হোম / পূর্ণাঙ্গ মডেল টেষ্ট / মডেল টেষ্ট - ৩৪
মডেল টেষ্ট - ৩৪
৫০ প্রশ্ন১পরিবর্তিত চার্জের উপর ভিত্তি করে আদালত নতুন বিচার কার্যক্রম অগ্রসর করতে কখন স্থগিতাদেশ দিতে পারে?
ক.আসামি ও সরকার উভয় ক্ষতি হলে
খ.আসামি পক্ষের ক্ষতি হলে
গ.সরকার পক্ষের ক্ষতি হলে
ঘ.কোনোটিই নয়
২সম্পত্তি রক্ষায় আক্রমণকারীকে মৃত্যু ঘটানো যায় কয়টি ক্ষেত্রে---
ক.৪টি
খ.২টি
গ.৫টি
ঘ.৬টি
৩প্রয়োজনে কবর হতে লাশ তুলে ময়না তদন্ত করা যায়, ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে?
ক.১৭৬
খ.৩৭৬
গ.৪৭৬
ঘ.২৭৬
৪স্থানীয় সীমার বাইরে সমন জারি করতে হলে কার নিকট সমন প্রেরণ করতে হবে?
ক.ম্যাজিস্ট্রেটের নিকট
খ.পুলিশ সুপারের নিকট
গ.থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট
ঘ.স্থানীয় চেয়াম্যানের নিকট
৫ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামীর স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পদ্ধতি ফৌজদারি কার্যবিধি এর কত ধারায় উল্লেখ আছে?
ক.১৬৪ ধারা
খ.১৬৯ ধারা
গ.১৫০ ধারা
ঘ.১৭০ ধারা
৬পুলিশ কর্মচারীগণ সর্বদা কার্যরত বলিয়া বিবেচিত হয় পুলিশ আইনের ---
ক.২২ ধারায়
খ.২৩ ধারায়
গ.২৮ ধারায়
ঘ.২৯ ধারায়
৭দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন দন্ড দিতে পারেন?
ক.৩ বৎসরের অনধিক কারাদন্ড, ৫ হাজার টাকার অনধিক অর্থদন্ড
খ.১০ বৎসরের অনধিক কারাদন্ড, ২০ হাজার টাকার অনধিক অর্থদন্ড
গ.৫ বৎসরের অনধিক কারাদন্ড, ৫০ হাজার টাকার অনধিক অর্থদন্ড
ঘ.৭ বৎসরের অনধিক কারাদন্ড, ১০ হাজার টাকার অনধিক অর্থদন্ড
৮নিচের কোনটি সাক্ষ্য গ্রহণের সঠিক ক্রম?
ক.জবানবন্দী, জেরা, পুনঃজবানবন্দী, পুনঃজেরা
খ.জবানবন্দী, জেরা, পুনঃজবানবন্দী, পুনঃজবানবন্দী
গ.জবানবন্দী, পুনঃজবানবন্দী, জেরা, পুনঃজেরা
ঘ.জেরা, জবানবন্দী, পুনঃজেরা, পুনঃ জবানবন্দী
৯নিচের কোনটি অপরাধের উপাদান?
ক.সবগুলো
খ.ইচ্ছা
গ.প্রস্তুতি
ঘ.চেষ্টা
১০জনসাধারণের উপদ্রব বা public nuisance অপরাধটি The Penal Code, 1860 অনুযায়ী কত ধারার বিষয়বস্তু?
ক.২৬৮ ধারা
খ.২৮৮ ধারা
গ.২৬৪ ধারা
ঘ.২৭৮ ধারা
১১সাক্ষ্য আইনের ষষ্ঠ অধ্যায় উইলের ব্যাখ্যা সম্পর্কে-------------- কোন নিয়মকে প্রভাবিত করেছে বলে গণ্য হবে না।
ক.১৯২৫ সালের উত্তরাধিকার আইনের
খ.১৮৭২ সালের সাক্ষ্য আইনের
গ.১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধির
ঘ.১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির
১২নিচের কোন ক্ষেত্রে মৃতদেহ ময়না তদন্তের জন্য প্রেরন করার প্রয়োজন নেই?
