হোম / পূর্ণাঙ্গ মডেল টেষ্ট / মডেল টেষ্ট - ৯৪
মডেল টেষ্ট - ৯৪
৫০ প্রশ্ন১অপরাধজনক বিশ্বাসভঙ্গের অপরাধ সংঘটিত হবার ক্ষেত্রে দফায় দফায় অপরাধটি সংঘটিত হলে চার্জ গঠনের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
ক.একটিমাত্র চার্জ গঠন করে বিচার করা যাবে সাধারণভাবে
খ.অপরাধগুলো এক বছরের ভেতরে সংঘটিত হলে সে সম্পর্কে একটি মাত্র চার্জ গঠন করা যথেষ্ট
গ.নির্দিষ্ট সময় বা টাকার পরিমাণ আনুমানিকভাবে উল্লেখ করলেই যথেষ্ট হবে
ঘ.প্রত্যেকটি দফার অপরাধের জন্য আলাদা আলাদাভাবে মামলার চার্জ গঠিত হবে
ব্যাখ্যা: [ধারা : ২২২, ফৌজদারি কার্যবিধি]
২২০১৮ সালের সরকারি কর্মচারি আইন অনুসারে কোনটি গুরুদন্ড?
ক.চাকরি হতে অপসারণ
খ.নিম্নপদ বা নিম্নতর বেতন স্কেলে অবমিতকরণ
গ.বাধ্যতামূলক অবসর প্রদান
ঘ.সবগুলো
৩ফৌজদারি কার্যবিধির অধীন প্রত্যেকটি তদন্ত শেষ করতে হয় কতদিনের মধ্যে?
ক.অনাবশ্যক বিলম্ব ছাড়া
খ.কোনো নির্ধারিত মেয়াদ নেই
গ.ম্যাজিস্ট্রেট যে সময় নির্ধারণ করে
ঘ.পুলিশ যেমনটা মনে করে
ব্যাখ্যা: [ধারা : ১৭৩, ফৌজদারি কার্যবিধি]
৪দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশ এর বিরুদ্ধে আপীল করতে হবে?
ক.চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
খ.প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে
গ.যুগ্ম সেশন জজ আদালতে
ঘ.দায়রা জজ আদালতে
৫নিচের কোনটি সঠিক নয়?
ক.সাক্ষী পুলিশ অফিসারের সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য
খ.পুলিশ অফিসারের নিকট সাক্ষীর দেওয়া বিবৃতি উক্ত অফিসার লিপিবদ্ধ করবেন
গ.পুলিশ অফিসারের নিকট প্রত্যেক ব্যক্তির দেওয়া বিবৃত্তি পৃথক পৃথকভাবে লিপিবন্দ করতে হবে
ঘ.সবগুলো সঠিক
৬গ্রেফতারী পরোয়ানার নিম্নলিখিত উপাদান থাকতে হবে?
ক.আদালতের সীলমোহর
খ.থানার নাম
গ.তামিলকারী অফিসারের নাম
ঘ.কোনটিই নয়
৭পুনঃতদন্ত অনুষ্ঠানের আদেশ কে দিতে পারেন?
ক.ম্যাজিস্ট্রেট
খ.ইউএনও
গ.তদন্তকারী অফিসার
ঘ.সিভিল সার্জন
৮তল্লাশিকালে কোন সম্পত্তি আটক করা না হলে অনুসন্ধান তালিকা কিভাবে প্রস্তুত করতে হবে?
ক.খাড়াভাবে রেখা টেনে
খ.প্রশস্তভাবে রেখা টেনে
গ.তালিকা প্রস্তুত করার প্রয়োজন নেই
ঘ.বৃত্তাকার রেখা টেনে
৯The Code of Criminal Procedure 1898 এর 203 ধারা মতে নালিশ খারিজ করলে এর বিরুদ্ধে কি চলবে?
ক.রিভিশন
খ.আপীল
গ.রিভিও
ঘ.কোনটিই সঠিক নয়
১০শিশুর বিচারের ক্ষেত্রে অপরাধী বা দন্ডাদেশ শব্দের পরিবর্তে কোন শব্দের ব্যবহার করতে হবে?
ক.দোষী সাব্যস্ত ব্যক্তি
খ.অপরাধী ব্যক্তি
গ.আসামি
ঘ.সবগুলো
১১কোন সাধারণ প্রথা বা অধিকারের অস্তিত্ব সম্পর্কে আদালতকে অভিমতে উপনীত হতে হলে সেটির অস্তিত্ব থাকলে যাদের জানার কথা তাদের অভিমত প্রাসঙ্গিক এটি কত ধারার বিধান?
