হোম / পূর্ণাঙ্গ মডেল টেষ্ট / মডেল টেষ্ট - ৯১
📥 Export CSV (অ্যাডমিন ফরম্যাট)

মডেল টেষ্ট - ৯১

৫০ প্রশ্ন
অপরাধের ষড়যন্ত্রের ক্ষেত্রে দণ্ডবিধিতে সুস্পষ্ট বিধান না থাকলে সর্বোচ্চ সাজা হতে পারে কত মাস?
ক.৩ মাস
খ.৬ মাস
গ.৯ মাস
ঘ.১২ মাস
A জনৈক অনবাদক। সে একটি শপথমুলে কঠিনভাবে অনুবাদ করতে বা অনুবাদকের কাজ করতে আইনত বাধ্য। এমতাবস্থায় সে কোন উক্তি বা বিবৃতি বা দলিলের অনুবাদকে সঠিক বলে সনাক্ত করে। কিন্তু উক্ত অনুবাদ সঠিক নয় এবং সে তা সঠিক বলে বিশ্বাস করেনা। A কোন ধরনের অপরাধ করেছে?
ক.বিশ্বাসভঙ্গ
খ.মিথ্যা সাক্ষ্যদান
গ.জালিয়াতি
ঘ.কোনটি নয়
ডিজিটাল নিরাপত্তা আইনের কত ধারায় ফরেনসিক প্রমাণের বিচারিক সাক্ষ্যগত মূল্য বহন করবে?
ক.ধারা-৫৮
খ.ধারা-১৮
গ.ধারা- ২৮
ঘ.ধারা-৪৮
ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারার বিষয়বস্তু কী?
ক.আমলযোগ্য মামলার তদন্তের রিপোর্ট
খ.ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বীকারোক্তি গ্রহণ
গ.পুলিশের সাক্ষী তলবের ক্ষমতা
ঘ.পুলিশ কর্তৃক সাক্ষী পরীক্ষাকরণ
ব্যাখ্যা: [ধারা : ১৬১, ফৌজদারি কার্যবিধি]
একটি দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে -
ক.চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে
খ.পুলিশ সুপারের কাছে
গ.সংশ্লিষ্ট থানার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে
ঘ.বর্ণিত প্রত্যেকের কাছেই
ব্যাখ্যা: [ধারা : ৩৭৩, ফৌজদারি কার্যবিধি]
পেনশন সুবিধা প্রাপ্তির জন্য পেনশন যোগ্য চাকুরীকাল অন্ততঃ পক্ষে হতে হবে?
ক.২৫ বছর
খ.২০ বছর
গ.১০ বছর
ঘ.১৫ বছর
মানসিক ভারসাম্যহীন মুকুল মিয়া দীর্ঘ ৯ বৎসর যাবৎ নিরুদ্দেশ। অনেক সন্ধানেও তার খোঁজ মেলেনি। সম্প্রতি তার পুত্র হৃদয় মিয়া আদালতে মুকুল মিযার সম্পত্তি বাটোয়ারার জন্য আবেদন জানায়। কিন্তু মুকুল মিয়ার স্ত্রী স্মৃতি বিবি ও কন্যা সুখবাণু আদালতে মুকুল মিয়াকে জীবিত দাবি করে সম্পত্তি বাপোয়ারা চান না। নিচের কোনটি সঠিক?
ক.আদালত মৃত ধরে নিতে বাধ্য
খ.স্ত্রী-কন্যার আবেদনে আদালত মুকুল মিয়াকে জীবিত ধরে নিতে বাধ্য
গ.আদালতের নিকট যেটি সঠিক মনে সেটি ধরে নিবেন
ঘ.আদালত জীবিত ধরে নিতে বাধ্য
ফৌজদারী কার্যবিধি অনুসারে কোন ব্যক্তির সদাচরণের জন্য মুচলেকা দেয়ার আদেশ দিতে পারেন -
ক.জেলা ম্যাজিস্ট্রেট
খ.প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
গ.থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ঘ.চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
এসিড অপরাধ দমন আইন মোতাবেক এসিড নিক্ষেপ করে মৃত্যু ঘটানোর দন্ড কত ধারায় বর্ণিত রয়েছে?
ক.৪ ধারা
খ.৫ ধারা
গ.৬ ধারা
ঘ.৩ ধারা
১০মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী বিশেষ জজ কোন মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিলে কত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে?