ক.ক) মৃত্যুর কারণ সম্পর্কে কোন সন্দেহ না থাকলে
খ.খ) ম্যাজিষ্ট্রেট উপস্থিত থাকলে
গ.গ) সবক্ষেত্রেই মৃতদেহ ময়না তদন্তের জন্য প্রেরন করতে হবে
ঘ.ঘ) ক ও খ উভয়ই
১৩নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩) (সংশোধন) আইন ২০২০ অনুযায়ী শিশু বলতে বুঝায়
ক.১৬ বছর
খ.১৪ বছর
গ.১৫ বছর
ঘ.১৮ বছর
১৪ফৌজদারি আদালতের জিজ্ঞাসিত প্রশ্নের জবাব দিতে বা দলিল দাখিল করতে অস্বীকার করলে এর ফলাফল কী?
ক.উপরের সবগুলো
খ.অনধিক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড
গ.অনধিক ৭ দিনের জন্য অফিসারের হেফাজতে রাখবে
ঘ.আদালত অবমাননা বলে গণ্য হবে
১৫ব্যবসা হতে বিরত থাকতে আইনত বাধ্য সরকারী কর্মচারী ব্যবসায় জড়িত হলে তার শাস্তি কত বছর কারাদণ্ড?
ক.১ বছর
খ.৩ বছর
গ.৫ বছর
ঘ.৭ বছর
১৬আপীল আদালত সরাসরি আপীল খারিজ করে দিতে পারে ফৌজদারী কার্যবিধির কত ধারায়?
ক.৪১৭
খ.৪২০
গ.৪২১
ঘ.৪২৫
১৭গ্রেফতারকৃত ব্যক্তির নিকট আক্রমণাত্মক অস্ত্র থাকলে কোথায় জমা প্রদান করতে হবে?
ক.এখতিয়ার সম্পন্ন আদালতে
খ.সার্কেল অফিসে
গ.ডিসি অফিসে
ঘ.সবগুলো
১৮অপারেশনের ফলে রোগী ক এর মৃত্যু হতে পারে জানা সত্ত্বেও সার্জন মাহী রোগীর মঙ্গলের জন্য সৎ বিশ্বাসে অপারেশনটি করে। ক এর মৃত্যু হয়। মাহীর অপরাধ কী?
ক.খুন
খ.নিন্দনীয় নরহত্যা
গ.ভুলবশত হত্যা
ঘ.কোন অপরাধ হয়নি
১৯অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান এর সর্বোচ্চ সাজা কত?
ক.৩ মাসের কারাদণ্ড
খ.২ বছরের কারাদণ্ড
গ.১ মাসের করাদণ্ড
ঘ.১ বছরের কারাদণ্ড
ব্যাখ্যা: [ধারা : ২০৩, দণ্ডবিধি]
২০অপরাধ সংঘটনের সংবাদ কোথা হতে পেয়েছেন কাকে বলতে বাধ্য করা যাবেনা?
ক.ক + খ
খ.ক. ম্যাজিস্ট্রেটকে
গ.খ. পুলিশকে
ঘ.আসামিকে
২১কোন বিষয়ে বিশেষজ্ঞের সত্যতা ছাড়াই আদালতে প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে?
ক.অস্ত্র-সস্ত্র বা গোলা বারুদের বিষয়ে
খ.পদচিহ্ন বা হাতের লেখার বিষয়ে
গ.ঘটনাস্থলে পাওয়া রক্তমাখা ছুরির বিষয়ে
ঘ.মাদকদ্রব্য পরীক্ষা না করলে
২২ক এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ত নিচের কোন রায়টি প্রাসঙ্গিক?
ক.ক অন্য একটি চুরি মামলায় দন্ডিত হয়েছে
খ.ক অন্য একটি যৌতুক মামলায় খালাস পেয়েছে
গ.ক অন্য একটি যৌতুক মামলায় দন্ডিত হয়েছে
ঘ.ক অন্য একটি চুরি মামলায় খালাস পেয়েছে
২৩কোন মৃতদেহ পোস্টমর্টেম পরীক্ষার জন্য প্রেরণ করার চালান কোন ফরমে লিখতে হয়?
ক.৪৯ নং বিপি ফরমে
খ.৫০ নং বিপি ফরমে
গ.৪৭ নং বিপি ফরমে
ঘ.৪৮ নং বিপি ফরমে
২৪দণ্ডবিধির ৩০২ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?