ক.৪৫ ধারা
খ.৪৬ ধারা
গ.৪৭ ধারা
ঘ.৪৮ ধারা
১২অতিরিক্ত দায়রা জজ নিয়োগ হয়-
ক.নির্বাহী বিভাগ হতে
খ.বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস সদস্যদের মধ্য হতে
গ.বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হতে
ঘ.বর্ণিত যেকোনোটি থেকে
ব্যাখ্যা: [ধারা : ৯, ফৌজদারি কার্যবিধি]
১৩মানিলন্ডারিং অর্থ কী?
ক.সবগুলো
খ.জ্ঞাতসারে সম্পৃক্ত সম্পত্তি স্থানান্তর, হস্তান্তর বা রুপান্তর
গ.অবৈধ অর্থ বিদেশে পাচার
ঘ.বৈধ অর্থ অবৈধ উপায়ে বিদেশে পাচার
১৪দণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?
ক.৪০১ ধারা
খ.৫০৩ ধারা
গ.১৭৯ ধারা
ঘ.৫৩ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৪০১, ফৌজদারি কার্যবিধি]
১৫সড়ক পরিবহন আইন অনুযায়ী ডাম্পিং ইয়ার্ড কার ব্যবস্থাপনায় থাকবে?
ক.সংশ্লিষ্ট থানা বা ট্রাফিক বিভাগের
খ.পুলিশ সুপারের
গ.ম্যাজিস্ট্রেটের
ঘ.থানার অফিসার ইনচার্টের
১৬কোনো বন্দি হাজতখানায় আগমনের পর থানার অফিসার ইনচার্জের করণীয় কি?
ক.ক+খ
খ.ক. বন্দির আগমণ জিডিতে লিপিবদ্ধ করা
গ.খ. একজন প্রহরী নির্দিষ্ট করে দেওয়া
ঘ.ঘ. কোনটিই নয়
১৭কোন ক্ষেত্রে মামলার রায়ের কপি আসামি বিনামূল্যে পাবেন না?
ক.যদি ম্যাজিস্ট্রেট আদালতের রায় হয়
খ.যদি দায়রা আদালতের রায় হয়
গ.যদি মৃত্যুদণ্ডাদেশের রায় হয়
ঘ.প্রকৃতপক্ষে কেউই রায়ের নকল বিনামূল্যে পায়না
ব্যাখ্যা: [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি]
১৮করিম জানে যে রহিম জরিনাকে হত্যা করেছে, করিম রহিমকে শাস্তি হতে বাঁচাতে মৃত রহিমার লাশটি গুম করতে রহিমকে সহায়তা করেছে। করিম দন্ডবিধির কোন ধারায় অপরাধ করেছে?
ক.২০১ ধারা
খ.১৮৭ ধারা
গ.২১১ ধারা
ঘ.৩০১ ধারা
১৯বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ করা বা যুদ্ধ ঘোষণার সহায়তার জন্য শাস্তির বিধান বর্ণিত আছে?
ক.১২০ ধারায়
খ.১৪৪ ধারায়
গ.১২০ক ধারায়
ঘ.১২১ ধারায়
২০Defamation অর্থ কি?
ক.মানহানি
খ.অপমান
গ.ঘৃণা করা
ঘ.সবগুলো
২১পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এর কোন কোন ধারা মোতাবেক পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন?
ক.৬(১) ধারায়
খ.৯ ধারায়
গ.৭ ধারায়
ঘ.৮ ধারায়
২২সাধারণভাবে গুরুতর আঘাতের [Grevious Hurt ]শাস্তি কোন ধারার ব্যতিক্রমসাপেক্ষে বিবেচনা করতে হয়?
ক.৩৩৪ ধারা
খ.৩৩৫ ধারা
গ.৩৩৮ ধারা
ঘ.৩৩৮ক ধারা
ব্যাখ্যা: [ধারা : ৩৩৫, দণ্ডবিধি]
২৩স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার পূর্বে ম্যাজিস্ট্রেট আসামিকে কি বুঝিয়ে দিবেন?
ক.খ + গ
খ.ক. আসামি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য
গ.খ. আসামি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নয়
ঘ.গ. স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে
২৪দ্বিতীয় মোকদ্দমার বিচার নিষিদ্ধ করার জন্য আদালত নিচের কোনটি প্রাসঙ্গিক বলে আমলে নিতে পারে?
ক.পূর্ববর্তী মামলার রায়
খ.উক্ত মামলার আইনজীবীদের মতামত
গ.জনপ্রতিনিধির মতামত
ঘ.সবকটি
২৫শিশু অপরাধীদের বিচার হয়?
