হোম / পূর্ণাঙ্গ মডেল টেষ্ট / মডেল টেষ্ট - ৬৯
📥 Export CSV (অ্যাডমিন ফরম্যাট)

মডেল টেষ্ট - ৬৯

৫০ প্রশ্ন
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবেন?
ক.মেট্রোপলিটন সেশন জজ
খ.জেলা ম্যাজিস্ট্রেট
গ.মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
ঘ.কোনটিই নয়
সঙ্গোপনে অপথে গৃহে প্রবেশ কালে গুরুতর আঘাত দানের শাস্তি কত ধারা?
ক.দঃবিঃ ৪৫৯ ধারা
খ.দঃবিঃ ৪৫৮ ধারা
গ.দঃবিঃ ৪৫৭ ধারা
ঘ.দঃবিঃ ৪৬২ ধারা
সরকারি স্ট্যাম্প জালকরণের অপরাধ সম্পর্কে দণ্ডবিধির কোন ধারায় বলা আছে?
ক.১৯১ ধারা
খ.২৯৯ ধারা
গ.১৬১ ধারা
ঘ.২৫৫ ধারা
ব্যাখ্যা: [ধারা : ২৫৫, দণ্ডবিধি]
রহিম একটি কুড়াল দিয়া কাঠ কাটার সময় হঠাৎ কুড়াল বাঁট থেকে খুলে নিকটে দন্ডয়মান করিম কে আঘাত করে এতে করিম মারা যায়। রহিম দন্ডবিধির কোন ধারায় রেহাই পাবে?
ক.দন্ডবিধি ৮০ ধারা
খ.দন্ডবিধি ৭৬ ধারা
গ.দন্ডবিধি ৭৮ ধারা
ঘ.দন্ডবিধি ৮৫ ধারা
তৃতীয় পক্ষ সাক্ষী কারা?
ক.যে কোন সাক্ষী
খ.বাদীর পক্ষে সাক্ষ্য প্রদান কারী ব্যক্তি
গ.বাদীর বিরুদ্ধে তথ্য প্রদানকারী ব্যক্তি
ঘ.আগ্নেয়াস্ত্র বিশেজ্ঞ
বিশেষজ্ঞদের অভিমত প্রাসঙ্গিক হবে-
ক.সবগুলোই
খ.বিদেশি আইনের প্রশ্নে
গ.বিজ্ঞান বা চারুকলার প্রশ্নে
ঘ.হস্তাক্ষর বা টিপসহি সনাক্তের প্রশ্নে
ফরমালিন নিয়ন্ত্রণ আইনের কোন ধারায় থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন?
ক.১২ ধারা
খ.১১ ধারা
গ.১০ ধারা
ঘ.১৬ ধারা
ব্যভিচারের অপরাধে কে আপোষ করতে পারে?
ক.আসামি
খ.স্ত্রী লোকটি
গ.স্ত্রী লোকটির স্বামী
ঘ.আদালত
ব্যাখ্যা: [ধারা : ৩৪৫, ফৌজদারি কার্যবিধি]
লোক অপহরণ কয় প্রকার?
ক.২ প্রকার
খ.৩ প্রকার
গ.৫ প্রকার
ঘ.৪ প্রকার
১০দণ্ডবিধি আইনে নারী বলতে নিম্নলিখিত বয়সের স্ত্রী লোককে বুঝায়?
ক.যে কোন বয়সের
খ.১২ বছর
গ.১৬ বছর
ঘ.১৮ বছর
১১ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে পলাতক আসামির ক্রোকী সম্পত্তি প্রত্যর্পণ করা হয়?
ক.৮৯ ধারা
খ.৮৮ ধারা
গ.৮৭ ধারা
ঘ.৯৮ ধারা
১২মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিকে তার বিরুদ্ধে রায় প্রকাশের সময় আর অতিরিক্ত কোন তথ্যটি সুনির্দিষ্টভাবে তাকে আদালত জানাবে?
ক.মৃত্যুদণ্ড কবে কোথায় অনুষ্ঠিত হবে
খ.মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল কতদিনের ভেতরে করতে পারবে
গ.কীভাবে এর বিরুদ্ধে আপিল করতে হবে
ঘ.সঠিক উত্তর নেই
১৩সরকারি চাকরি আইনের কত ধারায় গুরুদণ্ড ও লঘুদণ্ডের বিধান রয়েছে?
