হোম / পূর্ণাঙ্গ মডেল টেষ্ট / মডেল টেষ্ট - ০৭
মডেল টেষ্ট - ০৭
৫০ প্রশ্ন১নিচে বর্ণিত কোন ধরনের দলিল সম্পর্কে আদালত সঠিক বলে অনুমান করতে বাধ্য?
ক.আম মোক্তারনামা
খ.বিদেশী আদালতের সহিমোহরকৃত নথিপত্র
গ.সরকারি পরিকল্পনা
ঘ.বর্ণিত প্রত্যেকটিই সঠিক
ব্যাখ্যা: [ধারা : ৮৩-৮৬, সাক্ষ্য আইন]
২কতভাবে একটি সমাবেশ বেআইনী সমাবেশে পরিণত হতে পারে?
ক.৫ ভাবে
খ.৭ ভাবে
গ.৬ ভাবে
ঘ.২ ভাবে
৩ক, খ এর গৃহের দেয়াল ছিদ্র বানিয়ে উক্ত ছিদ্রের ভিতর হাত দিয়ে অনধিকার গৃহে প্রবেশ করে। ক নিম্নলিখিত কোন অপরাধের জন্য দায়ী হতে পারে?
ক.অপথে গৃহ প্রবেশ বা সিঁদ কেটে গৃহে প্রবেশ
খ.অনধিকার গৃহপ্রবেশ
গ.রাত্রি বেলায় অপথে গৃহ প্রবেশ
ঘ.অপথে প্রবেশ
৪গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাব নিরীক্ষার জন্য দায়িত্ব প্রাপ্ত হলেন ?
ক.অর্থমন্ত্রণালয়
খ.সিএজ
গ.সিজিডিএফ
ঘ.সিজিএ
৫নিম্নের কোনটি তদন্তকারী অফিসারের গুণ নয়?
ক.রূঢ়তা
খ.ভাল অভিনেতা
গ.পর্যবেক্ষণ ক্ষমতা
ঘ.সন্দেহপ্রবণতা
৬Criminal Tresspass অর্থ কি?
ক.অপরাধমূলক অনধিকার প্রবেশ
খ.অনধিকার প্রবেশ
গ.অপরাধমূলক চুক্তিভঙ্গ
ঘ.কোনটিই নয়
৭Complaint প্রত্যাহার করা হলে আসামি-
ক.মুক্তি পাবে
খ.অব্যাহতি পাবে
গ.দণ্ড পাবে
ঘ.খালাস পাবে
৮পুলিশ প্রবিধান অনুসারে কালো চিহ্ন কোন ধরনের শাস্তি?
ক.গুরুদন্ড
খ.লঘুদণ্ড
গ.অর্থদন্ড
ঘ.কোন দন্ডই নহে
৯মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?
ক.৯০ ধারা
খ.৯২ ধারা
গ.৫২ ধারা
ঘ.৪০ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৯২, সাক্ষ্য আইন]
১০সাজা প্রদানের রেজিস্টার সম্পর্কে কোন বিধিতে আলোচনা করা আছে?
ক.পিআরবি ৫৪১ বিধি
খ.পিআরবি ৫৪২ বিধি
গ.পিআরবি ৫৪৩ বিধি
ঘ.পিআরবি ৫৪৪ বিধি
১১মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ মোতাবেক কে জনসমাবেশ নিষিদ্ধ করতে পারে?
ক.পুলিশ কমিশনার
খ.মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
গ.সংসদ সদস্য
ঘ.আইজিপি
১২কোন চুক্তি বা মঞ্জুরী দলিল আকারে লিপিবদ্ধ করা হলে, তখনকার পদ্ধতির উল্লেখ আছে কত নং ধারায়?
ক.৯০ ধারা
খ.৯১ ধারা
গ.৯২ ধারা
ঘ.৯৩ ধারা
১৩কি প্রক্রিয়ায় স্বীকারোক্তি আদায় করা হলে উক্ত স্বীকারোক্তি ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক হবে?