ক.শিশু আদালতে
খ.ম্যাজিস্ট্রেট আদালতে
গ.বিশেষ ট্রাইব্যুনালে
ঘ.দায়রা জজ আদালতে
২৬মানিলন্ডারিং এর জন্য শাস্তির বিধান আছে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০০৯ ----
ক.৪ ধারা
খ.৩ ধারা
গ.৫ ধারা
ঘ.৬ ধারা
২৭সম্মতিসহ বা ব্যতীত.............. নিম্নবয়স্ক কারো সাথে যৌনসঙ্গম করলে তা ধর্ষণ।
ক.১২ বছরের
খ.১৩ বছরের
গ.১৪ বছরের
ঘ.১৮ বছরের
২৮কোন ধরনের বিরোধের ক্ষেত্রে ১৪৫ ধারা প্রযোজ্য হয়?
ক.স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ নিয়ে
খ.অস্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ নিয়ে
গ.টাকা নিয়ে বিরোধ
ঘ.স্বর্ণ নিয়ে বিরোধের ক্ষেত্রে
২৯‘ক’ রাস্তায় একটি ঘড়ি পেয়ে কাউকে কিছু না বলে তুলে নিয়ে যায় এবং ‘খ’ এর নিকট বিক্রি করে দেয়। ’ক’ এর অপরাধ কী?
ক.অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ
খ.চুরি
গ.কোনটিই নয়
ঘ.অপরাধ মুলক বিশ্বাসভঙ্গ
৩০ম্যাজিস্ট্রেটের নিকট হলফ করে যে অভিযোগ করা হয় তাকে কী বলে?
ক.নালিশ
খ.জবানবন্দি
গ.এজাহার
ঘ.পিটিশন
৩১বেআইনি শ্রমে বাধ্য করা কোন আইনের কোন ধারার বিষয়বস্তু?
ক.দণ্ডবিধির ৩৭৪ ধারা
খ.দণ্ডবিধির ১২৪ ধারা
গ.ফৌজদারি কার্যবিধির ১২৭ ধারা
ঘ.ফৌজদারি কার্যবিধির ১৩৪ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৩৭৪ , দণ্ডবিধি]
৩২রাজসাক্ষী করা হয় পিআরবি বিধি-
ক.৩৩০
খ.৩৪০
গ.৩৪৫
ঘ.৪৮৬
৩৩মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি নামে পরিচিত?
ক.মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
খ.জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
গ.জেলা জজ
ঘ.নির্বাহী ম্যাজিস্ট্রেট
৩৪সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সাময়িক বরখাস্ত কত ধারায়?
ক.১২ ধারা
খ.৭ ধারা
গ.১০ ধারা
ঘ.১৩ ধারা
৩৫Actus rea শব্দের অর্থ কী?
ক.দুষ্ট মন
খ.অপরাধমূলক কাজ
গ.অপরাধমূলক ইচ্ছা
ঘ.অপরাধের পরিকল্পনা করা
ব্যাখ্যা: [দণ্ডবিধি আইনের তাত্ত্বিক আলোচনা, দণ্ডবিধি];
৩৬ফৌজদারী কার্যবিধির কোন ধারা মোতাবেক সুরতহাল রিপোর্ট লেখা হয়?
ক.১৭৪ ধারা
খ.১৭৫ ধারা
গ.১৭১ ধারা
ঘ.১৭২ ধারা
৩৭পেনাল কোডের ৭৬ ধারা মতে কোন কাজটির জন্য দন্ড আরোপ করা যাবে
ক.সবগুলো
খ.কোন কাজ যা করতে সংশ্লিষ্ট ব্যক্তি আইনত বাধ্য
গ.ঘটনাগত ভ‚লের কারণে সরলবিশ্বাসে করতে বাধ্য মনে করে কোন কাজ করলে
ঘ.কোন কাজ যা কোন ব্যক্তি আইনগত ভুলের কারনে সরল বিশ্বাসে করতে বাধ্য মনে করেছে
৩৮সাক্ষ্য আইন মূলত কি ধরনের আইন?
ক.প্রতিকারমূলক আইন
খ.মূল আইন
গ.পদ্ধতিগত আইন
ঘ.সাংবিধানিক আইন
ব্যাখ্যা: [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন, সাক্ষ্য আইন]
৩৯ভেরিফিকেশন রিপোর্ট সম্পর্কে কোন বিধিতে আলোচনা করা আছে?
