হোম / পূর্ণাঙ্গ মডেল টেষ্ট / মডেল টেষ্ট - ০৪
মডেল টেষ্ট - ০৪
৫০ প্রশ্ন১অন্যের দেহ রক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকারের কথা দণ্ডবিধির কোন ধারায় বলা আছে?
ক.৯৬ ধারা
খ.৯৭ ধারা
গ.৯৮ ধারা
ঘ.৯৯ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৯৭, দণ্ডবিধি]
২শিশুকে চাকরিতে নিয়োগ ও শোষণের দন্ড কি?
ক.২ বছর কারাদন্ড ও ৫০০০০ টাকা অর্থদন্ড
খ.১ বছর কারাদন্ড
গ.৩ বছর কারাদন্ড
ঘ.কোনটিই নয়
৩কোন আইন অনুযায়ী র্যাব গঠন করা হয়েছে?
ক.আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ
খ.পুলিশ আইন
গ.সেনা আইন
ঘ.র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন আইন
৪কোন একটি ঘটনার ক্ষতির পরিমান নির্ধারণ করতে পারে এমন বিষয়গুলো সাক্ষ্য হিসেবে কখোন প্রাসঙ্গিক?
ক.সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মোকদ্দমায়
খ.দখল পুনরুদ্ধারের মোকদ্দমায়
গ.নিষেধাজ্ঞা চেয়ে করা মোকদ্দমায়
ঘ.ক্ষতিপূরণের মোকদ্দমায়
ব্যাখ্যা: [ধারা : ১২, সাক্ষ্য আইন]
৫সাক্ষ্য আইনে বিষয় বলতে কি বুঝায়?
ক.সবগুলো
খ.ইন্দ্রিয়গ্রাহ্য কোন কিছু
গ.কোনো কিছুর অবস্থা বা কোনো কিছুর সম্পর্ক
ঘ.মানসিক কোনো অবস্থা
৬কোনো ঘটনা প্রমাণের জন্য কোন বিষয়গুলো প্রাসঙ্গিক বিষয়?
ক.সবগুলো
খ.উদ্দেশ্য
গ.প্রস্তুতি
ঘ.পূর্ববর্তী ও পরবর্তী আচরণ
৭Admission কী?
ক.স্বীকৃতি
খ.বিচার্য বিষয়
গ.স্বীকারোক্তি
ঘ.প্রাসঙ্গিক বিষয়
৮কোনটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নয়?
ক.বিচারের জন্য সোপর্দ করা
খ.জামিনদারকে রেহাই দেওয়া
গ.দোষস্বীকারোক্তি লিপিবদ্ধ করা
ঘ.দণ্ডবিধিভুক্ত যেকোন অপরাধ আমলে গ্রহণ করা
৯‘নয় বছরের বেশি ও বারো বছরের কত বয়ষ্ক অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশুর কাজ’-এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?
ক.৮৩ ধারা
খ.৮২ ধারা
গ.৯৩ ধারা
ঘ.৯৯ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৮৩, দণ্ডবিধি]
১০গণপরিবহনের চালক করিম নির্ধারিত ওজনের চেয়ে বেশি মালামাল বহন করিলে করিমের কোন ধারায় অপরাধ হবে?
ক.সড়ক পরিবহন আইন ৮৬ ধারা
খ.সড়ক পরিবহন আইন ৮৮ ধারা
গ.সড়ক পরিবহন আইন ৮১ ধারা
ঘ.সড়ক পরিবহন আইন ৮২ ধারা
১১ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে পুলিশ অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন?
ক.৫৪ ধারা
খ.৫১ ধারা
গ.৫০ ধারা
ঘ.৫৩ ধারা
১২ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি রেকর্ড করার পূর্বে স্বীকারোক্তিকারীকে অবগত করবেন যে, সে এরূপ স্বীকারোক্তি দিতে বাধ্য নয়। এটি কত ধারা বিধান?
ক.১৬৪(১) ধারা
খ.১৬৪(২) ধারা
গ.১৬৪(৩) ধারা
ঘ.১৬৪(৪) ধারা
১৩দণ্ডবিধি, ১৮৬০ অধীনে মিথ্যা সাক্ষ্যদানের জন্য নিরপরাধ ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর হলে মিথ্যা সাক্ষ্যদাতার শাস্তি কোনটি হতে পারে?
ক.সবগুলো
খ.মৃত্যুদণ্ড
গ.১০ বছর সশ্রম কারাদণ্ড
ঘ.যাবজ্জীবন
১৪Complaint বলতে বুঝায়
ক.জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ
খ.জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দায়েকৃত অভিযোগ
গ.দায়রা জজের নিকট দায়েরকৃত অভিযোগ
ঘ.পুলিশ অফিসারের নিকট দায়েরকৃত অভিযোগ
১৫এসিড অপরাধ দমন, ২০০২ এর ২ (খ) ধারা অনুযায়ী এসিড বলতে কি বোঝায়?