ক.প্রলোভন, ভীতি প্রদর্শন ও প্রতিশ্রুতি দিয়ে
খ.স্বেচ্ছাকৃতভাবে
গ.ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে
ঘ.কোনটিই নয়
১৪কোর্টে সিআর রেজিস্টার কে রক্ষণাবেক্ষণ করবেন?
ক.পেশকার
খ.কোর্ট ইন্সপেক্টর
গ.সিএসআই
ঘ.জিআরও
১৫নিচের কোন অফিসার পুলিশ আইনের ৩৪-ক ধারার অপরাধীকে গ্রেফতার করতে পারে?
ক.সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট
খ.সার্জেন্ট
গ.সহকারী সাব-ইন্সপেক্টর
ঘ.সাব-ইন্সপেক্টর
১৬স্থাবর সম্পত্তি ক্রোকের নিয়ম কি?
ক.সবগুলো
খ.দখল নিয়ে
গ.রিসিভার নিয়োগ করে
ঘ.সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করে
১৭শিশু কর্তৃক কৃত কোন কিছু অপরাধ নয়, যদি শিশুর বয়স হয়—
ক.৯ বছরের নিচে
খ.১০ বছরের নিচে
গ.১১ বছরের নিচে
ঘ.১৬ বছরের নিচে
১৮পেনাল কোডের কোন ধারায় মিথ্যা গুজব ছড়ানো অপরাধে সাজা রাখা হয়েছে?
ক.৫০৫ ধারায়
খ.৫১০ ধারায়
গ.৫০৯ ধারায়
ঘ.৪০৯ ধারায়
১৯জেল প্যারেড কোন সময় অনুষ্ঠিত হয়?
ক.সকালে
খ.সন্ধ্যায়
গ.দুপুরে
ঘ.বিকালে
২০কোন সনদ ব্যতীত সড়ক, মহাসড়ক ও পাবলিক প্রেসে মোটরযান চালাতে পারবেন না?
ক.রেজিস্ট্রেশন সনদ ব্যতীত
খ.বীমা সনদ ব্যতীত
গ.কন্ডাক্টর সনদ ব্যতীত
ঘ.কোনটিই নয়
২১অভ্যাসগত অপরাধের সদাচরনের জন্য শান্তি রক্ষার মুচলেকার সময়সীমা কত বছর?
ক.৩ বছর
খ.৪ বছর
গ.১ বছর
ঘ.২ বছর
২২দুটি জেলার অন্তর্গত দুটি থানায় অভিযোগ দায়ের করা হলে চূড়ান্ত প্রতিবেদন কোথায় জমা দিতে হবে?
ক.দুইটি জেলার যেকোন একটি আদালতে
খ.চারটি জেলার আদালতে
গ.দুটি জেলার আদালতে
ঘ.তিনটি জেলার আদালতে
২৩`Servant of the state’ -এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় বলা আছে?
ক.১৪ ধারা
খ.১১ ধারা
গ.১৯ ধারা
ঘ.২০ ধারা
ব্যাখ্যা: [ধারা : ১৪, দণ্ডবিধি]
২৪কোন রেজিস্টারকে থানার আয়না বলা হয়?
ক.খতিয়ান রেজিস্টার
খ.সম্পত্তি রেজিস্টার
গ.সাধারণ ডায়রী
ঘ.এফআইআর রেজিস্টার
২৫ফাইনাল রিপোর্টের বিপরীতে ফরিয়াদী পক্ষের প্রতিকার কি?
ক.না-রাজি দরখাস্ত দায়ের করা
খ.রিভিশন দায়ের করা
গ.আপিল দায়ের করা
ঘ.রিভিউ দায়ের করা
২৬পুলিশ আইন অনুসারে চিত্তবিনোদনের টিকেট উচ্চমূল্যে বিক্রয়কারীকে কোন পদবীর পুলিশ কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?
ক.এসআই ও সার্জেন্ট
খ.কনস্টেবল
গ.এএসআই
ঘ.নায়েক
২৭আসামী পাওয়া না গেলে পরোয়ানা কি করতে হবে?