ক.৩২ ধারায়
খ.৩৩ ধারায়
গ.৩১ ধারায়
ঘ.৩০ ধারায়
১৪বিশেষ ক্ষমতা আইনের অধীনে গঠিত স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হওয়ার যোগ্য নিচের কোন ব্যক্তি?
ক.দায়েরা জজ ও অতিরিক্ত দায়রা জজ
খ.অতিরিক্ত দায়রা জজ
গ.জেলা দায়রা জজ
ঘ.দায়েরা জজ
১৫ফৌজদারী কার্যবিধির ৩৩৭ ধারায় অপরাধীর সহযোগী হিসাবে যাকে ক্ষমা করা হয় এবং যদি সে সেটা গ্রহণ করে, তাহলে উক্ত বক্তব্য-
ক.বিচারে সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে
খ.বিচারে সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে না
গ.শুধুমাত্র হাইকোর্ট বিভাগে সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে
ঘ.উপরের কোনটি না
১৬শারীরিক প্রতিবন্দি ব্যক্তিকে কোন ধরনের মোটরযান ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যাবে?
ক.প্রতিবন্দিবান্ধব মোটরযান
খ.ভারী মোটরযান
গ.হালকা মোটরযান
ঘ.সবগুলো
১৭পঁচুই ঐতিহ্যগতভাবে প্রস্তুতকৃত মদ পান করার ক্ষেত্রে কাদের বিরদ্ধে আইন প্রয়োগ করা যাবেনা?
ক.সবগুলো
খ.ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
গ.চা শ্রমিক
ঘ.মুচি, মেথর, ডোম
১৮মেট্রোপলিটন এলাকার জন্য দায়রা আদালতকে কি বলা হইবে?
ক.মেট্রোপলিটন দায়রা আদালত
খ.মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
গ.জুডিশিয়াল আদালত
ঘ.মেট্রোপলিটন জুডিশিয়াল আদালত
১৯দণ্ডবিধির ৩৯১ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?
ক.ডাকাতি
খ.দস্যুতার উদ্যোগ
গ.ডাকাতির উদ্যোগ
ঘ.খুনসহকারে ডাকাতি
ব্যাখ্যা: [ধারা : ৩৯১, দণ্ডবিধি]
২০গ্রেফতারকৃত ব্যক্তি পলায়নের প্রতিরোধের জন্য কি ব্যবস্থা নেওয়া যায়?
ক.পলায়ন প্রতিরোধের জন্য যতটুকু প্রয়োজন
খ.আসামীর মৃত্যু ঘটানো
গ.আসামীকে আঘাত করা
ঘ.অতিরিক্ত বল প্রয়োগ
২১আসামীর দোষ স্বীকার করলে আসামীকে দন্ড দেওয়া আদালতের জন্য
ক.বিবেচনামূলক
খ.বাধ্যতামূলক
গ.নির্দেশমূলক
ঘ.স্বেচ্ছামূলক
২২থানার নগদ হিসাব বহির বাংলাদেশ ফরম নং কত?
ক.৫৩৮১
খ.৫৩৫৬
গ.৫২৮১
ঘ.৫৩৬৩
২৩কত বছরের লোককে প্ররোচিত করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করালে সেটি খুন হিসেবে গণ্য হবে?
ক.৯ বছরের কমবয়স্ক লোক
খ.১২ বছরের কমবয়স্ক লোক
গ.১৮ বছরের কমবয়স্ক লোক
ঘ.১৪ বছরের কমবয়স্ক লোক
২৪কোনো জাবেদা নকল বা মামলার সার্টিফায়েড কপি কী ধরনের সাক্ষ্য?
ক.মাধ্যমিক সাক্ষ্য
খ.প্রত্যক্ষ সাক্ষ্য
গ.শোনা সাক্ষ্য
ঘ.প্রাথমিক সাক্ষ্য
ব্যাখ্যা: [ধারা : ৬৩, সাক্ষ্য আইন]
২৫মৃত্যুকালীন ঘোষনার সময় নিচের কোন বিষয় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে না?
ক.বৈবাহিক সম্পর্ক
খ.সম্পত্তি দান
গ.পিতৃত্বের দাবী
ঘ.মৃত্যুর কারণ
২৬দণ্ডবিধিতে ‘নারী’ বলতে কত বছর বয়সের নারীকে বোঝায়?
ক.৯ বছরের বেশি
খ.১৪ বছরের বেশি
গ.১৮ বছরের বেশি
ঘ.যেকোনো বয়সের নারী
ব্যাখ্যা: [ধারা : ১০, দণ্ডবিধি]
২৭১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ডে, তথা উভয় দণ্ডে দণ্ডনীয় একজন আসামি যদি তার অর্থদণ্ড পরিশোধ করতে না পারে তবে নিচের কোন বাক্যটি সঠিক?