ক.সবগুলো
খ.দহনকারী পদার্থ
গ.ক্ষয়কারী পদার্থ
ঘ.বিষাক্ত পদার্থ
১৬একটি ঘটনায় একাধিক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে কতোটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে?
ক.একটি
খ.দুইটি
গ.তিনটি
ঘ.যতজন ব্যক্তি মারা গেছে ততোটি
১৭কোন অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার পরোয়ানা ব্যতীত গ্রেফতার করতে পারে না?
ক.আমল অযোগ্য অপরাধ
খ.আমলযোগ্য অপরাধ
গ.জামিনযোগ্য অপরাধ
ঘ.সবকয়টি
১৮ফৌজদারি কার্যবিধির ১০৬ ধারার অধীন অনধিক কত দিনের জন্য মুচলেকার আদেশ দেয়া যায়?
ক.৩ বছর
খ.৩ মাস
গ.৬ মাস
ঘ.১ বছর
১৯মোকদ্দমার কোনো পক্ষই সাক্ষ্য না দিলে প্রমাণ করার দায়িত্ব কার ওপর বর্তায়?
ক.মোকদ্দমায় কোনো সাক্ষ্য না দিলে যে পক্ষ ঠকবে
খ.মোকদ্দমায় কোনো সাক্ষ্য না দিলে যে পক্ষ ঠকবে না
গ.মোকদ্দমায় যে পক্ষ বেশি সংখ্যক সাক্ষী হাজির বা প্রস্তাব করে
ঘ.কোনোটিই সঠিক উত্তর নয়
ব্যাখ্যা: [ধারা : ১০২, সাক্ষ্য আইন]
২০......................চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেটগণের জন্য ফৌজদারী কার্যবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিধি তৈরি করতে পারে।
ক.সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে
খ.জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণ সাপেক্ষে
গ.অতিরিক্ত দায়রা জজের নিয়ন্ত্রণ সাপেক্ষে
ঘ.দায়রা জজের নিয়ন্ত্রণ সাপেক্ষে
২১আসামিকে আদালতে হাজির হতে বাধ্য করার জন্য কয়টি পদ্ধতি আছে?
ক.চারটি
খ.দুইটি
গ.তিনটি
ঘ.পাঁচটি
২২বেআইনী অবরোধের ক্ষেত্রগুলি হচ্ছে?
ক.ঘ). ক ও গ
খ.ক). একটি সীমাবদ্ধ স্থানের বাহিরে যেতে বাধা দিবে
গ.খ). কোন ব্যক্তির গমনপথের বাধাদান
ঘ.গ). অভিযুক্ত ব্যক্তি কোন ব্যক্তিকে নির্দিষ্ট স্থানের বাহিরে যেতে বাধা দিবে
২৩কখন মামলার কেস ডায়েরি লিখতে হবে?
ক.তদন্ত অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে
খ.তদন্তের পূর্বে
গ.তদন্তের শেষে
ঘ.সবগুলো
২৪আসামীর নিকট হতে স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে এসআই করিম আসামীকে শারীরিকভাবে নির্যাতন করে। এসআই করিম দন্ডবিধির কোন ধারা মোতাবে অপরাধ করেছে?
ক.৩৩০ ধারা
খ.৩২০ ধারা
গ.৩১৯ ধারা
ঘ.৩৩৩ ধারা
২৫নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন অনুযায়ী আদালত কার নিকট মামলা দায়েরের আদেশ প্রেরণ করবেন?
ক.পুলিশ সুপার ও তদূর্ধ্ব পুলিশ কর্মকর্তার নিকট
খ.অফিসার ইনচার্জের নিকট
গ.জেলা প্রশাসকের নিকট
ঘ.কোনটিই নয়
২৬রহিম করিমের পকেট মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয়, কিন্তু করিমের পকেট শূন্য থাকায় রহিম পকেট মারতে ব্যর্থ হয়। রহিমের কত ধারা মোতাবেক অপরাধ হয়েছে?
ক.দন্ডবিধি ৫১১ ধারা
খ.দন্ডধিধি ৪২৫ ধারা
গ.দন্ডবিধি ১৬১ ধারা
ঘ.দন্ডবিধি ৩৭৮ ধারা
২৭মৌখিক সাক্ষ্যকে কি ধরনের হতে হয়?
