হোম / পিআরবি, ১৯৪৩ / পিআরবি : পর্ব - ২৭
📥 Export CSV (অ্যাডমিন ফরম্যাট)

পিআরবি : পর্ব - ২৭

১৫ প্রশ্ন
চুরি যাওয়া সম্পত্তি এবং পুলিশের জিম্মায় আনা সকল সম্পত্তি ও দ্রব্যের রেজিস্টার এর পিআরবি কত?
ক.পিআরবি ৩৮০ বিধি
খ.পিআরবি ৩৮১ বিধি
গ.পিআরবি ৩৮২ বিধি
ঘ.পিআরবি ৩৭৯ বিধি
অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরন এবং পুলিশ হেফাজতে আটকাবস্থার আবেদন (রিমান্ড) বিষয়ে বর্ণিত আছে কোন বিধিতে?
ক.পিআরবি ৩২২ বিধি
খ.পিআরবি ৩২৩ বিধি
গ.পিআরবি ৩২৭ বিধি
ঘ.পিআরবি ৩২৪ বিধি
মৃতপ্রায় ঘােষনা বা মৃত্যুকালীন জবানবন্দির বিষয়ে কোন বিধিতে বলা হয়েছে?
ক.পিআরবি ২৬৭ বিধি
খ.পিআরবি ২৬৮ বিধি
গ.পিআরবি ২৭০ বিধি
ঘ.পিআরবি ২৬৬ বিধি
পােস্টমর্টেম পরীক্ষা ও রিপাের্ট, পিআরবি কত?
ক.পিআরবি ৩০৪ বিধি
খ.পিআরবি ৩০৫ বিধি
গ.পিআরবি ৩০৭ বিধি
ঘ.পিআরবি ৩০৬ বিধি
পুলিশের শাস্তি পিআরবি কত?
ক.৮৫৭ বিধি
খ.৭৭৮ বিধি
গ.৫৫৭ বিধি
ঘ.৬৫৭ বিধি
খারাপ লােকদের সম্পর্কে জানার জন্য পার্শ্ববর্তী জেলায় কনস্টেবল প্রেরণ করার পিআরবি কত?
ক.পিআরবি ২১৪ বিধি
খ.পিআরবি ২১৬ বিধি
গ.পিআরবি ২১৭ বিধি
ঘ.পিআরবি ২১৫ বিধি
পােস্টমর্টেম পরীক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলের ক্ষমতা, পিআরবি কত?
ক.পিআরবি ৩০৪ বিধি
খ.পিআরবি ৩০৬ বিধি
গ.পিআরবি ৩০৭ বিধি
ঘ.পিআরবি ৩০৫ বিধি
NER এর পূর্নরূপ কি?
ক.Non Execution Reports
খ.Non Execution Report
গ.No Execution Report
ঘ.Non Executions Report
ব্যাখ্যা: এনইআর পিআরবি ৩২৩ বিধি
সূচীপত্র রেজিস্টার পিআরবি কত?
ক.৪০৫ বিধি
খ.৪০৬ বিধি
গ.৪০৭ বিধি
ঘ.১১০ বিধি
১০পুলিশ সুপার কত বিধিতে গুরুত্বপূর্ন মামলা তদন্ত করতে পারেন?
ক.৪২ বিধি
খ.৪৩ বিধি
গ.৫২ বিধি
ঘ.৩২ বিধি
১১বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কাজে নিয়ােজিত একটি সশস্ত্র দলের সাথে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কোন বিধিতে বর্ণিত আছে?
ক.পিআরবি ১৫২ বিধি
খ.পিআরবি ১৫৩ বিধি
গ.পিআরবি ১৫৪ বিধি
ঘ.পিআরবি ১৫১ বিধি
১২বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করতে ম্যাজিস্টেট এর দায়িত্ব পিআরবি কত?
ক.১৫১ বিধি
খ.১৫২ বিধি
গ.১৫৩ বিধি
ঘ.১৫৪ বিধি
১৩আসামী অসুস্থ হলে চিকিৎসা করতে হবে পিআরবি কত?
ক.৩২১ বিধি
খ.২২১ বিধি
গ.৪২১ বিধি
ঘ.১২১ বিধি
১৪পােস্টমর্টেম পরীক্ষার সময় পুলিশ অফিসারের উপস্থিতির প্রয়ােজন নাই বলা হয়েছে কোন বিধিতে?
ক.পিআরবি ৩০৪ বিধি
খ.পিআরবি ৩০৫ বিধি
গ.পিআরবি ৩০৬ বিধি
ঘ.পিআরবি ৩০৭ বিধি
১৫অপরাধীর আঙ্গুলের ছাপ পরীক্ষার জন্য সিআইডি’র বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে বলা হয়েছে কোন বিধিতে?
ক.পিআরবি ২৮৬ বিধি
খ.পিআরবি ২৯৩ বিধি
গ.পিআরবি ২৯৭ বিধি
ঘ.পিআরবি ২৯৬ বিধি
ব্যাখ্যা: প্রবিধান ২৯৬। ছবি-সম্পর্কিত ব্যুরো ও আঙ্গুলের ছাপের গভীরতা ব্যবহার (১৮৬১ সালের ৫নং আইনের ১২ ধারা)

