদানীকারীর অর্থদণ্ডসহ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হবে।
ক.১৪ বছরের কম
খ.১৬ বছরের কম
গ.১৮ বছরের কম
ঘ.২১ বছরের কম
সরকারের বিরুদ্ধে মামরা করতে হলে------
ক.নোটিশ দিতে হবে এবং পর্ববর্তী ২ মাস অতিক্রান্ত হতে হবে
খ.আগে নোটিশ দিতে হবে
গ.নোটিশ লাগবে না
ঘ.সময় দিতে হবে
মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যদি কোনো নিরপরাধ মানুষের মৃত্যুদণ্ড হয় তাহলে উক্ত মিথ্যা সাক্ষ্যদানকারীর সর্বোচ্চ শাস্তি কী হতে পারে?
ক.মৃত্যুদণ্ড
খ.৭ বছরের কারাদণ্ড
গ.১০ বছরের কারাদণ্ড
ঘ.যাবজ্জীবন
ব্যাখ্যা: [ধারা : ১৯৪, দণ্ডবিধি]
পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করা যায় কোন সময় হতে?
ক.হুলিয়া জারির তারিখ হতে যেকোনো সময়
খ.হুলিয়া জারির পরে কমপক্ষে ৩০ দিন অতিক্রান্ত হবার পর থেকে
গ.হুলিয়া জারির পর আদালতের দেওয়া নির্দিষ্ট তারিখে হুলিয়াধীন ব্যক্তি হাজির না হলে
ঘ.হুলিয়া জারির পর ৬০ দিন অতিক্রান্ত হবার পরে
ব্যাখ্যা: [ধারা : ৮৮, ফৌজদারি কার্যবিধি]
জেলা ম্যাজিস্ট্রেট কাকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে পারে?
ক.ঘ) ক ও খ উভয়ই
খ.ক) যেকোন ব্যাক্তিকে
গ.খ) সরকার কর্তৃক নির্ধারিত পদের নিম্ন পদস্থ পুলিশকে নিয়োগ দিতে পারে না
ঘ.গ) নিম্ন পদস্থ পুলিশকে
১০কোন কার্যটি সাধারণ ব্যতিক্রমের আওতায় আসবেনা?
ক.খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে দন্ডনীয় অপরাধ
খ.সামান্য ক্ষতিকারক কার্য
গ.সবিশ্বাসকৃত যোগাযোগ
ঘ.অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য
১১ঊর্ধ্বতন অফিসার কর্তৃক মামলা তদন্ত তদারকি করার বিষয়ে উল্লেখ করা হয়েছে-
ক.পিআরবি ৫৩-৫৬ বিধি
খ.পিআরবি ৫৫-৬০ বিধি
গ.পিআরবি ৬৩-৬৬ বিধি
ঘ.পিআরবি ২৫-৫০ বিধি
১২মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ দায়ের করলে ম্যাজিস্ট্রেট ৫০০ টাকা ক্ষতিপূরণের আদেশ দেবার পরে, যার বিরুদ্ধে আদেশ দেওয়া হয়েছে, সে ক্ষতিপূরণ না দিতে পারলে কত দিনের কারাবাস ভোগ করবে?
ক.৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড
খ.৬০ দিনের সশ্রম কারাদণ্ড
গ.৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড
ঘ.৩০ দিনের সশ্রম কারাদণ্ড
ব্যাখ্যা: [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি]
১৩কোন দিবস এবং উপলক্ষে বাংলাদেশের সর্বত্র সরকারি ও বেসরকারি ভবনসমূহে এবং বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশনের অফিস ও কনস্যুলার পোস্টসমূহে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে?
ক.সবগুলো
খ.ঈদ
গ.২৬শে মার্চ স্বাধীনতা দিবস
ঘ.১৬ই ডিসেম্বর বিজয় দিবস
১৪চুরির সাজাপ্রাপ্ত আসামী কর্তৃক দ্বিতীয় বার চুরির সর্বোচ্চ শাস্তি কি?
ক.যাবজ্জীবন কারাদন্ড ও অর্থ দন্ড
খ.৫ বছর পর্যন্ত কারাদন্ড
গ.৮ বছর পর্যন্ত কারাদন্ড
ঘ.১২ বছর পর্যন্ত কারাদন্ড
১৫ফৌজদারী কার্যবিধির কোন ধারা মোতাবেক আদালত কোন কিশোর অপরাধীকে সংশোধনী প্রতিষ্ঠানে আটক রাখার আদেশ দিতে পারে?