ক.অনাদায়ী অর্থদণ্ডটি মওকুফ হবে কারাভোগের কারণে
খ.আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা সশ্রম হবে
গ.আসামিকে আরো কারাদণ্ড দেবে আদালত এবং তা বিনাশ্রম হবে
ঘ.অর্থদণ্ড অনাদায়ে আসামিকে ৭ দিনের নির্জন কারাবাস ভোগ করতে হবে
ব্যাখ্যা: [ধারা : ৬৬, দণ্ডবিধি]
২৮বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে নির্যাতন এবং নিষ্ঠুর, অমানবিক, লাঞ্চনাকর ব্যবহার ও দন্ড নিষিদ্ধ করা হয়েছে?
ক.৩৫ (৫) অনুচ্ছেদে
খ.২০ (৫) অনুচ্ছেদে
গ.৩৬ (৫) অনুচ্ছেদে
ঘ.সবগুলো
২৯একজন সাব-ইন্সপেক্টর স্কুল কমিটিতে নিযুক্ত হতে পারবেন পিআরবির কত নিয়ম মোতাবেক?
ক.৮৬ বিধি
খ.৮৭ বিধি
গ.৮৮ বিধি
ঘ.৮৫ বিধি
৩০কোনো দণ্ডের কঠোরতা কি ধরনের বিষয় বলে গণ্য করা হয় আইনে?
ক.আইনের বিষয়
খ.ঘটনার বিষয়
গ.আইনের প্রাধান্যের বিষয়
ঘ.আইন ও ঘটনার মিশ্র বিষয়
ব্যাখ্যা: [ধারা : ৪১৮, ফৌজদারি কার্যবিধি]
৩১সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য পুলিশ বা কোন ব্যক্তি কর্তৃক পরিচালিত কার্যক্রমকে কি বলা হয়?
ক.তদন্ত
খ.অনুসন্ধান
গ.তল্লাশী
ঘ.বিচার
৩২অসাধুভাবে কোন অস্থাবর সম্পত্তি কারো দখল থেকে নিয়ে নেয়ার উদ্দেশ্যে সরালে তা চুরি। এটি কত ধারার বিধান?
ক.৩৭৬ ধারা
খ.৩৭৭ ধারা
গ.৩৭৮ ধারা
ঘ.৩৭৯ ধারা
৩৩কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে
ক.উপরের সবগুলো
খ.আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে
গ.সরকার অপরাধী ঘোষণা করলেন
ঘ.সশস্ত্র বাহিনী হতে পলায়ন করলে
৩৪দায়রা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ পদাধিকার বলে কোন এলাকার জাস্টিস অফ দা পিস থাকেন?
ক.নিজ নিজ অধিভুক্ত এলাকা
খ.বিভাগ
গ.জেলা
ঘ.উপজেলা
৩৫ফৌজদারি কার্যবিধি অনুসারে সমনে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে নিচেরকার নিকট সমন জারি করা যাবে না?
ক.তলবী ব্যক্তির বড় ভাইয়ের কাছে
খ.তলবী ব্যক্তির স্ত্রী কাছে
গ.তলবী ব্যক্তির বাড়ির পুরুষ সদস্যের কাছে
ঘ.তলবী ব্যক্তির পিতার কাছে
ব্যাখ্যা: [ধারা : ৭০, ফৌজদারি কার্যবিধি]
৩৬পিআরবির কত প্রবিধান অনুসারে সংবাদদাতাকে ফলাফল অবহিত করার বিধান রয়েছে?
ক.২৭৮ প্রবিধান
খ.১৭৮ প্রবিধান
গ.গ)২৭৭ প্রবিধান
ঘ.৩৭৮ প্রবিধান
৩৭ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়-এই বক্তব্যের ব্যতীক্রম কোনটি?
ক.দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের
খ.চার্জসিট দাখিল
গ.এজাহার দায়ের
ঘ.চার্জ গঠন
৩৮যে সমস্ত অনিয়মের কারণে কোনো কার্যক্রম বাতিল হয় না সে সংক্রান্ত ফৌজদারি কার্যবিধিতে বিধান কোন ধারায় বর্ণিত আছে?