(ক) অপরাধ সংঘটনের সময় অপরাধী আঙ্গুলের যে ছাপ রাখিয়া গিয়াছে তাহা রক্ষার জন্য যতটুকু সম্ভব অপরাধ গোয়েন্দা বিভাগের (সিআইডি) ছবি-সম্পর্কিত। ব্যুরোর সেবা কাজে লাগাইতে হইবে। সাধারণ দৃষ্টিতে যে ছাপ দেখা যায় না,ব্যুরোর বিশেষজ্ঞ তাহা স্পষ্ট করিতে সক্ষম। এই ছাপ পরীক্ষা করিয়া তিনি ইহার পরিচিতি বা অন্যভাবে সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে ধারণা দিতে পারেন।

(খ) প্রত্যেক তদন্তকারী অফিসারকে নিম্নলিখিত নির্দেশসমূহ পালন করিতে হইবেঃ

(১) কাঁচ, ধাতু, পলিশ করা কাঠ বা বার্নিশ করা কাজের উপর আঙ্গুলের ছাপ আছে কি-না তাহা অবশ্যই দেখিতে হইবে। ডাকাতদের ফেলিয়া যাওয়া টর্স সতর্কতার সহিত পরীক্ষা করিতে হইবে। টর্সের অর্ধদগ্ধ উপরিভাগে সাধারণতঃ ভাল আঙ্গুলের ছাপ পাওয়া যায় না। তবে টর্সের গায়ে এই ধরনের ছাপ বেশ স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। যেই সকল ক্ষেত্রে অপহরণ বা ডাকাতির উদ্দেশ্যে বেশ্যাদের টানিয়া ওয়া হয় সেই সকল ক্ষেত্রে কাঁচের উপর আঙ্গুলের ছাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে বড় মলের পানিপাত্র বা বোতলে এই সকল ক্ষেত্রে আঙ্গুলের ছাপ পাওয়া যায়।সিধ চুরির ক্ষেত্রে দরজার খুঁটি বা প্রবেশমুখে বাঁশের বেড়ার উপর সাধারণতঃ আঙ্গুলের ছাপ পাওয়া যায়।যেই স্থানে আঙ্গুলের ছাপ পাওয়া যায় তাহা সতর্কতার সহিত কাটিয়া পরীক্ষার জন্য পাঠাইতে হইবে। খুনএর ক্ষেত্রে অবিলম্বে রক্তে রঞ্জিত আঙ্গুলের ছাপ আছে কি-না তাহার সন্ধান করিতে হইবে। সকল তদন্তকারী অফিসারকে ম্যাগনিফাইং গ্লাস সরবরাহ করা হয়।তদন্তের সময় তাহাদের ইহা অবশ্যই সঙ্গে করিয়া লইতে হইবে।