ক.৬ মাস
খ.১ মাস
গ.৩ মাস
ঘ.২ মাস
১১জনসাধারণের শান্তিরক্ষার প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন—
ক.সরকার
খ.দায়রা আদালত
গ.পুলিশ সুপার
ঘ.জেলা প্রশাসক
১২Res Gestae বলতে সাক্ষ্য আইনে কী বোঝায়?
ক.কোনো একধিক ঘটনা পরস্পর অতি পৃথক
খ.কোনো একাধিক ঘটনা অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত
গ.কোনো ঘটনার স্বাতন্ত্র্য
ঘ.কোনো ঘটনার অপ্রাসঙ্গিকতা
ব্যাখ্যা: [ধারা : ৬-১১, সাক্ষ্য আইন]
১৩মৃত্যুকালীন বিবৃতি কার কার নিকট প্রদান করা যায়?
ক.ডাক্তার
খ.পুলিশ অফিসার
গ.ম্যাজিস্ট্রেট
ঘ.ক, খ ও গ এর নিকট
১৪ফৌজদারি কার্যবিধির কত ধারায় ফৌজদারি আদালতের শ্রেণি বিভাগ রয়েছে?
ক.৬ ধারা
খ.১১ ধারা
গ.৭ ধারা
ঘ.১০ ধারা
১৫রেলওয়ে আইন বলবৎ হয়—
ক.দেশের সকল নাগরিকের ক্ষেত্রে
খ.শুধু রেলওয়ে কর্মচারীগণের ক্ষেত্রে
গ.শুধু রেলওয়ে পুলিশের ক্ষেত্রে
ঘ.শুধু টিকেট বিহীন যাত্রীদের ক্ষেত্রে
১৬শিশু কোন অপরাধ করলে শিশুটি সরকারী চাকরী -----
ক.পাবে
খ.আদালতে অনুমতি সাপেক্ষ পাবে
গ.পাবে না
ঘ.ডিসি’র অনুমতি সাপেক্ষে পাবে
১৭পুলিশ আইন, ১৮৬১ প্রযোজ্য -
ক.পৌর এলাকায়
খ.সমগ্র বাংলাদেশ
গ.জেলা সদরে
ঘ.মহানগরী এলাকায়
১৮অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলে তার শাস্তি সাধারণভাবে কোনটি?
ক.২ বছর পর্যন্ত কারাদণ্ড
খ.৩ বছর পর্যন্ত কারাদণ্ড
গ.৭ বছর পর্যন্ত কারাদণ্ড
ঘ.১০ বছর পর্যন্ত কারাদণ্ড
ব্যাখ্যা: [ধারা : ৪০৩, দণ্ডবিধি];
১৯ফৌজদারি মামলায় ----- প্রাসঙ্গিক হয়েও ----- প্রাসঙ্গিক নয়।
ক.পূর্ববর্তী সচ্চরিত্র, পূর্ববর্তী অসৎচরিত্র
খ.পূর্ববর্তী অসৎচরিত্র, পূর্ববর্তী সৎ চরিত্র
গ.পূর্ববর্তী অসৎচরিত্র, পূর্ববর্তী দণ্ডাদেশ
ঘ.সবগুলো সঠিক
২০ওবি রেজিস্টার কোথায় রক্ষণাবেক্ষণ করা হয়?
ক.সার্কেল অফিসে
খ.থানায়
গ.পুলিশ অফিসে
ঘ.কোর্টে
২১মালখানা রেজিস্টার কোথায় রক্ষণাবেক্ষণ করা হয়?
ক.আদালতে
খ.থানায়
গ.সার্কেল
ঘ.পুলিশ অফিসে
২২নিচের কোন ধরণের মাদক মামলার বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে নিষ্পন্ন করতে হবে?
ক.সাত বছরের অধিক কারাদন্ড না হলে
খ.মাদকদ্রব্য অপরাধটির শাস্তি যাবজ্জীবন কারাদন্ড না হলে
গ.দশ বছরের অধিক কারাদন্ড না হলে
ঘ.মাদকদ্রব্য অপরাধটির শাস্তি মৃত্যুদন্ড না হলে
২৩‘কোন পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা’-এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?
ক.১০৮ ধারা
খ.১৫৪ ধারা
গ.১৩৬ ধারা
ঘ.১৫৭ ধারা
ব্যাখ্যা: [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন]
২৪পুলিশ আইনের ৩৪ক ধারার অপরাধস্থল কোনটি?