ক.আদালত কে জানাতে হবে
খ.আদালতে ফেরত দিতে হবে
গ.থানায় মুলতবি থাকবে
ঘ.খাজির হয়ে যাবে
২৮দণ্ডবিধির কোন ধারায় জজের সংজ্ঞা প্রদান করা হয়েছে?
ক.১৯ ধারা
খ.২০ ধারা
গ.২১ ধারা
ঘ.২২ ধারা
২৯স্বীকারোক্তিসমূহ রেকর্ড হবে...................পদ্ধতি অনুসারে।
ক.১৬৪ ধারায় বর্ণিত
খ.৩৬৪ ধারায় বর্ণিত
গ.১৬৭ ধারায় বর্ণিত
ঘ.৩৬৭ ধারায় বর্ণিত
৩০সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবেন?
ক.জেলা প্রশাসক
খ.চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
গ.পুলিশ সুপার
ঘ.কোনটিই নয়
৩১কোন অপরাধের জন্য একজন পুলিশ সদস্যকে জেলা পুলিশ সুপার ম্যাজিষ্ট্রেট এর নিকট প্রেরণ করতে পারে?
ক.ভীরুতার অপরাধে অপরাধী হওয়া
খ.অন্যের অথ ভয় দেখিয়ে গ্রহণ করা
গ.অন্য লোকের সাথে সম্পক স্থাপন করা
ঘ.অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান ও উৎঘাটন না করা
৩২ভিন্ন ভিন্ন অপরাধের জন্য ভিন্ন ভিন্ন দণ্ড প্রদান করলে এবং দণ্ড কিভাবে চলবে তার কোনো নির্দেশনা না থাকলে কোনটি হবে?
ক.একটি পর অন্যটি চলবে
খ.সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হবে
গ.সবগুলো একসাথে চলবে
ঘ.কোনটিই নয়
৩৩মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ দায়ের করলে ৩য় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট ফৌজদারী কার্যবিধি মোতাবেক কত টাকা ক্ষতিপুরণের আদেশ দিতে পারে?
ক.অনধিক ৫০০ টাকা
খ.অনধিক ৩০০০ টাকা
গ.অনধিক ১০০০ টাকা
ঘ.অনধিক ২০০০ টাকা
৩৪দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দন্ডাদেশ এর বিরুদ্ধে আপীল করতে হবে-
ক.দায়রা জজ আদালতে
খ.প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে
গ.চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
ঘ.যুগ্ম সেশন জজ আদালতে
৩৫আইনানুগ মাধ্যমের সাহায্যে এবং যথাযথ সতর্কতার সহিত সম্পাদিত কোন আইনানুগ কাৰ্যই ----
ক.ক). অপরাধ নহে
খ.খ). অপরাধ হিসাবে গণ্য হবে
গ.গ). ক ও খ
ঘ.ঘ). কোনটিই নয়
৩৬কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে
ক.তর্কিত বিষয়ে সত্য উদঘাটন
খ.ভিন্ন দাবী প্রতিষ্ঠা করা
গ.তার ব্যক্তিত্বের ধরর পরীক্ষা
ঘ.তার মর্যাদা পরীক্ষা
৩৭দুষ্কর্মের সহচরকে সাধারণভাবে কোন আদালত ক্ষমা করার জন্য এখতিয়ারাবান?
ক.দায়রা আদালত
খ.মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
গ.প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট
ঘ.বর্ণিত সবগুলো আদালতই এক্ষেত্রে এখতিয়ারাবান
ব্যাখ্যা: [ধারা : ৩৩৭, ফৌজদারি কার্যবিধি]
৩৮`Power to record statements and confessions’ - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?
ক.১৬২ ধারায়
খ.৩৬৫ ধারায়
গ.১৬৪ ধারায়
ঘ.৫১১ ধারায়
ব্যাখ্যা: [ধারা : ১৬৪, ফৌজদারি কার্যবিধি]
৩৯কোন অপরাধের ভয় দেখিয়ে আঘাত করা হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে?