ক.৭৫০ বিধি
খ.৭৪৫ বিধি
গ.৭৪৬ বিধি
ঘ.৭৪৭ বিধি
৪০নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাধারণ এখতিয়ার কোথায় উল্লেখ আছে?
ক.৩য় তফসিল
খ.২য় তফসীল
গ.৬ষ্ঠ তফসিল
ঘ.৫ম তফসিল
৪১আপনার নিজস্ব সাক্ষী যদি আপনার মামলার বিপক্ষে কথা বলে তাহলে আপনার করণীয় হিসেবে আপনি কোনটি করবেন?
ক.সাক্ষীকে বোঝানোর জন্য আদালতে সময়ের আবেদন
খ.সাক্ষীকে সাক্ষীর তালিকা থেকে বাতিলের আবেদন
গ.সাক্ষীকে বৈরি ঘোষণার আবেদন
ঘ.সাক্ষীর জবানবন্দি নতুন করে গ্রহণ করার আবেদন
ব্যাখ্যা: [ধারা : ১৫৪, সাক্ষ্য আইন]
৪২ডিজিটাল নিরাপত্তা আইন মোতাবেক তদন্তকারী কর্মকর্তা তদন্তের দায়িত্ব প্রাপ্তির তারিখ হতে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারলে অতিরিক্ত ১৫ কার্যদিবসের বৃদ্ধি করা যাবে তবে অতিরিক্ত সময়ে তদন্ত সম্পন্ন না হলে ট্রাইব্যুনালের অনুমতিক্রমে পরবর্তী কত কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে?
ক.৩০ কার্যদিবসের মধ্যে
খ.৯০ কার্যদিবসের মধ্যে
গ.৪৫ কার্যদিবসের মধ্যে
ঘ.৬০ কার্যদিবসের মধ্যে
৪৩জাল দলিলের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?
ক.৪৬৩ ধারা
খ.৪৭০ ধারা
গ.৪৬৪ ধারা
ঘ.৪৭ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৪৭০, দণ্ডবিধি]
৪৪কোনো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর এজলাসে বসার সময় ও স্থান সম্পর্কে কে প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারেন?
ক.দায়রা জজ
খ.মহানগর দায়রা জজ
গ.চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ঘ.অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ব্যাখ্যা: [ধারা : ১৬, ফৌজদারি কার্যবিধি]
৪৫সন্দেহভাজন ব্যক্তি একজন হলে কতজন কয়েদির সামনে টিআই প্যারেড অনুষ্ঠান করতে হবে?
ক.৮ হতে ১০ জন
খ.১ হতে ৩ জন
গ.৩ হতে ৬ জন
ঘ.২ হতে ৭ জন
৪৬স্বীকারোক্তি কার বিরুদ্ধে যায়?
ক.বাদীর
খ.অভিযুক্ত ব্যক্তির
গ.সাক্ষীর
ঘ.ভিকটিমের
৪৭ফৌজদারী আদালত পুলিশ ডায়েরী.......
ক.মামলার অনুসন্ধান বা বিচারে সহায়ক হিসাবে ব্যবহার করতে পারে
খ.সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে
গ.সাক্ষ্য হিসাবে ব্যবহার করতে পারে
ঘ.শুধুমাত্র বিচারিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে
৪৮Summary dismissal of appeal - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?
ক.৪২২ ধারা
খ.৪২১ ধারা
গ.৩৬৬ ধারা
ঘ.৪৩১ ধারা
ব্যাখ্যা: [ধারা : ৪২১, ফৌজদারি কার্যবিধি]
৪৯ঘটনাস্থলে পৌঁছে তদন্তকারী অফিসারের প্রথম কর্তব্য
ক.খসড়া মানচিত্র প্রস্তুত
খ.ঘটনাস্থল পরিদর্শন
গ.বাদীকে জিজ্ঞাসাবাদ
ঘ.ঘটনাস্থল নিরাপদকরণ
৫০সাধারণ ডায়েরি কখন খোলা হয় এবং কখন বন্ধ করা হয়?
ক.সকাল ৮:০০ ঘটিকা হতে পরদিন সকাল ৮:০০ ঘটিকা পর্যন্ত
খ.সকাল ৭:০০ ঘটিকা হতে পরদিন সকাল ৭:০০ ঘটিকা পর্যন্ত
গ.সকাল ৬:০০ ঘটিকা হতে পরদিন সকাল ৬:০০ ঘটিকা পর্যন্ত
ঘ.সকাল ৯:০০ ঘটিকা হতে পরদিন সকাল ৯:০০ ঘটিকা পর্যন্ত