ক.৩৯৯ ধারা
খ.২৯৯ ধারা
গ.১৯০ ধারা
ঘ.৩৯১ ধারা
১৬ঘুষ বা পারিতোষিক গ্রহণের সাধারণ শাস্তি দণ্ডবিধির কত ধারায় উল্লেখ করা আছে?
ক.১৭১ ধারায়
খ.১৭২ ধারায়
গ.১৬১ ধারায়
ঘ.১৬২ ধারায়
ব্যাখ্যা: [ধারা : ১৬১, দণ্ডবিধি]
১৭নিম্নলিখিত কোন বিষয়টি আদালত বিচারিক দৃষ্টিগোচরে দিতে পারেনা?
ক.সংবাদপত্রে প্রকাশিত কোন সংবাদ
খ.বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত কোন পদবীর অস্তিত্ব
গ.বাংলাদেশের ভূখন্ড
ঘ.সমুদ্র এবং স্থল পথের নিয়ম কানুন
১৮যখন কোন ঘটনা প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত নয়, তখন তাকে কি বলে?
ক.অপ্রমাণিত
খ.প্রমাণিত
গ.মিথ্যা প্রমানিত
ঘ.সত্য প্রমাণিত
১৯বস্তুগত সাক্ষ্য কোথা থেকে পাওয়া যাবে।
ক.সবগুলো স্থান থেকে
খ.ঘটনাস্থল থেকে
গ.অপরাধের শিকার ব্যক্তির নিকট থেকে
ঘ.সন্দেহ যুক্ত ব্যক্তির নিকট হতে
২০দন্ডবিধি অনুযায়ী কে যেকোন দণ্ড মাফ করতে পারে?
ক.রাষ্ট্রপতি
খ.প্রধানমন্ত্রী
গ.প্রধান বিচারপতি
ঘ.সবগুলো
২১থানার অফিসার ইনচার্জ মামলা তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে আদালতে কি প্রতিবেদন দাখিল করবেন?
ক.অভিযোগপত্র
খ.চূড়ান্ত প্রতিবেদন
গ.নন এফ আই আর প্রসিকিউশন
ঘ.প্রসিকিউশন
২২কোন ব্যক্তি রুট পারমিট ব্যতীত জনসাধারনের চলাচল স্থানে মোটরযান চালালে কোন ধারায় অপরাধ হবে?
ক.সড়ক পরিবহন আইন ৭৭ ধারা
খ.সড়ক পরিবহন আইন ৭৫ ধারা
গ.সড়ক পরিবহন আইন ৭৯ ধারা
ঘ.সড়ক পরিবহন আইন ৮২ ধারা
২৩ক তার দোকানের খাতায় একটি মিথ্যা কথা লিপিবদ্ধ করে। কোনো আদালতে সমর্থক সাক্ষ্য হিসেবে ব্যবহারে জন্যই ক এইরূপ মিথ্যা কথা লিপিবদ্ধ করে । ক এখানে নিচে বর্ণিত কোন অপরাধটি সংঘটিত করেছে?
ক.সত্য লুকানো
খ.মিথ্যা সাক্ষ্যদান
গ.মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন
ঘ.সবগুলো
ব্যাখ্যা: [ধারা : ১৯২, দণ্ডবিধি]
২৪ক্ষতি হতে পারে জেনে কোন সরকারী কর্মচারী তার কর্তব্য সম্পর্কে আইনগত নির্দেশ অমান্য করলে কত বছরের কারাদণ্ড হতে পারে?
ক.১ বছর
খ.২ বছর
গ.৩ বছর
ঘ.৪ বছর
২৫‘যখন সাক্ষীকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায়’-এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?
ক.১৪১ ধারা
খ.১৪৬ ধারা
গ.১৪৭ ধারা
ঘ.১৬৫ ধারা
ব্যাখ্যা: [ধারা : ১৪৭, সাক্ষ্য আইন]
২৬পুলিশ অফিসার কোন ধরনের সাক্ষীকে তলব করতে ক্ষমতাবান?
ক.প্রত্যক্ষদর্শী বা ঘটনার পরিস্থিতি সম্পর্কে অবগত সাক্ষীকে
খ.শোনা সাক্ষীকে
গ.পথচারিকে
ঘ.সবগুলো
২৭কোন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে?
ক.জেলা ম্যাজিস্ট্রেট
খ.অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
গ.মহানগর দায়রা জজ
ঘ.মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
২৮‘স্বীকৃত ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই’-এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?