ক.নিন্দনীয় নরহত্যা
খ.খুন
গ.খুনের সাজা
ঘ.যাবজ্জীবন দন্ডে দণ্ডনীয় ব্যক্তি কর্তৃক খুনের সাজা
ব্যাখ্যা: [৩০২ ধারা, দণ্ডবিধি]
২৫অভিযোগপত্রের ফরমে সর্বমোট কতটি কলাম রয়েছে?
ক.৭টি
খ.৫টি
গ.৮টি
ঘ.৯টি
২৬সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে কোনো ব্যক্তি দস্যুতা করলে তার শাস্তি কি?
ক.৭ বছর পর্যন্ত কারাদণ্ড
খ.১০ বছর পর্যন্ত কারাদণ্ড
গ.১২ বছর পর্যন্ত কারাদণ্ড
ঘ.১৪ বছর পর্যন্ত কারাদণ্ড
ব্যাখ্যা: [ধারা : ৩৯২, দণ্ডবিধি];
২৭কত বছর জীবিত থাকা ব্যক্তির মৃত্যু দাবি করলে তাকেই প্রমাণ করতে হবে উক্ত ব্যক্তি জীবিত নেই?
ক.৩০ বছর
খ.১০ বছর
গ.২৫ বছর
ঘ.২০ বছর
২৮কে সরকারি কর্মচারী নয়?
ক.সুপারভাইজার
খ.কনস্টেবল
গ.চৌকিদার
ঘ.এসআই
২৯ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে দায়রা আদালত আসামিকে খালাস বা দন্ডাদেশের রায় প্রদান করে থাকেন?
ক.২৬৫-ট
খ.২৪৫
গ.২৪৭
ঘ.২৬৬
৩০নারী আসামির দেহ তল্লাশি করা হয় পিআরবি বিধি-
ক.৩২২
খ.৩২৫
গ.৩৩১
ঘ.৩৩০
৩১থানার অফিসার ইনচার্জ কর্তৃক পরোয়ানা হাওলা করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় উল্লেখ করা হয়েছে?
ক.৭৯ ধারা
খ.৭৮ ধারা
গ.৮০ ধারা
ঘ.৮১ ধারা
৩২জাবেদা নকল দাখিল করে দলিল প্রমাণ করা যেতে পারে - এই আইনি বৈধতা সাক্ষ্য আইনের কোন ধারায় দেওয়া আছে?
ক.৭৪ ধারা
খ.৭৫ ধারা
গ.৭৬ ধারা
ঘ.৭৭ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৭৭, সাক্ষ্য আইন]
৩৩দেওয়ানী কার্যধারায় কোন পক্ষের স্বামী বা স্ত্রী উপযুক্ত সাক্ষী বলে বিবেচিত হবে। বিধানটি কত ধারার?
ক.১২০ ধারা
খ.১২১ ধারা
গ.১২২ ধারা
ঘ.১২৩ ধারা
৩৪সাক্ষী হিসেবে তলব করা না গেলেও সাক্ষীর পূর্বোক্ত বিবৃতি আদালতে প্রাসঙ্গিক-
ক.৩০ ধারায়
খ.৩২ ধারায়
গ.৩৩ ধারায়
ঘ.৩৬ ধারায়
৩৫ধর্তব্য অপরাধ সংক্রান্তে রুজুকৃত মামলার তথ্যাদি যে রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয় এমন রেজিষ্টারকে বলা হয়-
ক.খতিয়ান রেজিষ্টার
খ.এফআইআর রেজিষ্টার
গ.অপরাধ রেজিষ্টার
ঘ.সম্পত্তি রেজিষ্টার
৩৬নিচের কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয়?
ক.জমির ক্ষেত্রে
খ.নগদ টাকার ক্ষেত্রে
গ.আসবাবপত্রের ক্ষেত্রে
ঘ.অলঙ্কারের ক্ষেত্রে
৩৭TIP অর্থ কি?
ক.Test Identification Parade
খ.Test Investigation Parade
গ.Test Implementation Parade
ঘ.None
৩৮পেনাল কোডের ৩০২ ধারা কোন ধরনের অপরাধ?
