হোম / পূর্ণাঙ্গ মডেল টেষ্ট / মডেল টেষ্ট - ৮৭
মডেল টেষ্ট - ৮৭
৫০ প্রশ্ন১দণ্ডবিধির ৩৭৮ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?
ক.চুরি
খ.চুরির শাস্তি
গ.বাসগৃহ ইত্যাদিতে চুরি
ঘ.বলপূর্বক গ্রহণ
ব্যাখ্যা: [ধারা : ৩৭৮, দণ্ডবিধি]
২বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারেন?
ক.৩ বছর
খ.১০ বছর
গ.৭ বছর
ঘ.৫ বছর
৩সরকার যাবজ্জীবন কারাদণ্ডকে অনুর্ধ্ব ২০ বছর মেয়াদী কারাদণ্ডে পরিণত করতে পারে - এটি কোন আইনের কোন ধারায় বলা আছে?
ক.দণ্ডবিধির ৫৪ ধারায়
খ.দণ্ডবিধির ৫৫ ধারায়
গ.ফৌজদারি কার্যবিধির ৪০৪ ধারা
ঘ.ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৫৫ , দণ্ডবিধি]
৪ফৌজদারী কার্যবিধির কোন ধারা মোতাবেক জমি প্রভৃতি আশঙ্কিত বিপদের ক্ষেত্রে তাৎক্ষণিক বলবৎ এর আদেশ দেওয়া হয়?
ক.১৪৫ ধারা
খ.১৪৪ ধারা
গ.১৪১ ধারা
ঘ.১৪৮ ধারা
৫কোনো সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কত পরিমাণ দণ্ড প্রদান করা যাবে?
ক.সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড
খ.সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
গ.সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড
ঘ.সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড
ব্যাখ্যা: [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি]
৬demeanour of witnesses --- বলতে আপনি নিচের কোনটি বোঝেন?
ক.সাক্ষীর আচরণের মনোবিজ্ঞান বিশেষজ্ঞ কর্তৃক ব্যাখ্যা
খ.সাক্ষ্য দেবার সময় সাক্ষীর নার্ভাসনেস
গ.সাক্ষ্য দেবার সময় সাক্ষীর আচরণ সংক্রান্ত তথ্য
ঘ.সাক্ষ্য দেবার সময় সাক্ষীর বিব্রত হওয়া
ব্যাখ্যা: [আদেশ ১৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি]
৭ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারার পুলিশ রিপোর্ট কে প্রেরণ করবে?
ক.থানার ভারপ্রাপ্ত কর্মকতা
খ.সাব ইন্সপেক্টর
গ.পুলিশ সুপার
ঘ.আদালত
৮মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?
ক.৩০
খ.৩১
গ.৩২
ঘ.৩৩
ব্যাখ্যা: [ধারা : ৩২, সাক্ষ্য আইন];
৯ডাকাতি করার প্রস্তুতি গ্রহণের শাস্তি পেনাল কোডের কত ধারা?
ক.পেনাল কোডের ৩৯৯ ধারা
খ.পেনাল কোডের ৩৯৮ ধারা
গ.পেনাল কোডের ৪০০ ধারা
ঘ.পেনাল কোডের ৪১২ ধারা
১০সরকার হাইকোর্টের সঙ্গে পরামর্শক্রমে কোন ম্যাজিস্ট্রেটের ওপর প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে-
ক.মেট্রোপলিটন এলাকার বাইরে
খ.মেট্রোপলিটন এলাকার ভিতরে
গ.সারা দেশের যেকোন স্থানে
ঘ.শুধুমাত্র বিশেষ কিছু স্থানে
১১পুলিশ আইন (Police Act) কত সালে প্রণীত হয়?
ক.১৮৬১
খ.১৮০১
গ.১৮৪১
ঘ.১৮৬০
১২হাইকোর্ট বিভাগ ৩৭৬ ধারায় যে দণ্ডাদেশ বহাল রেখে বা নতুন যে শাস্তি বা অন্য যে আদেশ দিবে তা স্বাক্ষর করবে সর্বনিম্ন কত জন বিচারক?