ক.ইভটিজিং
খ.ঘুষ প্রদান
গ.অপহরণ
ঘ.নিন্দনীয় নরহত্যা
৪০ঘোষণাধীন ব্যক্তি যদি ঘোষণার সময়ের মধ্যে আদালতে হাজির হয় তাহলে আদালত কি আদেশ দিবেন?
ক.ক্রোককৃত সম্পত্তি মুক্ত করবেন
খ.আংশিক বিক্রয় করবেন
গ.ক্রোককৃত সম্পত্তি বিক্রয় করার আদেশ দিবেন
ঘ.কোনটিই নয়
৪১সংক্রামক রোগের পরীক্ষা করার জন্য নিচের কোনটি সংগ্রহ করতে হবে?
ক.নমুনা
খ.প্রসাব
গ.রক্ত
ঘ.ভিসারা
৪২ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন ফৌজদারি কার্যবিধির কত ধারার অধীন?
ক.২০০ ধারা
খ.১৯২ ধারা
গ.১৯০ ধারা
ঘ.১৯১ ধারা
ব্যাখ্যা: [ধারা : ১৯০, ফৌজদারি কার্যবিধি]
৪৩সাক্ষ্য আইনে দোষ বা স্বীকারোক্তি হলো-
ক.অপরাধ স্বীকার করা
খ.অপরাধ অস্বীকার করা
গ.মৃত্যুর কারণ ঘোষণা
ঘ.সবগুলোই
৪৪দায়রা আদালত প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে হতে হবে - এই বাধ্যবাধকতা ফৌজদারি কার্যবিধির কোন কোন ধারায় বর্ণিত আছে?
ক.৫১২ ও ২৮ ধারায়
খ.২৮ ও ৩৭৪ ধারায়
গ.৩১ ও ৩৭৪ ধারায়
ঘ.৩৭৪ ও ৩৭৫ ধারায়
ব্যাখ্যা: [ধারা : ৩৭৪ ও ৩১, ফৌজদারি কার্যবিধি]
৪৫সাক্ষ্য আইনটি কত সালে কার্যকর হয়?
ক.১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর
খ.১৮৬৫ সালের ১লা সেপ্টেম্বর
গ.১৮৬১ সালের ১লা সেপ্টেম্বর
ঘ.১৮৮৭ সালের ১লা সেপ্টেম্বর
৪৬নিচের কোনটি জনসাধারণের উৎপাত হিসেবে বিবেচিত হবে?
ক.সবগুলো
খ.কোন বিপজ্জনক প্রাণী
গ.বিস্ফোরণ ঘটাবার আশংকাযুক্ত দ্রব্য
ঘ.কোন পথ বা প্রকাশ্য স্থানের পুকুর
৪৭কোনো সম্পত্তির দখল দস্যুতার ফলে হলে সে সম্পত্তিকে কি বলে?
ক.দস্যুতার মাল
খ.বলপূর্বক গ্রহণের মাল
গ.চোরাই মাল
ঘ.ডাকাতির মাল
ব্যাখ্যা: [ধারা : ৪১০, দণ্ডবিধি];
৪৮ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে আদালত উপদ্রব অথবা বিপদাশংকার জরুরি ক্ষেত্রে তৎক্ষণাৎ আদেশ জারি করেন?
ক.১৪৪ ধারা
খ.১৫৪ ধারা
গ.১৪৫ ধারা
ঘ.১৪৭ ধারা
৪৯সাক্ষ্য অপর্যাপ্ত হলে অভিযুক্ত ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের পর মুক্তি দিতে কে ক্ষমতাবান?
ক.ক + খ
খ.ক. থানার অফিসার ইনচার্জ
গ.খ. তদন্তকারী পুলিশ কর্মকর্তা
ঘ.ঘ. সার্কেল অফিসার
৫০মামলার তদন্তকারী অফিসার পিআরবি ৬৬ নিয়মানুযায়ী মামলা প্রত্যাহার করতে পারবেন কার অনুমতি নিয়ে?
ক.ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার
খ.ম্যাজিস্ট্রেট
গ.পুলিশ সুপার
ঘ.থানার অফিসার ইনচার্জ