ক.ক. চিত্তবিনোদনস্থল
খ.খ. পৌর এলাকায়
গ.গ. মেট্রো এলাকায়
ঘ.ঘ. ক ও খ উভয়ই
২৫জালিয়াতির সাজা দণ্ডবিধির কোন ধারায় দেওয়া আছে?
ক.৪৬৫ ধারা
খ.৪৬২খ ধারা
গ.৪৬৪ ধারা
ঘ.৩৩ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৪৬৫, দণ্ডবিধি]
২৬স্বীকৃতি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?
ক.স্বীকৃতি শুধুই মৌখিক হতে পারে না
খ.স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়
গ.স্বীকৃতি প্রাসঙ্গিক ঘটনার অনুমান নয়
ঘ.সঠিক উত্তর নেই
ব্যাখ্যা: [ধারা : ৩১, সাক্ষ্য আইন]
২৭একজন দুষ্কর্মে সহযোগী যোগ্য সাক্ষী হবে?
ক.সহযোগী আসামীর বিরুদ্ধে
খ.খালাসপ্রাপ্ত ব্যাক্তির বিরোদ্ধে
গ.ঘনিষ্ট ব্যাক্তির বিরোদ্ধে
ঘ.পরিচিত ব্যাক্তির বিরোদ্ধে
২৮এক দায়রা বিভাগ হতে অন্য দায়রা বিভাগে মামলা স্থানান্তর করতে কোথায় আবেদন করতে হয়?
ক.হাইকোর্ট বিভাগে
খ.সংশ্লিষ্ট দায়রা আদালতে
গ.জেলা জজের নিকট
ঘ.বর্ণিত আদালতগুলোর যেকোনোটিতে
ব্যাখ্যা: [ধারা : ৫২৬, ফৌজদারি কার্যবিধি]
২৯অনাধিক কত টাকা পর্যন্তত জরিমানা করলে তার বিরুদ্ধে আপীল করা যাবে না?
ক.৫০ টাকা
খ.২০০ টাকা
গ.১০০ টাকা
ঘ.৫০০ টাকা
৩০প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারী আদালতের বিচারক হন -
ক.চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
খ.জেলা জজ
গ.দায়রা জজ
ঘ.জেলা ম্যাজিস্ট্রেট
৩১১৮৬১ সালের পুলিশ আইনের কত ধারায় লঘুদন্ড ও গুরুদন্ডের বিধান রয়েছে?
ক.৭ ধারা
খ.৫ ধারা
গ.১০ ধারা
ঘ.২৩ ধারা
৩২ডিসচার্জ হলে সরকারি কাজে পুনরায় নিয়োগ-
ক.নিষিদ্ধ হয় না
খ.নিষিদ্ধ হয়
গ.পেতে পারে
ঘ.কোনটিই নয়
৩৩সাক্ষ্য আইনের অনুমান করতে পারে, অনুমান করবে এবং চূড়ান্ত প্রমাণ সম্পর্কিত ধারা হলো-
ক.৩ ধারা
খ.৪ ধারা
গ.৫ ধারা
ঘ.৬ ধারা
৩৪৪৫. হাইকোর্ট ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় গর্ভবতী মহিলার মৃত্যদণ্ড স্থগিত রাখার আদেশ দিতে পারেন?
ক.৩৮২ ধারা
খ.৩৮১ ধারা
গ.৩৩৯-ক ধারা
ঘ.কোনটি নয়
৩৫“ক্রোককৃত সম্পত্তি প্রাণী অথবা পচনশীল প্রকৃতির হলে আদালত প্রয়োজন মনে করলে অবিলম্বে তা বিক্রয়ের আদেশ দিতে পারবেন” এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?
ক.৮৮(৫)
খ.৮৮(১)
গ.৮৯ (৩)
ঘ.৮৯(২)
৩৬ফৌজদারী কার্যবিধি মোতাবেক ম্যাজিস্ট্রেট কতদিনের মধ্যে মামলার বিচার কাজ সম্পন্ন করবে?
ক.১৮০ দিন
খ.৬০ দিন
গ.৩০ দিন
ঘ.৯০ দিন
৩৭সাক্ষ্য আইন অনুসারে কোন কোন বিষয়ে আদালত Leading Question করার অনুমতি দিবেন?