ক.ঘ) খ ও গ উভয়ই
খ.ক) জামিনযোগ্য
গ.খ) আমলযোগ্য
ঘ.গ) জামিন অযোগ্য
৩৯‘ক’ দণ্ড বিধির ৩২৫ ধারার অধীন গুরুতর আঘাত করার অপরাধে চার্জে অভিযুক্ত হলো। সে প্রমাণ করল যে, সে মারাত্মক ও আকস্মিক উস্কানিতে উক্ত কাজ করেছিল। এক্ষেত্রে তাকে দণ্ডবিধির কোন ধারার অধীনে দণ্ডিত করা যেতে পারে?
ক.৩২৩ ধারা মোতাবেক
খ.৩৩৪ ধারা মোতাবেক
গ.৩৩৫ ধারা মোতাবেক
ঘ.উত্তেজনাবশত হওয়ায় তাকে দণ্ডিত করা যাবে না
ব্যাখ্যা: [ধারা : ২৩৮, ফৌজদারি কার্যবিধি]
৪০‘দাখিলকৃত দলিলের স্বাক্ষরকারী বা লেখক বলে কথিত ব্যক্তির স্বাক্ষর বা হস্তলিপির প্রমাণ’- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?
ক.৬৭ ধারা
খ.৬৪ ধারা
গ.৭৮ ধারা
ঘ.১২২ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৬৭, সাক্ষ্য আইন]
৪১অনুসন্ধান আরম্ভ করার পূর্বে বাড়ির মালিক বা তার প্রতিনিধির সামনে কাকে পরীক্ষা করতে হবে?
ক.সবাইকে
খ.তদন্তকারী পুলিশ অফিসারকে
গ.সাক্ষীকে
ঘ.খবরদাতাকে
৪২কোন আদালত ইস্যুকৃত ওয়ারেন্ট বাতিল করতে পারে?
ক.ইস্যুকারী আদালত
খ.দায়রা আদালত
গ.ম্যাজিস্ট্রেট আদালত
ঘ.গ্রাম্য আদালত
৪৩ভিসিএনবি রেজিস্টারের কয়টি খন্ড রয়েছে?
ক.৫ টি
খ.৪ টি
গ.৬ টি
ঘ.৩ টি
৪৪স্বীকারোক্তিমূলক জবানবন্দি লেখা শেষে ম্যাজিস্ট্রেট কাকে দেখাবেন ও পড়ে শুনাবেন?
ক.স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারীকে
খ.পুলিশকে
গ.মামলার এজাহারকারীকে
ঘ.উকিলকে
৪৫মামলা তদন্ত তদারকি রেজিস্টার কোথায় রক্ষণাবেক্ষণ করা হয়?
ক.সার্কেল অফিসে
খ.থানায়
গ.কোর্টে
ঘ.পুলিশ সুপার অফিসে
৪৬কোন ক্ষেত্রে গ্রেফতার কার্যকর করার জন্য মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে?
ক.মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামীর ক্ষেত্রে
খ.খুনের আসামী ক্ষেত্রে
গ.ডাকাতি মামলার আসামী ক্ষেত্রে
ঘ.ধর্ষণ মামলার আসামী ক্ষেত্রে
৪৭এমন ক্ষতিসাধন যা সাধারণ বুদ্ধিমত্তা ও মেজাজের কোন ব্যক্তিই অনুরূপ ক্ষতি সম্পর্কে অভিযোগ করবেনা দন্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?
ক.৯৫ ধারা
খ.৭৫ ধারা
গ.৯২ ধারা
ঘ.৯০ ধারা
৪৮সাধারণত কার উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে?
ক.ঘ) ক ও খ
খ.ক) আসামির
গ.খ) আসামির আইনজীবীর
ঘ.গ) ফরিয়াদীর
৪৯পুলিশ রিপোর্ট কত ধারায়?
ক.১৭৩ ধারা
খ.১৭২ ধারা
গ.১৫৪ ধারা
ঘ.১৭৪ ধারা
৫০চুরি এবং বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে কয় ধরনের কার্য করলে চুরি বা বলপূর্বক গ্রহণ দস্যুতায় পরিণত হতে পারে?
ক.৩টি
খ.৬টি
গ.৪টি
ঘ.৭টি