ক.৫৮ ধারা
খ.৩৮ ধারা
গ.৮৮ ধারা
ঘ.৫৭ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৫৮, সাক্ষ্য আইন]
২৯এএসআই নিচের কোনটি তদন্ত করতে পারে?
ক.অপমৃত্যু মামলা
খ.নিয়মিত মামলা
গ.কোনোটিই নয়
ঘ.বিবিধ মামলা
৩০কোনো ব্যক্তি কাপড়ের দোকানে গজ হিসেবে কাপড় বিক্রিতে কয়েক ইঞ্চি কমে গজের মাপ নির্ধারণ করে বিক্রি করে। এরূপ ক্ষেত্রে তার শাস্তি কি?
ক.সর্বোচ্চ দুই বছর জেল
খ.৬ মাসের জেল
গ.সর্বোচ্চ এক বছর জেল
ঘ.৯ মাসের জেল
ব্যাখ্যা: [ধারা : ২৬৭, দণ্ডবিধি]
৩১দণ্ডবিধির কোন ধারার অপরাধের ক্ষেত্রে ১৬৭ ধারার জামিন সংক্রান্ত বিধান প্রযোজ্য হবে না?
ক.দণ্ডবিধির ৪০০ ও ৪০১ ধারার অপরাধের ক্ষেত্রে
খ.দণ্ডবিধির ৪০৩ ও ৪০৬ ধারার অপরাধের ক্ষেত্রে
গ.দণ্ডবিধির ৩০৩ ও ৩০৪ ধারার অপরাধের ক্ষেত্রে
ঘ.দণ্ডবিধির ৫০৩ ও ৫০৬ ধারার অপরাধের ক্ষেত্রে
ব্যাখ্যা: [ধারা : ১৬৭, ফৌজদারি কার্যবিধি]
৩২দণ্ডবিধির ৩২২ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?
ক.আঘাত এর সংজ্ঞা
খ.গুরুতর আঘাত এর সংজ্ঞা
গ.ইচ্ছাকৃতভাবে আঘাত এর সংজ্ঞা
ঘ.ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত এর সংজ্ঞা
ব্যাখ্যা: [ধারা : ৩২২, দণ্ডবিধি]
৩৩‘প্রাথমিক সাক্ষ্য বলতে বুঝায় এমন দলিল যা পরিদর্শনের জন্য আদালতে উপস্থাপন করা যায়’-এই বিধান সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?
ক.৬০ ধারা
খ.৬১ ধারা
গ.৬২ ধারা
ঘ.৬৫ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৬২, সাক্ষ্য আইন]
৩৪নিম্নের কোনটি অপরাধ হিসেবে গণ্য হবে না?
ক.আত্মরক্ষার অধিকার প্রয়োগকৃত কর্ম
খ.অবৈধ সমাবেশ গঠনে কৃত কর্ম
গ.অপরাধমূলক ষড়যন্ত্র করা
ঘ.অপরাধ সংঘটনের পরিকল্পনা করা
৩৫সাক্ষী ’ক’ কে সাক্ষ্যে গ্রহণের এক পর্যায়ে অশ্লীল ও কুৎসাজনক প্রশ্ন করা হয়। এরূপ প্রশ্ন---
ক.সবগুলো
খ.বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত হলে করতে পারেন
গ.বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য করতে পারেন
ঘ.সাক্ষীকে হেনস্থার জন্য করা হলে আদালত নিষেধ করতে পারেন
৩৬নিচের কোন দণ্ডটি হাইকোর্ট বিভাগের অনুমতি ছাড়া কার্যকর করা যাবে না?
ক.মৃত্যুদণ্ড
খ.১২ বছরের কারাদণ্ড
গ.যাবজ্জীবন কারাদণ্ড
ঘ.সবকটি
ব্যাখ্যা: [ধারা : ৩৭৪, ফৌজদারি কার্যবিধি]
৩৭কোন ধরনের আম মোক্তারনামা [powers-of-attorney, সাক্ষ্য আইন] সঠিক বলে গণ্য করবে আদালত?
ক.কোনো জজ এর সামনে তা সম্পাদন করলে
খ.কোনো ম্যাজিস্ট্রেট এর সামনে তা সম্পাদন করলে
গ.কোনো নোটারি পাবলিকের সামনে তা সম্পাদন করলে
ঘ.বর্ণিত সবগুলো ক্ষেত্রেই আম মোক্তারনামা সঠিক বলে গণ্য হবে
ব্যাখ্যা: [ধারা : ৮৫, সাক্ষ্য আইন]
৩৮সমন জারী বা ওয়ারেন্ট ইস্যুর আগে থেকেই যদি কোন ব্যক্তি আত্মগোপন করে থাকে এবং সমন বা ওয়ারেন্ট ইস্যুর পর তা অব্যাহত রাখে তাহলে ওই ব্যক্তিকে কি বলে?