(২)কাঁচ,পলিশ করা কাঠ,ধাতু ও বার্নিশ করা কাজের উপর আঙ্গুলের ছাপকে স্পষ্ট করিবার জন্য ক্যামিস্টদের নিকট পরিচিত “গ্রে পাউডার” নামে পরিচিত পাউডার অল্প পরিমাণ ছিটাইয়া দিতে হইবে এবং উটের লোমের বাশ দ্বারা তাহা আস্তে আস্তে ঝাড়িয়া ফেলিতে হইবে। যেই বস্তুর উপর আঙুলের ছাপ রহিয়াছে তাহার রং সাদা হইলে, যেমন কাগজ, কাঠ ইত্যাদি, ‘গ্রে পাউডার’-এর পরিবর্তে গ্রাফাইট’ ব্যবহার করিতে হইবে। ইহার ফলে খালি চোখে যে ছাপ দেখা যায় না তাহা স্পষ্ট হইয়া উঠিবে। কোন বস্তু অপরাধীরা নাড়াচাড়া করিয়াছে বলিয়া মনে হইলে তাহা সম্ভব হইলে অনুরূপ পদ্ধতিতে পরীক্ষা করিতে হইবে। সকল থানায় ‘গ্রে পাউডার ও গ্রাফাইট প্রেরণের জন্য সুপারিন্টেন্ডেন্ট ব্যবস্থা গ্রহণ করিবেন এবং ইহার ব্যয় কন্ট্রাক্ট গ্রান্ট হইতে মিটানো যাবে। তদারককারী অফিসারগণ খেয়াল রাখবেন যে, তাঁহাদের অফিসারগণ এই সকল নির্দেশ অনুধাবন করিয়াছেন এবং যথাযথভাবে তাহা পালন করিয়াছে।

(৩) যেই সকল বস্তুর উপর ছাপ রহিয়াছে তাহা মতামতের জন্য অপরাধ গোয়েন্দা বিভাগে (সিআইডি) পাঠাইতে হইবে। যেই সকল দ্ৰব্য পাঠানো হইবে তাহার উপর অন্য কোন ছাপ যেন না পড়ে সেই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হইবে। অত্যন্ত প্রয়োজন না হইলে এই সকল দ্ৰব্য নাড়াচাড়া করা উচিত নহে। প্যাক করিবার জন্য বাজে অত্যন্ত সতর্কতার সহিত তাহা নামাইতে হইবে এবং ছাপ আছে এমন অংশের সহিত কোন শক্ত বস্তুর সংস্পর্শ যাহতে না ঘটে তাহার জন্য খেয়াল রাখতে হইবে। বিষ ও ঔষধ প্রয়োগের ক্ষেত্রে পানপাত্র প্রেরণের সময় এই সকল নির্দেশ পালনের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হইবে ।

(৪)উপস্থাপনের বস্তু যদি খুব বড় বা ভারী হইয়া অথবা বিশেষ ক্ষেত্রে তাহ বিশেষ বাহক দ্বারা প্রেরণ করা যাইতে পারে। সাধারণভাবে প্যাক করা বস্তুর সীল করিয়া জেইক তাকে অপরাধ গোয়েন্দা বিভাগের ডেপুটি ইজই আরেলৰ সহকারী নিকট পাঠাইতে হইবে প্রত্যেক বস্তুর গায়ে একটি লেবেল লাগাইতে হইবে এবং তাহাতে থানার নাম, জেলার নাম এবং যে আফসার আহা প্রেরণ করিয়াছে তাহার নাম উল্লেখ করতে হইবে ।রাসায়নিক পরীক্ষার জন্য দ্রব্য পাঠাইবার মত এমন সতর্কতা গ্রহণ করিতে হইবে যেন উপস্থাপিত বস্তু চিহ্নিত করিতে অসুবিধা না হয়।

(৫) সিল্ক বা দেওয়ালের মত কোন বস্তুর উপর ছাপ পাওয়া গেলে এই ছাপ স্পষ্ট করিয়া দেখিবার জন্য অপরাধ গোয়েন্দা বিভাগকে একজন বিশেষজ্ঞ পাঠাইবার অনুরোধ জানাইয়া টেলিগ্রাম পাঠাইতে হইবে। ইতোমধ্যে অনুরূপ ছাপ নিরাপদ রাখিবার ব্যবস্থা গ্রহণ করিতে হইবে ।

টীকাঃ মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ পেশ করা সম্পর্কিত বিষয়ের জন্য বিধি ৩১৩ দেখুন।