ক.পরোক্ষ হতে হবে
খ.প্রত্যক্ষ হতে হবে
গ.পরোক্ষ হলেও চলবে
ঘ.দালিলিক হতে হবে
ব্যাখ্যা: [ধারা : ৬০, সাক্ষ্য আইন]
২৮বিনা পরোয়ানায় গ্রেফতারকালে আসামী পলায়ন করলে তাকে কোথায় অনুসরণ করে গ্রেফতার করা যাবে?
ক.বাংলাদেশের যেকোন স্থানে
খ.পার্শ্ববর্তী থানা এলাকায়
গ.সকল জেলায়
ঘ.যেখানে পলায়ন করবে
২৯আদালতের নির্দেশে পুলিশ ক কে গ্রেফতার করতে গিয়ে ভুলবশত চ কে গ্রেফতার করলে পুলিশের বিরুদ্ধে আপনি দণ্ডবিধির কোন ধারায় অভিযোগ আনতে পারবেন?
ক.এটি কোনো অপরাধ নয়, ফলে আপনি অভিযোগ করতে পারবেন না
খ.৯৬ ধারা অনুসারে
গ.৯৯ ধারা অনুসারে
ঘ.৮৮ ধারা অনুসারে
ব্যাখ্যা: [ধারা : ৭৮, দণ্ডবিধি]
৩০পুলিশ অফিসারগণ কখন কোন মামলা তদন্তকালে জনগণ কে সমন দিতে পারেন।
ক.অপমৃত্যু মামলা তদন্তকালে
খ.ডাকাতি মামলা তদন্তকালে
গ.খুনসহ ডাকাতি মামলা তদন্তকালে
ঘ.চোরাই মামলা তদন্তকালে
৩১অবহেলার ফলে কারো মৃত্যু ঘটালে সর্বোচ্চ শাস্তি কী?
ক.যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা
খ.১০ বছরের কারাদণ্ড ও জরিমানা
গ.৭ বছরের কারাদণ্ড ও জরিমানা
ঘ.৫ বছরের কারাদণ্ড ও জরিমানা
ব্যাখ্যা: [৩০৪ক ধারা, দণ্ডবিধি]
৩২কে আসামিকে আদালতে হাজিরা হতে অব্যাহতি দিতে পারেন
ক.ম্যাজিস্ট্রেট বা আদালতের বিচারক
খ.পুলিশ আদালতে হাজির হতে অব্যাহতি দিতে পারেন
গ.আসামির আইনজীবী
ঘ.মন্ত্রণালয়
৩৩সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর কত বিধিতে বিভাগীয় মামলার বিধান রয়েছে?
ক.৪ বিধি
খ.৮ বিধি
গ.১০ বিধি
ঘ.১২ বিধি
৩৪আইনগত বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারীকে সাহায্য না করার শাস্তি সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে?
ক.১৮৭
খ.১৮৫
গ.১৮৮
ঘ.১৮৯
৩৫পেনাল কোড আইনে যা কিছুই থাকুক না কেন বেপরোয়া বা বিপদজ্জনকভাবে মটরযান চালিয়ে কাউকে গুরুতর আহত বা মৃত্যু ঘটানোর শাস্তি কি?
ক.৫ বৎসর কারাদন্ড বা অনধিক ৫ লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবে
খ.৫ বৎসর কারাদন্ড
গ.অনধিক ৫ লক্ষ টাকা অর্থদন্ড
ঘ.৫ বৎসর কারাদন্ড বা অনধিক ৫ লক্ষ টাকা অর্থদন্ড
৩৬একটি ফৌজদারি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিয়ে একজন আইনজীবীর মাধ্যমে হাজির হবার অনুমতি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে?
ক.৭৫ ধারা
খ.৯০ ধারা
গ.১৯০ ধারা
ঘ.২০৫ ধারা
ব্যাখ্যা: [ধারা : ২০৫, ফৌজদারি কার্যবিধি]
৩৭অভিযোগপত্রে কতটি কলাম রয়েছে?
ক.৭ টি
খ.৮ টি
গ.৬ টি
ঘ.৯ টি
৩৮ফৌজদার কার্যবিধির ৫৪ ধারানুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া এবং ওয়ারেন্ট ব্যতীত কত প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
ক.৯ প্রকারের
খ.৭ প্রকারের
গ.৬ প্রকারের
ঘ.৮ প্রকারের
৩৯ভ্রমণকালে বা সমুদ্র যাত্রায় অপরাধ সংঘটিত হলে নিচের কোন আদালতে বিচার হবে?