ক.২ জন
খ.৪ জন
গ.৩ জন
ঘ.৫ জন
ব্যাখ্যা: [ধারা : ৩৭৭, ফৌজদারি কার্যবিধি]
১৩জরিমানা আদায়ের পরোয়ানা কার্যকর করার জন্য অপরাধীকে-
ক.উপরের সবগুলো
খ.গ্রেফতার করা যাবে না
গ.জেলে আটক রাখা যাবে না
ঘ.স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে
১৪C B কে আঘাত করে। এই প্ররোচনায় B ভয়ংকর উত্তেজিত হয়। B এর উত্তেজনার সুযোগে তাকে দিয়ে C কে হত্যা করানোর উদ্দেশ্যে তৃতীয় ব্যক্তি A, B এর হাতে একটি ছুরি দেয়। ছুরিটি দিয়ে B, C কে হত্যা করে। এক্ষেত্রে B কোন ধারা অধীনে শাস্তিযোগ্য নরহত্যা করেছে?
ক.৩০৪
খ.৩০০
গ.৩০২
ঘ.৩০৫
১৫২৬৪ ধারামতে প্রতারণামূলকভাবে ভুয়া ওজন মাপার যন্ত্র জেনে ব্যবহার করলে............।
ক.৪ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদণ্ড
খ.৩ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদণ্ড
গ.১ বছর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদণ্ড
ঘ.৬ মাস পর্যন্ত যে কোন বর্ণনার কারাদণ্ড
১৬দণ্ডবিধির ৩৩৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?
ক.গুরুতর আঘাত
খ.প্ররোচণার দরুণ স্বেচ্ছাকৃতভাবে আঘাত
গ.স্বেচ্ছাকৃতভাবে আঘাত
ঘ.প্ররোচণার দরুণ স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত
ব্যাখ্যা: [ধারা : ৩৩৫, দণ্ডবিধি]
১৭’ক’ শিশু য সমভিব্যাহারে একটি জ্বলন্ত ঘরে রয়েছে। নীচে লোকজন একটি কম্বল ধরে রেখেছে। ’ক’ শিশুটিকে গৃহচূড়া হতে নিক্ষেপ করে ফলে শিশুটি মৃত্যুর মুখে পতিত হয় । ’ক’ কোন অপরাধ করেনি-
ক.ধারা-৯২ দন্ডবিধি
খ.ধারা-৮৮ দন্ডবিধি
গ.ধারা ৭৫ দন্ডবিধি
ঘ.ধারা-৭৮ দন্ডবিধি
১৮মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক খ শ্রেণীর মাদকদ্রব্য কোনটি?
ক.গাজা
খ.হিরোইন
গ.আফিম
ঘ.সবগুলো
১৯নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সংক্রান্ত মামলার যে কোন স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা-----
ক.দ্বিতীয় শ্রেণির ম্যাজিষ্ট্রেটের
খ.তৃতীয় শ্রেণির ম্যাজিষ্ট্রেটের
গ.প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেটের
ঘ.বর্ণিত সকলেই
২০ডাকাতির মাধ্যমে লব্ধ চোরাই সম্পত্তি কেউ জেনে-বুঝে তার কাছে রাখলে সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?
ক.২ বছর পর্যন্ত কারাদণ্ড
খ.৩ বছর পর্যন্ত কারাদণ্ড
গ.৭ বছর পর্যন্ত কারাদণ্ড
ঘ.যাবজ্জীবন কারাদণ্ড
ব্যাখ্যা: [ধারা : ৪১২, দণ্ডবিধি]
২১নবজাতক শিশু বলতে কি বুঝায়?
ক.অনুর্ধ্ব ৪০ দিনের শিশু
খ.অনুর্ধ্ব ৯০ দিনের শিশু
গ.অনুর্ধ্ব ৩০ দিনের শিশু
ঘ.অনুর্ধ্ব ৬০ দিনের শিশু
২২ক একজন দোভাষী বা অনুবাদক। সে একটি শপথমূলে সঠিকভাবে অনুবাদ করতে বা দোভাষীর কাজ করতে আইনত বাধ্য। এমতাবস্থায় সে কোনো উক্তি বা বিবৃতি কিংবা দলিলের তরজমা বা অনুবাদকে সঠিক বলে সনাক্ত করে। কিন্তু উক্ত তরজমা বা অনুবাদ সঠিক নয় এবং সে উহা সঠিক বলে বিশ্বাস করে না। ক এখানে নিচে বর্ণিত কোন অপরাধটি করেছে?
ক.মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন
খ.মিথ্যা সাক্ষ্য দান
গ.সাক্ষ্য বিকৃত করা
ঘ.বর্ণিত সবগুলোই সঠিক
ব্যাখ্যা: [ধারা : ১৯১, দণ্ডবিধি]
২৩পুলিশ রিমান্ডের ধারা কোনটি?