ক.৫২৫ক ধারা
খ.৫২৯ ধারা
গ.৫৪৮ ধারা
ঘ.৫৬৫ক ধারা
ব্যাখ্যা: [ধারা : ৫২৯, ফৌজদারি কার্যবিধি]
৩৯দণ্ডবিধির ৩৭৯ ধারা অনুযায়ী চুরির সাজা নিচের কোনটি?
ক.২ বছরের কারাদণ্ড
খ.৩ বছরের কারাদণ্ড
গ.৫ বছরের কারাদণ্ড
ঘ.৭ বছরের কারাদণ্ড
ব্যাখ্যা: [ধারা : ৩৭৯, দণ্ডবিধি]
৪০রহিম ঘুষি মেরে করিমের দাঁত ভেঙে দেয়, রহিমের অপরাধ কি?
ক.গুরুতর আঘাত
খ.সাধারণ আঘাত
গ.হত্যার চেষ্টা
ঘ.অনিচ্ছাকৃত আঘাত
৪১গ্রাম আদালতে ক্ষতি পূরন প্রদানের আদেশ দিতে পারেন কত টাকা?
ক.অনাধিক ২৫,০০০/-
খ.অনাধিক ২০,০০০/-
গ.অনাধিক ৪০,০০০/-
ঘ.অনাধিক ৩০,০০০/-
৪২পুলিশ আইন অনুযায়ী স্পেশাল পুলিশ নিয়োগ দেওয়া হয়---
ক.স্থানীয় অধিবাসীর হতে
খ.সরকারি কর্মচারী হতে
গ.পুলিশ বাহিনী হতে
ঘ.কোনটিই নয়
৪৩খালাসের আদেশে বিরুদ্ধে আপিল সংক্রান্ত বিষয়ে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ক.দায়রা জজ কর্তৃক প্রদত্ত মূল মামলায় খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করতে হয়
খ.কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত মূল মামলায় খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল দায়ের করতে হয়
গ.কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক আপিলে প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল দায়ের করতে হয়
ঘ.কোনো ফরিয়াদির আবেদনে ম্যাজিস্ট্রেট কর্তৃক আপিলে প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল দায়ের করতে হয়
ব্যাখ্যা: [ধারা : ৪১৭, ফৌজদারি কার্যবিধি]
৪৪কোনো দলিল তলব করা সত্ত্বেও তা যদি আদালতে হাজির করা না হয় তাহলে উক্ত দলিল সম্পর্কে আদালতের অনুমান নিচের কোন রূপে হবে?
ক.তা সঠিকভাবে সহিমোহরকৃত ও সম্পাদিত বলে চূড়ান্ত প্রমাণ আকারে গ্রহণ [Conclusive proof, সাক্ষ্য আইন]
খ.তা সঠিকভাবে সহিমোহরকৃত ও সম্পাদিত বলে অনুমান করে নেবেন [May presume ,সাক্ষ্য আইন]
গ.তা সঠিকভাবে সহিমোহরকৃত ও সম্পাদিত বলে অবশ্যই অনুমান করবেন [Shall presume , সাক্ষ্য আইন]
ঘ.এটি আদালতের ইচ্ছাধীন [Discretionary power, সাক্ষ্য আইন]
ব্যাখ্যা: [ধারা : ৮৯, সাক্ষ্য আইন]
৪৫অভিযোক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে ম্যাজিস্ট্রেট কোন ভাষায় স্বীকারোক্তি লিপিবদ্ধ করে?
ক.আসামীর ভাষায়
খ.আদালতের ভাষায়
গ.পুলিশ সুপারের ভাষায়
ঘ.ম্যাজিস্ট্রেটের ভাষায়
৪৬কোন ফৌজদারী আদালতের রিভিশন ক্ষমতা আছে?
ক.চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
খ.চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
গ.অতিরিক্ত দায়রা জজ
ঘ.জেলা জজ
৪৭অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত করার জন্য কি সংগ্রহ করতে হবে?
ক.আঙ্গুলের ছাপ
খ.ডিএনএ নমুনা
গ.আলোকচিত্র
ঘ.সবগুলো
৪৮অভিযোগপত্রের বি,পি ফরম নং কত?
ক.৩৯
খ.৪১
গ.৪৩
ঘ.৪৫
৪৯খুনের সাজা-
ক.৩০২ ধারা
খ.৩০৩ ধারা
গ.৩০৪ক
ঘ.৩০৪ ধারা
৫০অপরাধীরা অপরাধ সংঘটনকালে নিজেদেরকে ডাকে?
ক.ছদ্ম নামে
খ.ডাক নামে
গ.প্রকৃত নামে
ঘ.কোনটিই নয়