ক.অপরাধী বা ভিকটিম যে আদালতের স্থানীয় সীমার মধ্যে দিয়ে অতিক্রম করেছে
খ.অপরাধী যে আদালতের স্থানীয় সীমায় বসবাস করে
গ.ভিকটিম যে আদালতের স্থানীয় সীমায় বসবাস করে
ঘ.যেকোন দায়রা আদালতে
৪০অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ কালে পুলিশ দলের সাথে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ কি হবে?
ক.কখন গুলি করতে হবে সেই বিষয় সিন্ধান্ত দেয়া
খ.পুলিশ দলের কোন সদস্য কোথায় দাড়াবেন তা নির্ধারন করা
গ.কি ভাবে গুলি বর্ষন হবে তা পুলিশ দলের দল নেতাকে বলে দেওয়া
ঘ.কতজন কে গ্রেফতার করতে হবে তার সংখ্যা নির্ধারন করা
৪১পুলিশ কর্তৃক মানিলন্ডারিং মামলা তদন্তের অনুমোদন প্রদান করেন—
ক.এডিশনাল আইজি (সিআইডি)
খ.সংশ্লিষ্ট আদালত
গ.বাংলাদেশ ব্যাংক
ঘ.সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট
৪২আদালতের রায়ের ভাষা কী হবে সে সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক?
ক.শুধু বাংলায় লেখা থাকবে
খ.শুধু ইংরেজিতে লেখা থাকবে
গ.আদালতের ভাষা বা ইংরেজিতে
ঘ.ইংরেজি এবং আদালতের ভাষা উভয় ভাষাতেই
ব্যাখ্যা: [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি]
৪৩স্ত্রী, কেরানী বা ভূতের দখলে কোন সম্পত্তি থাকলে ইহা যথাক্রমে স্বামী, উধ্বর্তন কর্মচারী বা মালিকের দখল আছে বলে ধরা হয়, দণ্ডবিধির---
ক.২৭ ধারায়
খ.২৬ ধারায়
গ.২৫ ধারায়
ঘ.২৮ ধারায়
৪৪দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী কোন ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে কিছু করলেই উক্ত ব্যক্তি তা কীভাবে করেছে বলে গণ্য হবে?
ক.প্রতারণারমুলকভাবে
খ.খ.অন্যায়ভাবে
গ.অসাধুভাবে
ঘ.কোনটি নয়
৪৫পুলিশ ডায়েরী বিষয়ে কখন আসমী পক্ষ পুলিশকে জেরা করতে পারে?
ক.গ). ক এবং খ উভয়
খ.ক). পুলিশ ডায়েরী পুলিশ তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য ব্যবহার করলে
গ.খ). পুলিশ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণে আদালত পুলিশ ডায়েরী ব্যবহার করলে
ঘ.ঘ). আদালতের অনুমতি নিয়ে যে কোন সময় আসামী পক্ষ পুলিশকে জেরা করতে পারে
৪৬X একটি কাল্পনিক লোকের নামে একটি Bill of Exchange প্রণয়ন করে প্রতারণামুলকভাবে বিলটি কাল্পনিক ব্যক্তির নামে গ্রহণ করে। এখানে X কোন অপরাধ করেছে?
ক.জালিয়াতি
খ.প্রতারণা
গ.চুরি
ঘ.অপরের রূপ ধারণ করে প্রতারণা
৪৭মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদক দ্রব্য উদ্ধার ছাড়াও কোনগুলি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য
ক.মাদক দ্রব্য অপরাধ সংক্রান্তে রেকড করা কথাবার্তা ও স্থির চিত্র বা ভিডিও
খ.মাদক দ্রব্য উদ্ধারসংক্রান্তে জব্দ তালিকা
গ.যে ব্যক্তির মাধ্যমে সংবাদ পাওয়া গেছে তার সাক্ষ্য
ঘ.সবগুলো
৪৮সাক্ষ্য আইনে Admission সম্পর্কে বলা হয়েছে
ক.১৭ থেকে ৩২
খ.১৭ থেকে ৩১
গ.১৭ থেকে ৩৩
ঘ.১৬ থেকে ৩১
৪৯কোন স্বীকারোক্তি আদায়ের জন্য কোন পুলিশ সদস্য কাউকে গুরুতর আঘাত করলে তার শাস্তি হবে-
ক.১০ বছর পর্যন্ত কারাদণ্ড
খ.কোন শাস্তি হবে না
গ.২০ বছর পর্যন্ত কারাদণ্ড
ঘ.যাবজ্জীবন কারাদণ্ড
৫০দণ্ডবিধির ৩৭৯ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?
ক.চুরি
খ.চুরির শাস্তি
গ.বাসগৃহ ইত্যাদিতে চুরি
ঘ.বলপূর্বক গ্রহণ
ব্যাখ্যা: [ধারা : ৩৭৯, দণ্ডবিধি]