ক.Crpc-এর ১৬৭ ধারা
খ.Crpc-এর ১৫৪ ধারা
গ.Crpc-এর ১৫৫ ধারা
ঘ.Crpc-এর ১৬০ ধারা
২৪চুরির বিরুদ্ধে প্রতিরোধের অধিকার বলবৎ থাকে ----
ক.সর্বক্ষেত্রে
খ.অপরাধী পলাযন রা করা পর্যন্ত
গ.সরকারি কর্তৃপক্ষের সাহায্য না পাওয়া পর্যন্ত
ঘ.সম্পত্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত
২৫পিতা মাতার বিবাহ বিচ্ছেদ হলে সন্তান কার সঙ্গে থাকবে এ বিষয়ে কার মতামত প্রাধান্যতা পাবে?
ক.সন্তান মতামত
খ.পরিবারের মতামত
গ.মাতা মতামত
ঘ.পিতা মতামত
২৬কত বয়সের স্ত্রীর সাথে যৌনমিলন ধর্ষণ নয়?
ক.১৪ বছরের উপরে
খ.১৬ বছরের উপরে
গ.১৭ বছরের উপরে
ঘ.১৮ বছরের উপরে
২৭মানুষের মৃতদেহকে অবমাননা করার অপরাধ সাধারণত কি ধরণের হয়ে থাকে?
ক.ঘটনাটি জামিনযোগ্য, আমলযোগ্য এবং আপোসযোগ্য নহে
খ.ঘটনাটি জামিনযোগ্য নহে, আমলযোগ্য এবং আপোসযোগ্য নহে
গ.ঘটনাটি জামিনযোগ্য, আমলযোগ্য নয় এবং মীমাংসযোগ্য
ঘ.ঘটনাটি জামিনযোগ্য নহে, আমলযোগ্য নহে এবং আপোসযোগ্য নহে
২৮হাজত খানায় আসামী রাখার পূর্বে ডিউটি অফিসার এর দায়িত্ব কি?
ক.(ঘ). ক ও খ
খ.(ক). আসামী যাহাতে পলায়ন করতে না পারে ও আত্মহত্যা করতে না পারে সে বিষয় দেখা
গ.(খ). রশি বা দড়ি থাকলে অপসারণ করা
ঘ.(গ). জেনারেল ডাইরীতে শুধু মাত্র লিপিবদ্ধ করা
২৯পুলিশ আইনকে পাঁচ আইন বলা হয় কেন?
ক.১৮৬১ সালে প্রণীত তাই
খ.শুধু পুলিশ বাহিনীর জন্য ব্যবহৃত তাই
গ.১৮৬১ ৫নং ক্রমিকে পাস করা হয় তাই
ঘ.৫ সদস্য বিশিষ্ট কমিটি ছিল তাই
৩০পিআরবি অনুযায়ী অফিসারগণ বলতে কাকে বুঝায়?
ক.কনস্টেবল
খ.এএসপি
গ.সাব-ইন্সপেক্টর
ঘ.সবাই
৩১FIR এর পূর্ণাঙ্গ শব্দরূপ কোনটি?
ক.First Investigation Report
খ.Final Request Report
গ.Fast Inspection Report
ঘ.First Information Report
৩২জবানবন্দি কি?
ক.সাক্ষীর বিবৃত্তি
খ.ম্যাজিস্ট্রেটের বিবৃতি
গ.উকিলের বিবৃতি
ঘ.কোনটিই নয়
৩৩সাক্ষ্য আইন মোতাবেক যা কোনভাবেই প্রাসঙ্গিক নয় তা কিভাবে প্রাসঙ্গিক হয়?
ক.আসামীর অযুহাতের মাধ্যমে
খ.সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে
গ.আসামীর স্বীকারোক্তির মাধ্যমে
ঘ.দোষ স্বীকারের মাধ্যমে
৩৪নিচের কি কারণে চার্জে পূর্ববর্তী দন্ডের ঘটনা, তারিখ ও স্থান বর্ণনা করা হয়?
ক.শাস্তি বৃদ্ধি ও ভিন্ন ধরনের শাস্তির জন্য
খ.শাস্তি বৃদ্ধির জন্য
গ.ভিন্ন ধরনের শাস্তির জন্য
ঘ.শাস্তি কমানোর জন্য
৩৫কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারেন?
ক.রাষ্ট্রপতি
খ.প্রধানমন্ত্রী
গ.অ্যাটর্নি-জেনারেল
ঘ.সরকার
৩৬সম্পত্তি রেজিস্টার-এর পিআরবি
ক.৩৭৯ বিধি
খ.৩৩০ বিধি
গ.৩২১ বিধি
ঘ.৩২০ বিধি
৩৭নিচের কে মহামারি প্রাদুর্ভাব সম্পর্কে দৈনন্দিন প্রতিবেদন দাখিল করে?