ক.পলাতক
খ.দাগি
গ.কুখ্যাত
ঘ.কোনোটিই নয়
৩৯পুলিশ অফিসার তদন্ত রিপোর্ট জমা দেয় ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে?
ক.১৭২ ধারায়
খ.১৭৩ ধারায়
গ.১৭৪ ধারায়
ঘ.১৭১ ধারায়
ব্যাখ্যা: [ধারা : ১৭৩, ফৌজদারি কার্যবিধি]
৪০সাধারণ ডায়েরি কার দ্বারা সত্যায়িত করতে হয়?
ক.কর্তব্যরত অফিসার দ্বারা
খ.ভারপ্রাপ্ত কর্মকর্তার দ্বারা
গ.সার্কেল অফিসার দ্বারা
ঘ.পুলিশ সুপার দ্বারা
৪১প্রাথমিক তথ্য বিবরণীর বিপি ফরম নং কত?
ক.২৭
খ.২৫
গ.৩৫
ঘ.৩৭
৪২ডিজিটাল নিরাপত্তা আইন মোতাবেক কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম ইত্যাদিতে বেআইনী প্রবেশের অপরাধ ২ বার করলে শাস্তি-
ক.মূল অপরাধের দ্বিগুণ দন্ডে দন্ডিত হবেন
খ.অনধিক ৬ মাস কারাদন্ড বা অনধিক ২ লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন
গ.অনধিক ৭ বছর কারাদন্ড বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন
ঘ.অনধিক ১০ বছর কারাদন্ড বা অনধিক ২৫ লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন
৪৩ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুসারে রাস্তায় প্রতিবন্ধক নির্মাণের ক্ষমতা?
ক.পুলিশ কমিশনার
খ.ডেপুটি পুলিশ কমিশনার
গ.অফিসার ইনচার্জ
ঘ.সহকারী পুলিশ কমিশনার
৪৪রিভিশন ফৌজদারী কার্যবিধি আইনের কোন ধারায় উল্লেখ করা হয়েছে?
ক.৪৩৯-ক ধারা
খ.৪৮৪ ধারা
গ.৪৯৮ ধারা
ঘ.৩৬৫ ধারা
৪৫প্রতারণা করবার উদ্দেশ্যে জাতিয়াতি করলে শাস্তি কী?
ক.৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ.যাবজ্জীবন কারাদণ্ড
গ.অর্থদণ্ড
ঘ.সবকটি
৪৬ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সরকারের পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তিকে কি বলা হয়?
ক.পাবলিক প্রসিকিউটর
খ.উকিল
গ.মোক্তার
ঘ.এ্যাডভোকেট
৪৭অব্দকৃত মালামাল সম্পর্কে বিজ্ঞ আদালতকে অবগত করানোর মাধ্যমে কি?
ক.ঘ). ক ও খ উভয়ই
খ.ক). ব্যক্তিগত আদালতে হাজির হয়ে
গ.খ). টেলিফোনে মাধ্যমে
ঘ.গ). জব্দ তালিকা আদালতে প্রেরনের মাধ্যমে
৪৮ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক পুলিশ ওয়ারেন্ট ব্যতীত কত প্রকারের লোককে গ্রেফতার করতে পারে?
ক.৯ প্রকারের
খ.৫ প্রকারের
গ.১০ প্রকারের
ঘ.৭ প্রাকারের
৪৯বিনিময়পত্রের কোন গ্রহীতাকে একথা অস্বীকার করতে দেওয়া যাবে না যে, বিনিময়পত্রের ড্রয়ারের সেই বিনিময়পত্রটি ড্র করার অথবা সেটি পৃষ্ঠাঙ্কন করার কর্তৃত্ব ছিল। এটি কত ধারার বিধান?
ক.১১৫ নং ধারা
খ.১১৬ নং ধারা
গ.১১৭ নং ধারা
ঘ.১১৮ নং ধারা
৫০ফৌজদারী কার্যবিধি কত সালের কত তারিখে হতে কার্যকর হয়?
ক.১৮৯৮ সালের ১ জুলাই
খ.১৮৬০ সালের ১ জুলাই
গ.১৮৭০ সালের ৫ জুলাই
ঘ.১৮৯৯ সালের ২ জুলাই