ক.যথেষ্টভাবে প্রমাণিত বিষয়
খ.পরিচয়মূলক বিষয়
গ.অবিতর্কিত বা স্বীকৃত বিষয়
ঘ.উপরের সবগুলো
৩৮ফৌজদারী কার্যবিধির কোন ধারা মোতাবেক অপরাধের ঘটনাস্থল একাধিক হলে বা অপরাধ এক জেলায় আংশিক এবং অন্য জেলায় আংশিক সংঘটিত হলে যেকোন একটি এখতিয়ারাধীন আদালতে বিচার করতে হবে?
ক.১৮২ ধারা
খ.১৮৩ ধারা
গ.১৮০ ধারা
ঘ.১৮১ ধারা
৩৯বিশেষ ম্যাজিস্ট্রেট এর অফিস ও আদালতের প্রাথমিক পরিচয় সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে?
ক.৯ ধারা
খ.১০ ধারা
গ.১১ ধারা
ঘ.১২ ধারা
ব্যাখ্যা: [ধারা : ১২, ফৌজদারি কার্যবিধি]
৪০জামাল একটি নীল কারখানার ম্যানেজার হয়ে নীলের বীজ বিক্রেতার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মালিকের সম্মতি ছাড়া ক্রয়কৃত বীজের উপর কমিশন গ্রহণ করে। এক্ষেত্রে উক্ত গৃহীত কমিশনের ব্যাপারে জামাল কি?
ক.জিম্মাদার
খ.মালিক
গ.ভোগকারী
ঘ.আত্মসাৎকারী
৪১নিচের কোন আইনে সাক্ষ্য আইন ব্যবহার করা হয় না?
ক.সবকটি
খ.নৌ-শৃঙ্খলা আইন
গ.বিমান বাহিনী আইন
ঘ.সেনাবাহীনি আইন
৪২ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি লেখা শেষে কাকে উক্ত জবানবন্দি দেখাবেন এবং পড়ে শুনাবেন?
ক.স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারীকে
খ.মামলার এজাহারকারীকে
গ.পাবলিক প্রসিকিউটরকে
ঘ.সবগুলো
৪৩অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাধারণ শাস্তি কি?
ক.২ বছর পর্যন্ত কারাদণ্ড
খ.৩ বছর পর্যন্ত কারাদণ্ড
গ.৭ বছর পর্যন্ত কারাদণ্ড
ঘ.১০ বছর পর্যন্ত কারাদণ্ড
ব্যাখ্যা: [ধারা : ৪০৬, দণ্ডবিধি]
৪৪চূড়ান্ত প্রতিবেদন কত প্রকার?
ক.৫ প্রকার
খ.৩ প্রকার
গ.৬ প্রকার
ঘ.৭ প্রকার
৪৫অপরাধের উপাদান কোনটি?
ক.সবগুলো
খ.ইচ্ছা
গ.চেষ্টা
ঘ.প্রস্তুতি
৪৬চার্জশীটের পেছনের পাতায় অভিযুক্তের কি বিষয়ের নোট দিতে হয়?
ক.পিসিপিআর যাচাইকৃত
খ.অপরাধের ধারা
গ.সম্পত্তির বিবরণ
ঘ.আলামতের বিবরণ
৪৭গ্রেফতারকৃত ব্যক্তি পালিয়ে যাওয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়?
ক.পলায়ন প্রতিরোধের জন্য যতটুকু প্রয়োজন
খ.অতিরিক্ত বল প্রয়োগ
গ.আসামির চোখ বাঁধা
ঘ.আসামিকে নির্যাতন
৪৮মানিলন্ডারিং এর সংজ্ঞা কত ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে?
ক.মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২(ফ) ধারা
খ.মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২(গ) ধারা
গ.মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২(ঘ) ধারা
ঘ.মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২(ক) ধারা
৪৯চুরির উপাদান হিসেবে নিচের কোনটি সঠিক নয়?
ক.স্থাবর সম্পত্তি
খ.অস্থাবর সম্পত্তি
গ.অসাধুভাবে
ঘ.স্থানান্তর করা
ব্যাখ্যা: [ধারা : ৩৭৮, দণ্ডবিধি]
৫০দায়রা আদালতে বিচারকালে আসামিকে আত্মপক্ষ সমর্থনের জন্য আহবান করা হয় ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী?
ক.ক. ২৫৬ ঝ
খ.খ. ২৬৫
গ.গ. ২৬৫ এ
ঘ.ঘ. ক ও খ উভয়ই