ক.থানার অফিসার ইনচার্জ
খ.কোর্ট ইন্সপক্টের
গ.সার্কেল অফিসার
ঘ.রিজার্ভ অফিসার
৩৮দন্ডবিধি মোতাবেক সম্মতি কখন সম্মতি হিসেবে গণ্য হয় না?
ক.সবগুলোই
খ.ভয় দেখিয়ে সম্মতি আদায় করলে
গ.ভ্রান্ত ধারণার ফলে আদায়কৃত সম্মতি
ঘ.ক্ষতির সম্ভাবনা রয়েছে জানা সত্বেও আদায়কৃত সম্মতি
৩৯সাক্ষ্য আইনের কোন ধারায় প্রমাণের দায়ভার কখনও পরিবর্তন হয় না?
ক.১০১ ধারা
খ.১০০ ধারা
গ.১৫৮ ধারা
ঘ.১৪৫ ধারা
৪০পলাতক ব্যক্তিকে সর্বনিম্ন কত দিনের মধ্যে হাজির হবার জন্য আদালত হুলিয়া জারী করতে পারে?
ক.কোন নির্দিষ্ট সময় নেই
খ.২০ দিন
গ.১৫ দিন
ঘ.৩০ দিন
৪১ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট কখন দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করতে পারে?
ক.অপরাধের তদন্তের সময় বা অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে
খ.অপরাধের তদন্তের সময়
গ.অনুসন্ধান বা বিচার শুরু হবার পূর্বে
ঘ.মামলার যে কোন সময়
৪২প্রাসঙ্গিকতার উল্লেখ আছে কত ধারা থেকে কত ধারায়?
ক.৫ থেকে ৫৪ ধারা
খ.৫ থেকে ৫৫ ধারা
গ.৫ থেকে ৫৬ ধারা
ঘ.৫ থেকে ৫৭ ধারা
৪৩পিআর বন্দীর আঙ্গুলের ছাপ নিতে হবে?
ক.স্থানান্তরের পূর্বে
খ.যে কোনো সময়
গ.স্থানান্তরের পরে
ঘ.কখনও নয়
৪৪পুলিশ আইন মোতাবেক দন্ড কত প্রকার?
ক.২ প্রকার
খ.৫ প্রকার
গ.৩ প্রকার
ঘ.৪ প্রকার
৪৫আদালত কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে আদালতের অফিসার X অনুসন্ধান করার পর Y কে Z মনে করে গ্রেফতার করে। X কোন ধরনের অপরাধ করেছে?
ক.কোন অপরাধ করেনি
খ.অবৈধ গ্রেফতার
গ.অবৈধ আটক
ঘ.বৈআইনী বাধা প্রদান
৪৬মামলার প্রাথমিক তথ্য বিবরণী পাওয়ার পর আদালতের অফিসার কোন রেজিস্টারে লিপিবদ্ধ করবেন?
ক.জেনারেল রেজিস্টার (জিআর)
খ.নন জেনারেল রেজিস্টার (ননজিআর)
গ.নালিশ রেজিস্টার (সিআর)
ঘ.আপিল রেজিস্টার
৪৭নিম্নের কোনটি ইলেকট্রনিক এর মাধ্যমে প্রচার ধর্মীয় মূল্যবোধের শামিল-
ক.গ) ক ও খ
খ.ক) ওয়েবসাইট এর মাধ্যমে জ্ঞাত সারে ধর্মীয় মূল্যবোধ আঘাত
গ.খ) উসকানি প্রদানে অভিপ্রায় ওয়েবসাইট তথ্য প্রচার
ঘ.ঘ) কোনটিই নয়
৪৮“দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে সেক্ষেত্রে কারাদন্ডের মেয়াদ বাদ দিতে হবে”- এটা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বিধান?
ক.৩৫ক
খ.৩৫খ
গ.১৫৫
ঘ.৪৩৯
৪৯পাসপোর্ট আইনের কোন ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়?
ক.৪ ধারা
খ.৫ ধারা
গ.২ ধারা
ঘ.৩ ধারা
৫০থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার নিম্নের কোন ধরণের মৃত্যুর অনুসন্ধান করবে?
ক.উপরের সবগুলো
খ.আত্মহত্যা
গ.অন্য ব্যক্তি, প্রাণী, যন্ত্রপাতি দ্বারা বা দূর্ঘটনার ফলে মৃত্যু
ঘ.সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যু